দেশব্যাপী পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দুর্ঘটনার জন্য দায়ী এক চালকের সাজার প্রতিবাদে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছিল রোববার থেকে। সোমবার অপর এক চালকের সাজার রায় হলে তারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। এর ফলে রাজশাহী, খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, সিলেট, গাজীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় যাত্রী ও […]

» Read more

সিফাত হত্যা মামলায় স্বামী আসিফের ১০ বছরের জেল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। এ রায়ে বাকি ৩ আসামিকে খালাস দেয়া হয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন- সিফাতের শ্বশুর এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলী ও […]

» Read more

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২৭ ফেব্রুয়ারি-২০১৭ সোমবার সকাল ১০টায় আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর আবৃত্তি প্রতিযোগিতা ২০১৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। বাকৃবি এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

» Read more

বাসচাপায় আহত সুবর্ণার পাশে বশেমুরবিপ্রবি উপাচার্য

শেমুরবিপ্রবি প্রতিনিধি বাসচাপায় গুরতর আহত সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুবর্ণা মজুমদারের (১৯) শারিরীক অবস্থা ও চিকিৎসার খোজখবর নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন । শনিবার ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণাকে দেখতে যান তিনি। এসময় তিনি চিকিৎসা বাবদ সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এবং সুবর্ণার স্বামীকেও চাকুরি দিতে অাশ্বস্ত করেন। উপাচার্য […]

» Read more

বেসরকারি ক্লিনিকে বেড়েছে সিজারিয়ান অপারেশন

কাজী কামাল হোসেন, নওগাঁ: দিন দিন বৃদ্ধি পাচ্ছে সিজারিয়ান অপারেশনের প্রবণতা। নওগাঁয় বেসরকারি ক্লিনিক গুলোতে সিজারিয়ান অপারেশনের প্রবনতার হার তুলনামূলক বেশি। প্রাকৃতিক ভাবে বাচ্চা প্রসব (নরমাল) হওয়ার সম্ভবনা থাকলেও ক্লিনিক মালিক, ডাক্তার, নার্স এবং দালালদের যোগসাজসে সিজারিয়ান অপারেশন করা হচ্ছে। সিজারিয়ান অপারেশনের বেশি ভাগ টাকা যায় ডাক্তারের পকেটে। নার্স এবং দালালদের সামান্য কিছু কমিশন দিয়ে সন্তুষ্ট করা হয়। আর সিজারিয়ান […]

» Read more

শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় চারজনের ১০ বছরের জেল, দু’জন খালাস

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ২৬ ফেব্রুয়ারি, রোববার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। এর আগে গত […]

» Read more

বগুড়ার সান্তাহারে দেশের প্রথম মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে বগুড়া সান্তাহারে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী। এরপর দেশের প্রথম মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস উদ্বোধন শেষে সান্তাহার সাইলোর রেস্ট হাউসে তিনি দুপুরের খাবার খান। সেখানে টাকি মাছ ও কালোজিরা ভর্তা দিয়ে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৫ হাজার টন ধারণক্ষমতার অত্যাধুনিক বহুতলবিশিষ্ট খাদ্যগুদাম (মাল্টিস্টোরেজ ওয়্যারহাউস) উদ্বোধন করতে রোববার দিনভর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রয়েছেন […]

» Read more

আইআইএএসটি, রংপুর এর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি, (আইআইএএসটি), রংপুর এর ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আজ শনিবার (২৫ ফেরুয়ারী) সকাল ১১.০০ ঘটিকায় আইআইএএসটি এর ক্যাম্পাসে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (২য় ব্যাচের) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম, ডীন, কৃষি অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিজেদের প্রকৃত মানুষ হিসাবে […]

» Read more

শেকৃবি’তে নেদারল্যান্ডে কৃষিতে উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে সেমিনার

শেকৃবি প্রতিনিধি: অদ্য ২৩ ফেব্রুয়ারী ২০১৭ ইং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে “নেদারল্যান্ডে কৃষিতে উচ্চশিক্ষা ও বৃত্তি” নিয়ে এক সেমিনার অনুষ্টিত হয়। উক্ত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের সরকারী বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান নাফিক এর উর্ধতন ব্যবস্থাপক রিরগিট বস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে ওয়াখেনিনখেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের পরিচালক ক্যাথারিন তেরেছা। কৃষি বিষয়ে পড়াশুনা ও গবেষণায় বিশ্বে র‌্যাংকিং এ প্রথম ওয়াখেনিনখেন […]

» Read more

পররাষ্ট্রমন্ত্রীর আত্রাই নদীতে ভাসমান খাচায় মাছ চাষ পরিদর্শন

শাহ্ আলম শাহী দিনাজপুর থেকেঃ দিনাজপুর সদর উপজেলার মহনপুর রাবার ড্যামে আত্রাই নদীতে মৎস অধিদপ্তরের তত্ত্বাবধানে সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে প্রবাহমান পানিতে ভাসমান খাচায় মাছ চাষ পরিদর্শন করেছেন “ভিজিট বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহ্মুদ আলী এমপির সাথে ইউপরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ২৪ ফেব্রুয়ারী শুক্রবার সকালে “ভিজিট বাংলাদেশ” প্রোগ্রামের আওতায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহ্মুদ আলী এমপির সাথে ইউপরোপীয় ইউনিয়নের […]

» Read more
1 2 3 4 … 21