পদ্মশ্রী পুরস্কার পেলেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির নেতৃত্বে ক্রিকেট মাঠে বিস্ময়কর একটা মৌসুমই কাটাল ভারত। একের পর এক টেস্ট সিরিজ জিতিয়ে কোহলি ভারতকে তুলে দিয়েছেন আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে। দলকে অসাধারণ নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে নিজেও কাটিয়েছেন অসাধারণ এক মৌসুম। ব্যাটে রান বান বইয়ে দিয়ে কোহলি গড়েছেন একের পর এক রেকর্ড। ক্রিকেট মাঠের ২২ গজি জমিনে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অনেক বড় এক […]

» Read more

নন ক্যাডার পদে নিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: নন ক্যাডারের তিন পদে নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসি এসব ফল প্রকাশ করে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) সহকারী পরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির প্রকাশিত ফল অনুযায়ী, পিএসসি সচিবালয়য়ের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুজন। একজনের ফল স্থগিত রাখা হয়েছে। স্বাস্থ্য […]

» Read more

মারা গেছেন র‌্যাব গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক: সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, লাইফ সাপোর্টে রাখা এই র‌্যাব কর্মকর্তা আর নেই, চিকিৎসকরা […]

» Read more

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাকে সংবর্ধনা প্রদান

ভোলা প্রতিনিধি: ভোলায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের মা মালেকা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোখতার হোসেন। জাতির শ্রেষ্ঠ বীরের মাকে সংবর্ধনা দেয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ সিপাহী মো. মোস্তফা কামাল জাতির শ্রেষ্ঠ সন্তান। […]

» Read more

ঢাবি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের কলকাতাস্থ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল (২৯ মার্চ ২০১৭) বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক মহুয়া মুখার্জী, আয়োজনের সমন্বয়ক […]

» Read more

দীর্ঘ ২২ মাস পর স্বপদে ফিরছেন বুলবুল

রাজশাহী থেকে সংবাদদাতা: আগামী রোববার স্বপদে ফিরছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ ২২ মাসের মাথায় নগর ভবনে ফিরছেন বিএনপির এ নেতা। বুলবুলকে দায়িত্বভার দেয়ার নির্দেশ বাস্তবায়নে গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এরই মধ্যে চিঠি পাঠিয়েছে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। উপ-সচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত ওই চিঠি ইস্যু করা হয়। নির্দেশনা বাস্তবায়নে ভারপ্রাপ্ত মেয়র ও […]

» Read more

ট্রাম্পের উপদেষ্টা হচ্ছেন ট্রাম্পকন্যা ইভানকা

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে চাকরি পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প। খুব শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে সরকারি চাকরিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় (২৯ মার্চ) হোয়াইট হাউস সূত্রে এ খবর জানা যায়। ইভানকা ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমি শুনেছি সব নিয়ম-নীতি মেনেই আমার যোগ্যতা অনুযায়ী প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে। আমি হোয়াইট হাউসের কর্মী হিসেবে […]

» Read more

৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা আনলো স্যামসাং

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল একটি ইভেন্টে এই ক্যামেরা অবমুক্ত করা হয়। এই ক্যামেরার বিশেষত্ব হচ্ছে, এটি দিয়ে ফোরকে ভিডিও ধারণ করা যাবে। স্যামসাংয়ের নতুন এই ক্যামেরাটিতে ৮.৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। এতে ডুয়েল ফিশআই লেন্স রয়েছে। এই ক্যামেরা দিয়ে হাই রেজুলেশনের ছবি পাওয়া যাবে। ক্যামেরাটিতে বিভিন্ন ভিউইং মোড এবং […]

» Read more

বোরো ধানে ব্লাস্ট সংক্রমণ, বিপাকে কৃষক!

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে বোরো আবাদের ধানে ছত্রাকজনিত ব্লাস্ট রোগের সংক্রামণে কয়েক’শ বিঘা জমিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। ক্ষেতের ধান নষ্ট হয়ে যাওয়ায় কৃষক বিপাকে পড়েছে। অনেকে ঋণ নিয়ে ধানের আবাদ করেছে। ধান না হলেও কিভাবে ঋণ পরিশোধ করবে সেটি নিয়েও দুশ্চিন্তায় অনেকে। মণিরামপুর কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ২৯ হাজার […]

» Read more

আগামী বাজেটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বেতন বাড়বে পাঁচগুন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বিবেচনায় আগামী অর্থ বছরের বাজেটে সরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেতন পাঁচগুন বাড়বে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৩০ মার্চ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাজেট সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সঙস্থার কর্মকর্তাদের সঙ্গে আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট নিয়ে এই মতবিনিময় হয়। মন্ত্রী বলেন, যেসব […]

» Read more
1 2