ভোলায় ইলিশ শিকারের দায়ে ১১ জেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোলার সদর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়েছে। জেলা প্রশাসন, মৎস্য অধিদফতর ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার রামদাসপুর এলাকা থেকে ৩ জন, ভোলার খাল থেকে ৬ জন ও তুলাতুলির ভাংতির খাল থেকে দুইজনকে আটক করা হয়। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. […]

» Read more

ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক: দুই দফা টেলিভিশন বিতর্কে হারের পর এবার শিশু ধর্ষণের মামলার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আদালত ওই মামলা আমলে নিয়ে আগামী ১৬ ডিসেম্বর এ অভিযোগের শুনানির দিন ধার্য করেছেন। ১৯৯৪ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছে। ওই শিশু বর্তমানে ৩৫ বছরের একজন নারী। তিনি নিজেই মার্কিন ফেডারেল […]

» Read more

বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে […]

» Read more

আজ পবিত্র আশুরা

ধর্ম ডেস্ক: ১৪৩৮ হিজরির মহররম মাসের ১০ তারিখ আজ (বুধবার)। মুসলিম উম্মাহর নিকট এ দিনটি আশুরা হিসেবে সর্বাধিক পরিচিত। আজ পবিত্র আশুরা। সৃষ্টির শুরু থেকেই এ দিনটি বিভিন্ন ঐতিহাসিক ঘটনাসহ কারবালার শোকাবহ ঘটনার জন্য বিশ্বব্যাপী মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ দিনটি মুসলিম উম্মাহ দ্বীন প্রতিষ্ঠার অনুপ্রেরণা, ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র একটি দিন। বিশেষ করে আজ থেকে […]

» Read more

পথ চলার নয় বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গৌরব আর আট বছর পূর্ণ করে আজ (১২ অক্টোবর) নবম বছরে পা দিলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষা গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় যে ইতোমধ্যেই ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে, তা নয়। নানা ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, প্রতিকূলতারও অন্ত নেই। অর্জন আর সীমাবদ্ধতা নিয়েই এগিয়ে চলছে উত্তরাঞ্চলের অন্যতম এই বিদ্যাপীঠ। এ বছর ১২ অক্টোবর পবিত্র মহরমের ছুটি উপলক্ষে […]

» Read more

মাশরুম চাষে ইয়াকুব আলীর দিন বদল (ভিডিও)

সিলেট সংবাদদাতা: অভাব-অনটনের সংসার ছিল ইয়াকুব আলীর। নিত্য টানাটানি। কিন্তু বর্তমানে তার সংসারে এসেছে স্বচ্ছলতা। অভাব-অনটন হেরেছে তার কর্মপ্রচেষ্টার কাছে। মাশরুম চাষে বদলে গেছে ভাগ্য। ইয়াকুব আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি বাজারের বাসিন্দা। নিজের বসত ঘরে মাশরুম চাষ করে পাল্টে নিয়েছেন ভাগ্যকে। তার ‘কক্ষভিত্তিক মাশরুম চাষ প্রকল্প’ সাড়া ফেলেছে মাশরুম চাষীদের মধ্যে। বর্তমানে মাশরুম চাষেই স্বাচ্ছন্দ্য, স্বচ্ছল জীবনযাপন করছেন ইয়াকুব […]

» Read more

সংশোধন হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন

নিজস্ব প্রতিবেদক: কমিশনের পরিসর ও ক্ষমতা বাড়াতে সংশোধন করা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন। যুগোপযোগী করে আইনের খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এই খসড়া মন্ত্রিসভায় জমা দেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ইউজিসি আইন অনেক পুরাতন। তাই যুগোপযোগী করে কমিশনের পরিসর বাড়িয়ে আইনের খসড়া প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনও আইনের খসড়াটি মন্ত্রিসভায় আসেনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে […]

» Read more

ফুটবল মাঠে সবুজ কার্ড!

স্পোর্টস ডেস্ক: ফুটবল খেলায় হলুদ ও লাল কার্ডের কথা আমরা সবাই জানি। সাধারণত খেলোয়াড়দের ফাউল আচরণ সতর্ক করে দেওয়ার জন্য দেখানো হয় হলুদ কার্ড। আর অপরাধ গুরুতর হলে লাল কার্ড দেখিয়ে খেলোয়াড়দের মাঠছাড়া করে থাকেন রেফারিরা। কিন্ত সবুজ কার্ড কেন ? হ্যাঁ ফুটবল মাঠে সবুজ কার্ড! ইতালির সেকেন্ড ডিভিশনের একটি ম্যাচে সবুজ কার্ড দেখিয়ে ইতিহাস রচনা করলেন রেফারি মার্কো ম্যাইনার্ডি। […]

» Read more

বাটলারকে দুঃখিত বলার কিছু নেই: মাশরাফি

ত্রিড়া প্রতিবেদক: দ্বিতীয় ম্যাচে জয়ের পথে হুমকিই হয়ে উঠেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাই তো তাসকিন আহমেদ এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাটলারকে ফিরিয়ে দেয়ার পর ক্ষেপাটে উপযাপনই করেছে বাংলাদেশ দল। যা ভালোভাবে নিতে পারেননি ইংলিশ অধিনায়ক। মাঠেই বাংলাদেশের ফিল্ডারদের সাথে এক চোট নেন বাটলার। ম্যাচের পর বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। পরে রায়ও বাটলারের পক্ষে গেছে। ওই ঘটনার জন্য বাংলাদেশ অধিনায়ক […]

» Read more

গুলশান হামলা নিয়ে ফারুকীর ছবি ‘হলি বেকারি’

বিনোদন প্রতিবেদক: রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিসানে ভয়াবহ হামলা নিয়ে চলচ্চিত্র বানানোর ঘোষণা দিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। খবরটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ভ্যারাইটি। সেখানে বলা হয়েছে, ফারুকীর নতুন ছবির নাম হবে ‘হলি বেকারি’। আগামী বছরের শুরুতে তার নতুন ছবি ‘হলি বেকারি’র কাজ শুরু করবেন তিনি। তার আগে শেষ করতে চান নির্মিতব্য ইরফান খান অভিনীত ‘ডুব’ ছবির কাজ। ফারুকীর […]

» Read more
1 … 20 21 22 23 24 … 32