লটকন চাষ বদলে দিয়েছে হাজারো চাষির ভাগ্য

নরসিংদী প্রতিনিধি: একসময়ে জংলি ফল হিসেবে পরিচিতি লটকন এখন নরসিংদী জেলার হাজারো কৃষককে সোনালি ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে । ফুল হয়না পাপড়িও ঝরেনা। সরাসরি গাছের কান্ড থেকে বের হয় লটকন। যার স্থানীয় নাম বুগি। টক আর মিষ্টিতে ভরপুর নরসিংদীতে উৎপাদিত এ ফলটি দেশের চাহিদা মিটিয়ে এখন রফতানি হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। চাষিদের ভাগ্য বদলে দিয়েছে এই ফল। আর অর্থনৈতিকভাবে লাভজনক […]

» Read more

২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার হয়ে আরও কিছুদিন মাঠ মাতাবেন লিওনেল মেসি, এটা একরকম নিশ্চিত ছিলো। কিন্তু চুক্তি নবায়ন না হওয়ায় কিছুটা শঙ্কা দেখা দিয়েছিলো বার্সেলোনা ও মেসি ভক্তদের মনে। শেষ পর্যন্ত ভক্তদের শঙ্কা দূর করলো বার্সেলোনা। বুধবার মেসির সাথে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি। আগামী চার বছরের জন্য মেসির সাথে চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্টরা। অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত […]

» Read more

রূপগঞ্জে কেমিক্যাল কারখানার গ্যাস লিকেজ: অসুস্থ অর্ধশতাধিক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ওয়াটার কেমিক্যাল কারখানার গ্যাস ছড়িয়ে পড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তারা সবাই শ্বাসকষ্টে ভুগছেন। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকার ওয়াটার কেমিক্যাল কারখানার গ্যাস লাইন ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে শিশু মনিরুজ্জামান রাতুল (১০), রবিন মিয়া (১৪), সাগর বেপারী (১০), মাহফুজ আহাম্মেদ (১৩), নেহা আক্তার […]

» Read more

দেশের ভেতরে বিমান ভ্রমণে আইডি কার্ড বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস নেওয়ার সময় টিকেটের সঙ্গে ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। আইডি কার্ড হিসাবে ভ্যালিড পাসপোর্ট, ন্যাশনাল আইডি, স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা কর্মজীবী ও শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই প্রদর্শন করেত হবে। আগে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে […]

» Read more

একই ধান গাছ থেকে দুইবার ফলন, এলাকায় আলোড়ন!

দিনাজপুর প্রতিনিধি: কেটে নেয়া বোরো ধান গাছের গোড়া থেকে আবারও ধান উৎপাদন করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকরা। শুধু খানসামা নয়, এই পদ্ধতিতে ধান আবাদ করেছেন আশেপাশের উপজেলার কৃষকরাও। কৃষি কর্মকর্তারা এই পদ্ধতিকে ‘রেটুন শস্য আবাদ’ হিসেবে আখ্যায়িত করে বলছেন, এটি কৃষকদের একটি বাড়তি ফসল এবং এতে কৃষকদের বিনা খরচে বাড়তি অর্থ উপার্জন সম্ভব। সরেজমিন ঘুরে দেখা […]

» Read more

সাত কোটি ছাড়িয়েছে দেশের ইন্টারনেট সংযোগ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির হিসাব মতে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগের সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে। দেশে ক্রম ডিজিটালাইজেশন এবং স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির ফলে এর সংখ্যা দ্রুত বাড়ছে। জানা গেছে, প্রতি ১০০ জনের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী এখন প্রায় সাড়ে ৪৪ জন। ইন্টারনেট ব্যবহারের এ মাইলফলক তৈরি হয় গত এপ্রিল মাসে। মের শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ১৯ […]

» Read more