নিদাহাস ট্রফিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: দারুণ ফর্মে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে মাঠে নামলেই হেসে ওঠে তার ব্যাট। দারুণ সফর কাটানো দলটিকে আগামী মাসেই উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়। ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সফর কাটিয়ে আসার পর বিশ্রামে যাচ্ছে বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক- উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিসহ প্রথম সারির পাঁচজন খেলোয়াড়। ফলে বিরাটের […]

» Read more

ইউজিসি প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ২৬৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৫ ও ২০১৬ প্রদান অনুষ্ঠান রবিবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করবেন। আজ শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এ বছর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৬৫ জন কৃতী শিক্ষার্থী স্ব-স্ব […]

» Read more

লাভের আশায় ‘বিটি বেগুন’ চাষ করছেন গোপালগঞ্জের কৃষকেরা

গোপালগঞ্জ প্রতিনিধি: অল্প জমিতে অধিক ফলনসহ কীটনাশক ব্যবহারের প্রয়োজন না হওয়ায় বিটি বেগুন চাষে আগ্রহী হয়ে উঠছেন গোপালগঞ্জের কৃষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘বারি বিটি’ জাতের এই বেগুন চাষ করে জেলার অনেক কৃষকই লাভবান হয়েছেন। তাই অন্যরাও এই বেগুন চাষে আগ্রহী হয়ে উঠছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের কৃষক নাসির হোসেন তার জমিতে আলুসহ অন্যান্য সবজির চাষাবাদ করতেন। কিন্তু […]

» Read more

প্রশ্নফাঁসের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর উত্তরখানের ক্যামব্রিজ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীবের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- উত্তরখানের ক্যামব্রিজ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভীর হোসেন, হাসানুর রহমান ওরফে রকি ভাই, মো. সজীব মিয়া, মো. এনামুল […]

» Read more

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ পাবলিক সার্ভিস (বিসিএস) সহ সকল ধরনের সরকারী চাকুরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ‘কোটা সংস্কার চাই: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’ ব্যানারে ওই মাননবন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার করে তা ৫৬ […]

» Read more

মিয়ানমারে ৪ রোহিঙ্গা বিদ্রোহীর ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে দেশটির পুলিশের তল্লাশি চৌকিতে হামলায় অভিযুক্ত চার রোহিঙ্গা বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০১৬ সালের অক্টোবরের ওই হামলার দায়ে শুক্রবার মংডু জেলার বিশেষ আদালত চার রোহিঙ্গাকে এ সর্বোচ্চ সাজা দিয়েছেন। দেশটির ইংরেজি দৈনিক দ্য ইরাবতি বলছে, ওই বছরের ৯ অক্টোবর রাখাইনের মংডু জেলার উত্তরাঞ্চলের এনগা খুরা পুলিশের তল্লাশি চৌকিতে হামলার দায়ে ৩০ রোহিঙ্গাকে দোষী […]

» Read more

বিনা’য় বৈজ্ঞানিক কর্মকর্তা পদে চাকরির সুযোগ

সবুজবাংলা জবস ডেস্ক: বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ। এই পদে মোট নয়জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা, রাজস্ব (অস্থায়ী) যোগ্যতা: কৃষিবিজ্ঞানে সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির এমএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ থাকলে আবেদন করতে পারবেন […]

» Read more

ঢাকায় আসছেন নোবেলজয়ী তিন নারী

নিজস্ব প্রতিবেদক: আট দিনের সফরে ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। তারা হলেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের। নারীপক্ষের আমন্ত্রণে তারা ঢাকায় আসছেন। মিয়ানমারে নির্যাতনের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতেই তারা বাংলাদেশে আসছেন। আগামীকাল শনিবার ঢাকায় এসেই তারা রোহিঙ্গাদের বিষয়ে কাজ শুরু করবেন। ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন […]

» Read more

মন্দিরে ভক্তদের জন্য রুটি বানালেন ট্রুডো পরিবার!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিবার নিয়ে ভারত সফর করছেন। সফরের চতুর্থ দিন স্বপরিবারে ঘুরতে গিয়েছিলেন শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে। ভারতীয় পোশাক পরে মন্দিরে ঢুকে ধর্মীয় আচারও পালন করেন। এরপর ট্রুডো পরিবার হাজির হন মন্দিরের ভক্তসেবার রান্না ঘরে। সেখানে ভক্তদের জন্য কাজ করার সুযোগ থাকে দর্শনার্থীদের। ট্রুডো পরিবারও বাদ যাননি ভক্তদের সেবা করা থেকে। পুরো পরিবার […]

» Read more

রাবিতে দুই দিনব্যাপী ‘চাকরি মেলা’ শুরু ২৮ ফেব্রুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘চাকরি মেলা’ শুরু হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। মেলায় সরাসরি প্রার্থীর সিভি সংগ্রহ, প্রার্থী বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে ‘অনস্পট’ চাকরি প্রদান করা হবে। রাবি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) পঞ্চম বারের মতো এ মেলার আয়োজন করেছে। শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহিনুর রহমান শাকিল এ […]

» Read more
1 2 3 4 5 6 21