বাকৃবিতে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে “স্বৈরাচারবিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাকৃবি শাখা। বুধবার (১৪ ফেব্রুয়ারি ২০১৮) বিকাল সাড়ে চারটায় দিবসটি স্মরণ করে একটি মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু হয়ে জব্বারের মোড়, কে.আর মার্কেট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এসে শেষ হয়। সমাজতান্ত্রিক ছাত্র […]

» Read more

৩৮তম বিসিএস প্রিলির ফল এই মাসেই

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে। ফল প্রকাশের সব কার্যক্রম প্রায় শেষের পথে। এ মাসের শেষ সপ্তাহে তা প্রকাশ হবে বলে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে। এ বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষপর্যায়ে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশের উদ্যোগ নেয়া হবে। ‘চলতি […]

» Read more

রোহিঙ্গাদের এখনই মিয়ানমারে ফেরত পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ‘রোহিঙ্গাদের এখনই মিয়ানমারে ফেরত পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমার থেকেই আসতে হবে। এর পাশাপাশি বাংলাদেশকে সহায়তা করা অব্যাহত রাখতে হবে।’ ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ফিলিপ্পো গ্রান্ডি এ সব কথা বলেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনেভা থেকে এই বক্তব্য দেন। খবর […]

» Read more

আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহারে লাভ হবে দ্বিগুণ

নিউজ ডেস্ক: আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করে চাষাবাদের মাধ্যমে দ্বিগুণের বেশি লাভ করা সম্ভব। ফসল ফলানোর জন্য জমি চাষ, বীজ বপণ, নিড়ানি, সার দেয়া, কাটা, মাড়াই, ফসল ঝাড়া ও বস্তা প্যাকেট পর্যন্ত সব কিছুই আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে করা সম্ভব। এ পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ফসলের অপচয়ও কমে। ফলে গতানুগতিক পদ্ধতির চাষাবাদের চাইতে ফসলের বেশি ফলনও ঘরে তোলা সম্ভব। বিভিন্ন পর্যায়ের […]

» Read more

অতিথি পাখিতে মুখরিত হয়ে উঠেছে আত্রাই নদ

নিউজ ডেস্ক: হাজারো পাখির কল কাকলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদ। পাখির কিচির মিচির শব্দে ঘুম ভাঙে নদীর দু’পাড়ের মানুষের। আর অতিথি পাখিদের ‘নিরাপদ আবাস’ গড়তে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন যুবক। পাখির অবাধ বিচরণ দেখে ২০১০ সালে পাখিপ্রেমী কাজী নাজমুল, আইনুল ইসলাম, মোকলেসুর রহমান, একরামুল হোসেনসহ কয়েকজন যুবক মিলে অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। স্থানীয় সূত্রে […]

» Read more

গবেষণাগারে প্রথমবারের মত বেড়ে উঠল মানব ডিম্বাণু

নিউজ ডেস্ক: মা হতে চান এমন অনেক মহিলাই বিভিন্ন কারণে ভ্রূণের অপরিণত অবস্থায় গর্ভপাতের শিকার হন। তাদের জন্য একটি সুখবর রয়েছে। বিজ্ঞানীরা এই প্রথম গবেষণাগারে অর্থাৎ মানব দেহের বাইরে কৃত্রিম উপায়ে মানব ডিম্বাণু তৈরি করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি ‘মলিকিউলার হিউম্যান রিপ্রোডাকশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই যুগান্তকারী সাফল্যের খবরটি জানানো হয়। তবে, সবটা এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। […]

» Read more

বাকৃবিতে ভেট শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভেটেরিনারি অনুষদের মেডিসিন গ্যালারীতে এ সার্জিক্যাল কিটবক্স বিতরণী অনুষ্ঠানের অয়োজন করা হয়। সার্জিক্যাল কিটবক্সে ২৭ধরনের ৩৭টি যন্ত্রপাতি দেওয়া হয়। সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সহকারী প্রফেসর ডা. মইনুল হাসানের সঞ্চালনায় ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফরিদা […]

» Read more

কেবি কলেজে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেবি কলেজ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেবি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। প্রধান […]

» Read more

রাজস্থানের কোচ হয়ে আইপিএলে ফিরছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুই বছর নিষিদ্ধ থাকার পর ফিরছে ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস- এটা পুরোনো খবর। নতুন খবর হল দলটিকে আইপিএলের প্রথম আসরেই শিরোপা জেতানো কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন ফিরছেন। তবে খেলোয়াড় হিসেবে না, কোচ হিসেবে। কিছুদিন আগে ওয়ার্ন এমন একটা আভাস দিয়েছিলেন। এবার তার যোগ দেয়ার খবরে পুরো ব্যাপারটিই নিশ্চিত হয়ে গেল। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে […]

» Read more

গণবিতে ফার্মেসী বিভাগের অ্যালামনাই কমিটি গঠন

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাকালীন বিভাগ ফার্মেসী বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এসিস্ট্যান্ট ম্যানেজার সাইফুল ইসলাম কে সভাপতি এবং জেনারেল ফার্মাসিউটিক্যালসের সিনিয়র অফিসার মোঃ আশেকিন বায়েজিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে বিভাগটির চেয়ারম্যান ড. গোলাম মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় অ্যালামনাই এসোসিয়েশন গঠনের […]

» Read more
1 … 10 11 12 13 14 … 21