ফেসবুকে ২০০ মিলিয়নের বেশি ভুয়া অ্যাকাউন্ট!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ২০০ মিলিয়নের বেশি, এমনটাই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক তাদের সাম্প্রতিক একটি বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ২০০ মিলিয়ন ছাড়িয়েছে। এসব অ্যাকাউন্ট খোলা হয়েছে অন্যের নাম ব্যবহার করে কিংবা ছদ্মনামে। গত বছরের চতুর্থ কোয়াটারের এই রিপোর্টে ফেসবুক কর্তৃপক্ষ উল্লেখ করেছে, বিশ্বব্যাপী ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর ১০ শতাংশ […]

» Read more

তিন সাধারণ সম্পাদকই ঢাবি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিন জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র। তারা হলেন, দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। দেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন গুরুত্বপূর্ণ পদের নেতা একই বিভাগের হওয়াতে কিছুটা […]

» Read more

বাকৃবিতে জাতীয় গ্রন্থাগার দিবসে পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আনন্দ র‌্যালি ও র‌্যালি পরবর্তী সেমিনারের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আনন্দ র‌্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ […]

» Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় এবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী নির্বাচনী কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। সময় শেষ হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি মনোননয়নপত্র বাছাই করা হবে। এতে তার মনোনয়নপত্র বৈধ হলে অর্থাৎ, কোনো […]

» Read more

নওগাঁয় ৫ ভাইয়ের ফুলের প্রতি ভিন্নরকম ভালবাসা

মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধিঃ প্রতিটি মানুষের কোন না কোন শখ আছে। আর ফুল ভালবাসেনা এমন মানুষ ও খুঁজে পাওয়া কঠিন। তবে নওগাঁয় ৫ ভাইয়ের শখ ও ফুলের প্রতি ভালবাসা একটু ভিন্নরকম। ৫ ভাই মিলেমিশে দেশী ও বিদেশী প্রায় অর্ধশত প্রজাতীর ফুলের গাছ লাগিয়ে নিজ পরিচর্যায় গড়েছেন একটি সৌখীন পুকুরপাড়। পুকুরের চারপাশে শতশত ফুলের গাছ আর সেই সাথেই হচ্ছে […]

» Read more

গান গাইতে অনীহা প্রকাশ করায় শিল্পীকে গুলি করে হত্যা!

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় তরুণ শিল্পী ছিলেন সুম্বুল খান। সেই দেশের বিভিন্ন অনুষ্ঠানে গান করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তেমনই একটি অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন এই শিল্পী। কিন্তু সেখানে গাইতে অনীহা প্রকাশ করাই কাল হলো তার। গুলিতে খুন হতে হলো তাকে। পাকিস্তানে নারী শিল্পীদের ওপর বহুবার হামলা হয়েছে। এক বছর আগে লাহোরে নর্তকী-অভিনেত্রী কিসমত বেগকে খুন করেছিল দুর্বৃত্তরা। এর […]

» Read more

টাঙ্গাইলে সাড়া ফেলেছে সরিষা ক্ষেতে মৌচাষ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে রবি মৌসুমে সরিষা ক্ষেতের পাশে মৌচাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে মৌচাষিরা টাঙ্গাইলের সরিষা ক্ষেতের আশপাশে মধু সংগ্রহের জন্যে ভীড় করছেন। এবছর জেলার বিভিন্ন স্থানে ৭ হাজারেরও বেশি মৌ বাক্স স্থাপন করেছেন মধু চাষিরা। এখান থেকে সংগৃহীত মধু তারা বাজারে বিক্রি করে লাভবানও হচ্ছেন। তবে বাজার ব্যবস্থাপনা আধুনিক না হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত […]

» Read more

প্রশ্ন ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: প্রশ্ন ফাঁসকারীদের ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি পরীক্ষা কমিটির জরুরি বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। নাহিদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে এসএসসির প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যাচ্ছে। সেসব মূল্যায়ণ করতে উচ্চ পর্যায়ের ১১ […]

» Read more

চার দিনের সফরে ঢাকায় সুইস প্রেসিডেন্ট অ্যালেই বারসেট

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। রোববার বেলা ১টা ২৩ মিনিটে সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে ঢাকায় নামেন সুইস প্রেসিডেন্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পররাষ্ট্র […]

» Read more

ডাটা সাশ্রয়ে চালু হলো ‘ইউটিউব গো’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ইউজারদের ইন্টারনেট ডাটা সাশ্রয় করতে মুক্তি দেয়া হলো নতুন অ্যাপ ‘ইউটিউব গো’। ২০১৬ সালে ভারতে চালুর পর এবার ১৩০টি দেশে এটি চালু হলো। দুর্বল ইন্টারনেট সংযোগের মধ্যে ব্যয়বহুল মোবাইল ডাটা কিনে যারা ইউটিউব ব্যবহার করেন, তাদের জন্য তৈরি করা হয়েছে ইউটিউবের নতুন হালকা অ্যাপটি। ইউজাররা অ্যাপটি ব্যবহার করে কোনো ভিডিও সম্পূর্ণ উপভোগ করতে পারবেন অথবা তাদের ডিভাইসে বা […]

» Read more
1 16 17 18 19 20 21