গণরুমের যন্ত্রনা থেকে মুক্তি পেল বাকৃবির ছাত্রীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ছাত্রীদের আবাসন সঙ্কট নিরসনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত ৫ তলা বিশিষ্ট ছাত্রী হলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। হলের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান ও প্রক্টর প্রফেসর ড.এ.কে.এম জাকির হাসেন, […]

» Read more

জনতা ব্যাংকে ২২২৯টি পদে নিয়োগ ও প্রস্তুতি

আবেদনের যোগ্যতা: অ্যাকাডেমিক পরীক্ষায় কমপে দু’টি প্রথম বিভাগসহ চার বছরমেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এক্সিকিউটিভ অফিসার পদে আবেদন করা যাবে। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে আবেদনের জন্য কমপে একটি প্রথম বিভাগসহ চার বছরমেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-টেলার পদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর চার বছরমেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার-পল্লী ঋণ পদে আবেদনের […]

» Read more

মানবসম্পদ বিভাগে প্রবাসীদের নিষিদ্ধ করছে সৌদি আরব

নিউজ ডেস্ক: প্রবাসীদের বেসরকারি খাতের মানবসম্পদ বিভাগে চাকরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে সৌদি আরব। দেশটির শ্রম মন্ত্রণালয় মনে করছে, এ পদক্ষেপ তাদের দেশে অবৈধ বিদেশিদের হঠাতে কার্যকরী হবে। একইসঙ্গে প্রত্যেক সৌদির জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে। আরব নিউজ এক খবরে জানিয়েছে, এ নিয়ে একটি খসড়া আইন প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ আইন পাশ হলে বেসরকারি খাতের মানবসম্পদ বিভাগে নতুন করে কোনো প্রবাসী […]

» Read more

১০ বছর আয়ু বাড়ানোর ওষুধ!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ব্রিটিশ গবেষকরা মানুষের আয়ু কমার অন্যতম কারণ হিসেবে বিশেষ একটি প্রোটিন অণুর উপস্থিতিকে দায়ী করেছেন। ‘লিথিয়াম’ সমৃদ্ধ অ্যান্টি এজিং পিল বা ওষুধ ব্যবহার করে এই অণুকে ঠেকানো সম্ভব। আর তা করতে পারলে মানুষের স্বাভাবিক আয়ু ১০ বছরেরও বেশি বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন তারা। গবেষণায় দেখা যায়, জিএসকে-থ্রি নামের প্রোটিন অণু মানুষের আয়ুকে সংক্ষিপ্ত করে দেয়। কম পার্শ্বপ্রতিক্রিয়ার […]

» Read more

রোজ একটি আপেল, কি কি উপকারিতা ??

নিউজ ডেস্ক: ‘An apple a day, keeps the doctor away’ অর্থাৎ নিয়মিত আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন হয় না। অন্যান্য ফলের তুলনায় আপেলে রয়েছে অধিক পুষ্টিগুণ। আপেল একটি সুপরিচিত ফল; এটি সবখানেই পাওয়া যায়। ছোট বড় সকলের কাছেই আপেল সুস্বাদু ফল হিসেবে জনপ্রিয়। কিন্তু সকলে কি এর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে জানে? যারা আপেলের উপকারিতা সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের […]

» Read more

গোপালপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সুরুজ আটক

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত দেড় টার দিকে গোপালপুর পৌরশহরের নন্দনপুর বাসা থেকে তাকে আটক করা হয়। টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফিজুর রহমান জানান, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার […]

» Read more

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক শাহীর সম্মাননা পদক লাভ

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আবারও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্মাননা পদক’২০১৬ পেয়েছেন চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্মাননা পদক’২০১৬ দিয়েছে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন। রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ৫ এপ্রিল বিকেলে “ ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মাননা পদক’২০১৬ বিতরণ করা হয়। […]

» Read more

ঝিনাইদহে ঝড়ে লণ্ডভণ্ড ২টি স্কুল, খোলা মাঠে চলছে পাঠদান

ঝিনাইদহ প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার ও মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলার উপর দিয়ে বয়ে কালবৈশাখী ঝড়। এ দুই ঝড়ে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বেশীরভাগ কাঁচা ও টিনের তৈরী বাড়িঘর, গাছপালা, বিদ্যুতের লাইন, ফসলাদিসহ প্রায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে কালীগন্জ শাহাপুর ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয় ও সদও উপজেলার রাকু আদর্শ দাখিল মাদ্রাসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সরেজমিনে যেয়ে দেখা যায়, প্রতিষ্ঠান […]

» Read more