দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩১ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কুমোদ চন্দ্র (৫০) নামের এক যাত্রী নিহত হন। […]

» Read more

সিলেটে পাহাড়ি ঢলে ৪০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: সিলেটে পাহাড়ি ঢলে নদী ও হাওরের পানি বেড়ে গিয়ে শনিবার নতুন করে প্লাবিত হয়েছে সিলেট সদর, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলার অন্তত ৪০টি গ্রাম। এ ছাড়া জেলার বালাগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায়ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক জরুরি সভা আহ্বান […]

» Read more

ধর্মঘটে ব্রিটিশ এয়ারওয়েজের ক্রুরা

আন্তর্জাতিক ডেস্ক : বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ১৬ দিনের ধর্মঘট শুরু করেছেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা। শনিবার থেকে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। ২০১০ সালে ‘মিক্সড ফ্লিট’ নামে ক্রুদের একটি নতুন ক্যাটাগরি চালু করে ব্রিটিশ এয়ারওয়েজ। এই ‘মিক্সড ফ্লিট’র ক্রুরা গড়ে বার্ষিক ১৬ হাজার পাউন্ড বেতন পান। গত বছর থেকে ক্রু সদস্যরা কম বেতনের বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। […]

» Read more

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: ২০১৬-২০১৭ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত অর্থবছরের তুলনায় ৩০ হাজার ২৮৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে। প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশের বেশি। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো লক্ষ্যমাত্রা অতিক্রম করলো প্রতিষ্ঠানটি। সংশোধিত লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে আরো ৭১ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করতে সক্ষম করেছে এনবিআর। […]

» Read more

বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি : জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : জেলার উজিরপুর উপজেলার চতলবাড়িসংলগ্ন সন্ধ্যা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী এমভি তরিকা-২ লঞ্চের ধাক্কায় একটি মাছধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম সুমন হাওলাদার। তিনি উজিরপুর পৌরসভার মাহার এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, পিরোজপুরের হুলারহাট থেকে যাত্রীবোঝাই করে […]

» Read more