পবিপ্রবিতে দেশের ৩য় ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের ৩য় ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও ভেটেরিনারি মেডিসিন রিচার্স ল্যাবরেটরি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। শনিবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসে এটির উদ্বোধন করা হয়। উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর আওতায় অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত হলো এই দুইটি গবেষনাগার। হাসপাতালের শুভ উদ্ভোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এবং ভেটেরিনারি মেডিসিন রিচার্স […]

» Read more

চোটের কারণে ব্রাজিল দলে নেই ডগলাস কস্তা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চলতি মাসে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে এ দুই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না বায়ার্ন মিউনিক তারকা ডগলাস কস্তা। শুক্রবার ক্লাবের হয়ে অনুশীলনের সময় বাঁ-হাঁটুতে চোট পান এ তারকা। চোটের কারণে এর আগেও চারটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারেননি চলতি মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে […]

» Read more

দেশে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল জাতের মসুর ডাল চাষ

মাগুরা সংবাদদাতা: মাগুরা জেলাসহ সারাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে উচ্চ ফলনশীল জাতের মসুর ডালের চাষ। চলতি রবি মৌসুমে মোট চাষকৃত জমির মধ্যে প্রায় ৯৬ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল জাতের মসুর ডালের চাষ হয়েছে। অবশিষ্ট ৪ শতাংশ জমিতে চাষ হয়েছে কৃষকের ঘরে থাকা স্থানীয় জাতের মসুর ডাল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর মসুর ডালের চাষ হয়েছে ২৫ হাজার […]

» Read more

বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ শুরু হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে, বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. […]

» Read more

গণবি’র নয়া উপাচার্যের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য বীর মুক্তিযোদ্ধা ডা. লায়লা পারভীন বানুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। শনিবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি গবিসাসের সভাপতি এস এম আহমেদ মনির নেতৃত্বে নব নিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক নেতারা। এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজবিদুল […]

» Read more

বাংলাদেশে বেড়েছে বাল্যবিবাহ ও শিশু পাচার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিগত কয়েক বছরের মধ্যে ২০১৬ সালে বাল্যবিবাহ ও শিশু পাচার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ২০১৫ সালের থেকে ২০১৬ সালে শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বেড়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশ শিশু পরিস্থিতি ২০১৬, সংবাদপত্রের পাতা থেকে’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপনকালে এক সভায় এ তথ্য জানায় মানুষের জন্য সংগঠন। বিগত কয়েক বছরে বাল্যবিবাহ বেড়ে যাওয়ায়, গত বছর […]

» Read more

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হচ্ছে সোলার পাম্প সেচ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বোরো ক্ষেতে সেচ দিতে বিদ্যুৎ বা ডিজেলের উপর নির্ভর না করে সূর্যের আলোকে কাজে লাগিয়ে ঠাকুরগাঁওয়ে সেচকাজে ব্যবহার করা হচ্ছে সেলার পাম্প। আর সোলার পাম্পের মাধ্যমে চলতি মওসুমে অতিরিক্ত ব্যয় ছাড়াই প্রায় ৫০ একর জমিতে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী গ্রামের কৃষক সোলেমান আলী এতদিন বৈদ্যুতিক পাম্প ব্যবহার করে নিজের বোরো ক্ষেত ও নিজস্ব […]

» Read more

কানাডার শপিংমলের ওপরে দুই বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার একটি শপিংমলের ওপরে দুটি ছোট বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আরেকজন পাইলট প্রাণে বেঁচে যান। এ ঘটনায় আরো মানুষ হতাহত হতে পারত। তবে সৌভাগ্যক্রমে এ সংখ্যা কম হয়েছে। শনিবার এনডিটিভি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। মন্ট্রিল থেকে ২০ কিলোমিটার দূরে প্রমিনাদেস শপিংমলের ওপর ছোট বিমান দুটির সংঘর্ষ হয়। এরপর একটি […]

» Read more

ধান ছেড়ে বেগুন চাষের প্রতি ঝুকছেন মহাদেবপুরের কৃষকরা

কাজী কামাল হোসেন, নওগাঁ প্রতিনিধি: বেগুন অধিক লাভজনক ফসল হওয়ায় ধান চাষ ছেড়ে বেগুন চাষের প্রতি ঝুকছেন নওগাঁর মহাদেবপুরের কৃষকরা। বেগুন চাষ করে একদিকে কৃষকরা যেমন আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অন্যদিকে নওগাঁ জেলার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সবজির চাহিদা পুরনে উল্লেখযোগ্য ভুমিকা রাখছেন। জানাগেছে, উপজেলার মহাদেবপুর সদর, রাইগাঁ, চেরাগপুর ও এনায়েতপুর ইউনিয়নে গত তিন বছর ধরে বোরো মওসুমে […]

» Read more

ফেসবুকে অতিরিক্ত চামবাজী, তেলবাজী, ছবি ব্যবহার বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকাতে ছাত্রলীগ নেতাদের ফেসবুকে ছবি আর স্ট্যাটাস দিয়ে নেতৃত্ব জাহির করা নিয়ে চটেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। শনিবার ভোররাতে তিনি নিজের ফেসবুকে এ ব্যাপারে নেতাকর্মীদের উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন। জাকিরের স্ট্যাটাসটি সবুজবাংলাদেশ24.কম’র পাঠকদের জন্য হুবহ তুলে দেওয়া হল- ‘ফেসবুকে একটা বিষয় খেয়াল করে দেখেছি যে, যারা ফেসবুকে বেশি সরব তাদের অধিকাংশই […]

» Read more
1 2