সিঙ্গাপুরের ব্লগারকে রাজনৈতিক আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সিঙ্গাপুর থেকে পালিয়ে আসা দণ্ডপ্রাপ্ত এক কিশোর ব্লগারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির ইমিগ্রেশন বিভাগের এক বিচারপতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ব্লগে আমস ই নামের ওই কিশোরকে মুসলমান ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০১৫ ও ২০১৬ সালে কারাদণ্ড দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর গত বছর যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন তিনি। […]

» Read more

জঙ্গিদের ফ্ল্যাটে প্যারা-কমান্ডোর অভিযান; একের পর এক বিস্ফোরণ

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শিববাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। শনিবার দুপুর ২টার দিকে প্রথম দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে দুপুর ২টা ১৭ মিনিট এবং ২টা ৩১ মিনিটে ফের দু দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আতিয়া মহলের কিছুটা দূরে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করছেন, এগুলো শক্তিশালী গ্রেনেডের […]

» Read more

চট্টগ্রামে ছদ্মবেশে কর্মকাণ্ড পরিচালনা করছে জঙ্গিরা

ডেস্ক নিউজ: চট্টগ্রামে ছদ্মবেশে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে জঙ্গিরা। ফেরিওয়ালা থেকে শুরু করে কাপড় বিক্রেতা, ব্যবসায়ী, চাকরিজীবী, শরবত বিক্রেতা, বাদাম বিক্রেতা, রিকশাওয়ালা, গাড়ির হেলপার, পাগল, হকার ও মুচিসহ বিভিন্ন পেশার আড়ালে তারা সদস্য সংগ্রহ করছে। কৌশলে ইসলামের কথাবার্তা বলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে। শনিবার ২৫ মার্চ দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘২৫ হাজার স্মৃতিস্মারক নিয়ে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর’ একটি প্রতিবেদনে তথ্য রয়েছে, […]

» Read more

স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ২৪ মার্চ শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক পৃথক ভাবে এ শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, বিগত চার দশকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, […]

» Read more

ভুট্টার বাম্পার ফলনের আশায় ঝিনাইদহের কৃষকরা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ভুট্টা চাষীদের ভাগ্যের চাকা ঘুরাতে বিরামহীন ভাবে কৃষি বিভাগ ছুটছে কৃষকের মাঠে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে কৃষি বিভাগ কৃষক-কৃষানীদের নিয়ে উঠান বৈঠক করেছে। ঝিনাইদহ কৃষি বিভাগ ভুট্টা চাষ করতে নানা ভাবে উৎসাহ যোগাচ্ছে কৃষকদের। যার ফলে এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভাল ফলন পেয়ে হাসছে গ্রাম অঞ্চলের কৃষক। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, […]

» Read more

পার্বতীপুরে আদিবাসী সাঁওতালদের বাহা উৎসব অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরের আদিবাসী সাঁওতালদের বাহা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আদিবাসীপল্লীর বারকোনা ফুটবল মাঠে ২৩ মার্চ শুরু হওয়া দু’দিন ব্যাপী বৃহত্তম উৎসব বাহার উদ্বোধন করেন উদযাপন কমিটির আহবায়ক বাসন্তি মুরমু। অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক মোয়াজ্জেম হোসেন, ওয়ার্কাস পাটির নেতা হবিবর […]

» Read more

বড়াইগ্রামে পৃথক অগ্নিকান্ডে তিন দোকান ও দুটি বাড়ি ভস্মিভূত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার পৌরসদর লক্ষীকোল বাজারে শুক্রবার দুপুরে আকস্মিক অগ্নিকান্ডে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িসহ তিনটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, মেয়র আব্দুল বারেক সরদার, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, ওসি শাহরিয়ার খান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। জানা গেছে, শুক্রবার দুপুরে লক্ষীকোলে সোলায়মান হোসেনের […]

» Read more

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ  “ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা মেডিকেল […]

» Read more

দিনাজপুরে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তেজপাতা চাষ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বাণিজ্যিকভাবে তেজপাতা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ তেজপাতা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে কৃষক রকিবুল। এই তেজপাতা চাষ অন্যান্য কৃষকের মাঝেও আলোড়ন তুলেছে। তেজপাতা চাষ জনপ্রিয় আবাদে পরিণত হচ্ছে এ উপজেলায়। তেজপাতার বাগান করছেন দিনাজপুর খানসামা উপজেলায় ৩নং আংগারপাড়া গ্রাম পাকের হাটের রকিবুল হোসেন নামে এক কৃষক। ৬০ শতাংশ জমির উপরে ৪০০টি চারা যার […]

» Read more

সিলেটে আতিয়া মহলে সোয়াত টিম

সিলেট প্রতিনিধি: সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ পৌঁছেছে সোয়াত টিম। সেখানে পৌঁছে সোয়াত টিমের সদস্যরা জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ নামের বাড়িটি ঘিরে রেখেছেন। ২৪ মার্চ শুক্রবার বিকেল তিনটা ৫২ মিনিটে সোয়াত টিমের সদস্যরা সিলেটে পৌঁছান। এর আগে সকাল ১০টায় তারা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার ভোর […]

» Read more
1 … 5 6 7 8 9 … 29