ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান

প্রফেসর ড. এস. এম. বুলবুল: বঙ্গবন্ধুর জন্মদিন মানে বাংলাদেশের জন্মদিন। আমি তাঁর আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালবাসা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। তাঁর জন্ম না হলে আদৌ বাংলাদেশ হতো কিনা আমার সন্দেহ। বাঙ্গালির ইতিহাসের এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান। বলা হয়ে থাকে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। বাংলা ভাষাভাষীর ইতিহাসে আমরা হয়ত অসাধারণ ব্যক্তিত্ব পেতে পারি কিন্তু কেউ […]

» Read more

বাংলাদেশের টেস্ট র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ১-০ তে জিতলে র‍্যাংকিংয়ের আটে উঠে আসতো বাংলাদেশ। কিন্তু ১-১ ব্যবধারনে ড্র হওয়ায় র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি। তবে উন্নতি হিসেবে যোগ হয়েছে পাঁচ রেটিং পয়েন্ট। শুধু দল নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের বদৌলতে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারের র‍্যাংকিংয়ে পরিবর্তন এসেছে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। ৪৩১ পয়েন্ট নিয়ে পিছনে ফেলেছেন […]

» Read more

ইংরেজি গান ও ভিডিও নিয়ে আসছেন তাহসান

বিনোদন ডেস্ক: ‘দেশে গান, নাটক, ছবি সবই তো করলাম। এবার একটু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবো। ইংরেজি গান ও ভিডিও প্রকাশের পরিকল্পনা করছি’— কথাগুলো বলেছেন তারকা কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৪টায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তাহসান জানান, গ্র্যামি অ্যাওয়ার্ডে যোগ দিতে দেশ ছেড়েছিলেন তিনি। আমেরিকায় একমাস কাটানোর পর সপ্তাহখানেক আগে ফিরেছেন তাহসান। এসেই ‘বাতিল করে দেওয়া’ কাজগুলোতে […]

» Read more

বৃষ্টির পানিতে ভাসলো আলুক্ষেত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশের সবচেয়ে বেশি আলু উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কৃষকদের চোখে এখন কষ্টের পানি। টানা তিন দিনের বৃষ্টিতে আলুক্ষেতগুলো ভাসছে। অনেক কৃষক পাম্প লাগিয়ে পানি সরানোর চেষ্টা করছে। গত সপ্তাহে টানা তিন দিন বৃষ্টির কারণে ক্ষেতের আলুতে পচন ধরেছে। বৃষ্টির আগে বিভিন্ন হিমাগার (কোল্ড স্টোরেজ) ঘুরে দেখা গেছে, একেকটি হিমাগারে ২০-২২ হাজার বস্তা আলু উঠেছে। কৃষকরা মাত্রই আলু […]

» Read more

মুক্তিযুদ্ধের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরব ও বিভিন্ন ঘটনা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে মুক্তিযুদ্ধের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য ১৮২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ৩৬০টি ঐতিহাসিক স্থানের প্রতিটিতে একটি করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরও নির্মাণ করবে। এ বিষয়ে দেড় মাস আগে একটি ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা অনুমোদনের জন্য এখন প্রক্রিয়াধীন […]

» Read more

বিশ্বসেরা শিক্ষকের পুরস্কার পেলেন বগুড়ার শাহানাজ পারভীন

নিজস্ব প্রতিবেদক: বেস্ট গ্লোবাল টিচার বা বিশ্বসেরা শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শাহানাজ পারভীন। বগুড়ার শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভীন। সংক্ষিপ্ত তালিকার ৫০ জনের মধ্যে শাহানাজ ৩২তম স্থানে রয়েছেন। তালিকার প্রথমস্থানে রয়েছেন আলী আল মাতারী। তিনি ওমানের আল মুতানবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত পঞ্চম গ্লোবাল এডুকেশন ও স্কিলস ফোরামে’ সম্মেলনের দ্বিতীয় […]

» Read more

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের কারণে এতদিন পেপ্যালের কার্যক্রম শুরুর অনুমতি ছিল না। অবশেষে আজ ২০ মার্চ সোমবার আনুষ্ঠানিকভাবে সোনালী ব্যাংককে পেপ্যালের সঙ্গে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ আজ এ সংক্রান্ত একটি অনুমতি পত্র সোনালী ব্যাংকের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে সোনালী ব্যাংকের ফরেন রেমিটেন্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান কর্মকর্তা মো. নওয়াব হোসেন জানিয়েছেন, […]

» Read more

বাকৃবিতে ফোন ছিনতায়ে বাধা দেওয়ায় ছাত্রলীগের ওপর হামলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফোন ছিনতাই কাজে বাধা দেওয়ার ঘটনায় শাখা ছাত্রলীগের তিন নেতার উপর হামলা চালিয়েছে স্থানীয় কিছু বখাটে গুন্ডা। জানা যায়, আজ সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাকৃবির তিন ছাত্রলীগ নেতা, হোসেন শহীদ শোহরাওয়ার্দী হলের ইমতিয়াজ আবির, হাসান বিশ্বাস ও শাহজালাল হলের রাসেল আহম্মেদ একটি মটর সাইকেল নিয়ে শহরে যাওয়ার সময় তাদের গাড়ি […]

» Read more

সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী ডেনমার্ককে হটিয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করেছে স্ক্যান্ডানেভিয়ান দেশ নরওয়ে। তবে বিশ্বাসের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সেরা দশের তালিকায়ও স্থান পায়নি। জাতিসংঘ ঘোষিত ২০ মার্চ বিশ্ব সুখী দিবস উপলক্ষে সোমবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর দেড় শতাধিক দেশের এক হাজারেরও বেশি মানুষকে সাধারণ কিছু প্রশ্ন করে তার আলোকে এ প্রতিবেদন […]

» Read more

অবৈধদের বৈধ হতে ৯০ দিন সময় বেধে দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে বসবাসকারীদের নিজ নিজ দেশে ফিরে যেতে অথবা সেদেশে বৈধ হওয়ার জন্য ৯০ দিনের সুযোগ দিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি রোববার এক খবরে জানিয়েছে, ক্রাউন প্রিন্স স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নাইফ সৌদি আরবকে অবৈধ অভিবাসী-শ্রমিক মুক্ত করতে ‘ন্যাশন ফ্রি অব ভায়োলেটরস’ শীর্ষক এক প্রচারাভিযান শুরু করেছেন। রিয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের ৯০ দিনের […]

» Read more
1 … 9 10 11 12 13 … 29