যশোর জেলা ছাত্রলীগের সভাপতি শাহী, সম্পাদক জিসান

যশোর প্রতিনিধি: যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে রওশন ইকবাল শাহী সভাপতি ও ছালছাবিল ইসলাম জিসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ফলাফল ঘোষণা করেন। শহরের পৌর কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে শহরের ঈদগাহ ময়দানে জেলা ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী […]

» Read more

মামলা প্রত্যাহারের দাবিতে জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মৌন মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৫৪ শিক্ষার্থীর বিরুদ্ধে এ মামলা করেছিল জাবি প্রশাসন। শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী […]

» Read more

কখনই শরীরচর্চা করেন না লিওনার্দো ডিক্যাপ্রিও!

বিনোদন ডেস্ক: ‘টাইটানিক’ খ্যাত মার্কিন অভিনেতার পুরো নাম লিওনার্দো উইলহেম ডিক্যাপ্রিও। সকলেই তাকে চেনে লিওনার্দো ডিক্যাপ্রিও নামেই। বৈচিত্রে ভরপুর তার জীবন। অভিনয়ের খ্যাতির কারণে এতো তার অর্জন। কিন্তু একথা শুনে নিশ্চয়ই অবাক হবেন ভক্তরা- লিওনার্দো ডিক্যাপ্রিও শরীরচর্চা করেন না। আর একথা তিনি নিজেই এক পার্টিতে স্বীকার করেছেন। সেখানে জড়ো হওয়া তারকারা থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত অবাক হন তার সরল […]

» Read more

সুস্থ হয়ে চট্টগ্রামে ফিরলেন আল্লামা শফী

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির ও দেশের শীর্ষ আলেম আল্লামা আহমদ শফী এক মাসেরও বেশি সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন। তিনি এখন মোটামুটি সুস্থ। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়া হতে পারে বলে জানা গেছে। সোমবার বিকালে হেলিকপ্টারে করে তিনি চট্টগ্রামের হাটহাজারীতে যান। হেফাজতে ইসলামের আমিরের প্রেস সেক্রেটারি মাওলানা মুনীর আহমদ এ তথ্য নিশ্চিত […]

» Read more

মাগুরায় এখন বেশ জনপ্রিয় ড্রাগন চাষ

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মেক্সিকান ড্রাগন ফলের চাষ। মাগুরা হর্টিকালচারে পরীক্ষামূলক আবাদ সফল হওয়ার পাশাপাশি বাজারে এই ফলের ব্যাপক চাহিদা থাকায় স্থানীয় চাষিরাও এই আবাদের প্রতি ঝুঁকছে। মাগুরা হর্টিকালচার সূত্রে জানা যায়, ড্রাগন ফল অত্যন্ত সুস্বাদু এবং এর ওষুধই গুণসম্পন্ন। এর রয়েছে ক্যান্সার প্রতিরোধ এবং ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় উপাদান রয়েছে ফলটিতে। যে কারণে বাজারেও এর চাহিদা […]

» Read more

শ্রীলঙ্কায় জিম্বাবুয়ের ৩-২ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: পিটার মুর যখন সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, তখনো জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ২৯ রান। তবে কি হাতের মুঠোয় পাওয়া জয়টা হাতছাড়া হয়ে যাবে জিম্বাবুয়ের? শঙ্কার কালো মেঘ ঠিকই ছেয়ে গিয়েছিল জিম্বাবুয়ের আকাশে। তবে সেই শঙ্কার মেঘ দূরে ঠেলে জিম্বাবুয়েকে দারুণ এক জয় এনে দিলেন সিকান্দার রাজা। হাম্বানটোটায় সোমবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। […]

» Read more

ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডনে যেতে বাধা না দেয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে লন্ডনে যেতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। ১০ জুলাই সোমবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি […]

» Read more