সবচেয়ে বয়স্ক ওরাংওটাংয়ের মৃত্যু

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বয়ষ্ক একটি ওরাংওটাংয়ের মৃত্যু হয়েছে। শিকাগো রাজ্যের ব্রুকফিল্ড চিড়িয়াখানায় শুক্রবার ম্যাগি নামের ৫৫ বছরের ওই ওরাংওটাং মারা গেলেও কর্তৃপক্ষ শনিবার তা নিশ্চিত করে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, সম্প্রতি বয়সের ভারে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে। নিয়মিত স্বাস্থ্যের যত্ন নেওয়া হলেও তার আশানুরূপ উন্নতি হচ্ছিল না। বার্ধক্যজনিত নানা উপসর্গ দেখা দেয় তার শরীরে। বয়স্ক মানুষের মধ্যে […]

» Read more

১০ মিনিটেই ফরমালিন দূর করুন

লাইফস্টাইল ডেস্ক: চলছে গ্রীষ্মকাল। বিভিন্ন রসালো ফলের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে চারপাশ। কিন্তু এই গন্ধেই মিশে আছে বিষ। অসাধু ব্যবসায়ীরা নিজেদের লাভের জন্য ফলমূলে রাসায়নিক পদার্থ মিশিয়ে আমাদেরকে ঠেলে দিচ্ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে। মৌসুমী ফল বলে আমরাও একপ্রকার বাধ্য হয়ে তাই কিনে খাচ্ছি! তবে একটু সচেতন হলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন অনেকটাই দূর করা সম্ভব। চলুন জেনে নিই- গবেষণায় দেখা […]

» Read more

মেসুত ওজিলের হজ পালন

স্পোর্টস ডেস্ক: ধর্মপ্রাণ মুসলমান হিসেবেই পরিচিতি পেয়েছেন মেসুত ওজিল। ফুটবল মাঠে প্রার্থনারত অবস্থায় অনেকবারই দেখা গেছে জার্মানির এই তারকা ফুটবলারকে। এবার মধ্যপ্রাচ্য সফরে গিয়ে উমরা হজ করেছেন তিনি। মক্কায় কাবাঘরের সামনে হজের ঐতিহ্যবাহী পোশাক পরা একটি ছবি ওজিল নিজেই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগামী মাসে জার্মানির জার্সি গায়ে ওজিল অংশ নেবেন ইউরো চ্যাম্পিয়নশিপে। তার আগে ছুটিতে তিনি গিয়েছিলেন মধ্যপ্রাচ্য সফরে। […]

» Read more

পঞ্চগড়ে সুপারি চাষিদের মুখে তৃপ্তির হাসি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলায় এবার সুপারির ভালো দাম থাকায় সুপারি চাষিদের মুখে খুশির হাসি ফুটেছে। এখানে কৃষিপণ্য হিসেবে ব্যাপক হারে সুপারির চাষ হচ্ছে। আপতকালীন সময়ে সুপারি বিক্রি করে সংসারের চাহিদা মিটছে অনেক কৃষকের। বাজারে সুপারি দাম ভাল থাকায় এবং সুপারি চাষ লাভজনক হওয়ায় অনেকেই এখন সুপারি চাষে আগ্রহী হয়ে উঠছেন। জেলার প্রায় সব কয়টি হাটবাজারে কমবেশি সুপারির হাট বসে। সবচেয়ে […]

» Read more

মৃত মেয়ের নামে গান উৎসর্গ করলেন ন্যানসি (ভিডিও)

বিনোদন প্রতিবেদক: মাত্র ১৭ দিন বয়সে গত ২১ মে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির তৃতীয় কন্যা সন্তান আলিনা। কন্যা হারানোর শোকে একপ্রকার পাথর হয়ে গেছেন ন্যানসি। এই সন্তান গর্ভে থাকার সময় একটি গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি অংশ নিয়েছিলেন মিউজিক ভিডিওতে। আর সোমবার প্রকাশ হয়েছে সেই গানের ভিডিওটি। সেটি মৃত মেয়েকে উৎসর্গ করলেন ন্যানসি। ন্যানসির নতুন […]

» Read more

সিরিয়ায় সিরিজ বোমা হামলা, শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার লাটাকিয়া অঞ্চলে একাধিক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সরকার নিয়ন্ত্রিত টারটাউস এবং জাব্লেহ্‌ শহরের বাস স্টেশনে এই বিস্ফোরণগুলি প্রায় একই সময়ে ঘটেছে। জাব্লেহ্‌ শহরের একটি হাসপাতালও হামলার শিকার হয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গি সংগঠন আইএস-এর একটি প্রকাশনা এই হামলাগুলোর দায় স্বীকার করেছে। সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারের সাহায্যকারী রাশিয়া এই লাটাকিয়া অঞ্চলে […]

» Read more

এক নক্ষত্রের বিদায়

নিজস্ব প্রতিবেদক: অজ্ঞতা আর শাসক গোষ্ঠীর নিপীড়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিপীড়িত নির্যাতিত ও পশ্চাৎপদ সমাজব্যবস্থার শৃঙ্খলিত, বিপন্ন অসহায় নারীদের পথিকৃৎ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন ‘সওগাত’ পত্রিকার সম্পাদক। বাবার হাত ধরেই মূলত সংবাদপত্র জগতে আবির্ভাব তাঁর। উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার জন্মলগ্ন থেকে এর সম্পাদনার সঙ্গে সংশ্লিষ্ট। তিনি শুধু একজন সাংবাদিকই নন লেখক গড়ার কারিগরও। অত্যন্ত নিষ্ঠা, দায়বদ্ধতা এবং […]

» Read more

একজন জয়ীতা নারী রাজিয়া বেগম

ঝিনাইদহ প্রতিনিধি: ‘রাজিয়া বেগমের জন্ম ১৯৭২ সালে শুকুর আলী বিশ্বাসের ঘরে। অভাবী পিতার সংসারে কোন রকমে প্রাথমিক শিক্ষা শেষ না হতেই মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয় আমার সঙ্গে। আমি তখন বেকার। ২ বছল পর ১ম সন্তান জন্ম নেয়। অভাবের সংসারে আরেকটি মুখ যোগ হয়। মাত্র ১৩/১৪ বছর বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়ে অভাবের সঙ্গে যুদ্ধ শুরু হয়। প্রায়ই তাদেরকে […]

» Read more

নাটোরে ‘সবুজ বাংলা’র প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে নাটোরের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন “সবুজ বাংলা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকাল থেকে শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখর হয়ে ওঠে”সবুজ বাংলা”কার্যালয়, ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়। এরপর আনন্দঘন পরিবেশে “সবুজ বাংলা”র কেক কাটেন আগত অতিথিরা। পরে একে অপরকে কেক খাইয়ে দিয়ে উৎসবকে প্রাণবন্ত করেন অতিথিবৃন্দ। এর আগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নব নিবাচিত পিপরুল […]

» Read more

বাকৃবির পূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হলেন আজিজুর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. আজিজুর রহমানকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত শা-২/২৭৫/সংস্থাপন স্মারকের এক চিঠিতে এ আদেশের কথা জানানো হয়। এতে জানানো হয়, গত শুক্রবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ৩০৮তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বেলা ১১টার দিকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন […]

» Read more