ড. আমজাদ হোসেন সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে (বিএসআরআই) ড. আমজাদ হোসেন নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় সাবেক মহাপরিচালক খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মিলনায়তনে আমজাদ হোসেনকে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অফিসার্স কল্যাণ সমিতি নতুন মহাপরিচালককে সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে […]

» Read more

দিনাজপুরে টমেটো চাষে জনপ্রিয় হচ্ছে ভেরমন ফাঁদ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফসলের মাঠ জুড়ে সবুজ আর সবুজ। যেন মাঠের বুকে বিছানো রয়েছে বিশাল এক সবুজ গালিচা। কিন্তু এই গালিচার প্রধান শত্রু বিভিন্ন প্রজাতির পোকা। এসব পোকা দমনে বিভিন্ন ফসলে এতো দিন ভেরমন ফাঁদের ব্যবহার ছিলো। এবার এই ফাঁদ ব্যবহার করা হয়েছে টমেটোর পোকা দমনে। দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর জৎবহবল সরকারপাড়া গ্রামের টমেটো চাষী আতিকুর […]

» Read more

জারবেরা চাষে আজিজের দিন বদল

মাগুরা প্রতিনিধি: জারবেরা ফুল চাষে দিন বদলে গেছে মাগুরার বেলনগর গ্রামের আব্দুল আজিজের। তার ফুলের খেতে কাজ করে জীবিকা নির্বাহ হচ্ছে আরও দশজন মানুষের। আব্দুল আজিজের সাফল্য এখন অনেকের কাছেই দৃষ্টান্ত। বেলনগর গ্রামটি মাগুরা সদর উপজেলার কসুন্দি ইউনিয়নে। প্রায় চার বছর আগে একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার সঙ্গে চুক্তির মাধ্যমে ঐ কর্মকর্তার জমিতে শুরু করেছেন ’জারবেরা’ ফুলের চাষ। প্রাথমিক পর্যায়ে তিনি […]

» Read more

ফাইনাল খেলতে লাহোর যাচ্ছেন এনামুল হক বিজয়

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। সন্ত্রাসী হামলা প্রবণ পাকিস্তানে ফাইনাল খেলতে যেতে রাজি হয়নি অনেক বিদেশি তারকা ক্রিকেটার। সে কারণে অন্যান্য বিদেশি ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হচ্ছে পাকিস্তানে যেতে। পাশাপাশি মোটা অঙ্কের টাকারও প্রস্তাব দেওয়া হচ্ছে। যারা লাহোরে গিয়ে ফাইনাল খেলতে রাজি হবে তাদের ১০ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। এক্ষেত্রে পাকিস্তান সুপার লিগের […]

» Read more

পিএসসি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের অপসারণের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ষড়যন্ত্র ও মুক্তিযোদ্ধা নির্যাতন বন্ধ এবং প্রশাসন স্বাধীনতা বিরোধীমুক্তকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান। সংগঠনের […]

» Read more

৩১টি ডিম পেড়েছে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা

মংলা প্রতিনিধি: সুন্দরবনের করমজলের প্রজনন কেন্দ্রে প্রথমবারের মত ৩১টি ডিম পেড়েছে বিলুপ্ত প্রজাতির একটি মাদি ‘বাটাগুর বাসকা কচ্ছপ। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কচ্ছপটি ডিমগুলো পেড়েছে বলে জানান কর্মকর্তারা। বর্তমানে ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য একটি নিরাপত্তা খাঁচায় রাখা হয়েছে। আগামী ৫৫-৬০ দিনের মধ্যে এ ডিম থেকে কচ্ছপের বাচ্চা ফুটবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। করমজল কচ্ছপ প্রজনন কেন্দ্রের […]

» Read more

মুক্তি পেলো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ভুবন মাঝি’

বিনোদন ডেস্ক: আজ শুক্রবার মুক্তি পেলো ফাখরুল আরেফিনের চলচ্চিত্র ‘ভুবন মাঝি ‘। চলচ্চিত্র সংসদ আন্দোলনের সক্রিয় কর্মী ফাখরুলের ছবিটি মুক্তির আগেই সারা দেশজুড়ে সাড়া ফেলে। ছবিটি নিয়ে কৌতুহল তৈরি হয়েছে মানুষের মাঝে। শুরুতে ১৫ টি হলে ভুবনমাঝি চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এ নিযে ছবিটির পরিচালক ফাখরুল আরেফিন ঢাকাটাইমসকে বলেন, ‘প্রথম দিকে ১৫টি হলে ‍মুক্তি পাচ্ছে। দর্শক গ্রহণ করলে আরো বেশি হলে […]

» Read more

ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. সুলতান উদ্দিন ভূঞার যোগদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা। সম্প্রতী কিশোরগঞ্জে অবস্থিত ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগের জেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা। মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৭(১) ধারা অনুযায়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী, […]

» Read more