১৫ লক্ষ টাকা হলে বেঁচে যাবে মিরাজ

কৃষিবিদ ফিরোজ কবির কিরণ: মিরাজ, পুরো নাম মিরাজ মোরশেদ ইবনে হাসান । দারুন মেধাবী, চঞ্চল, দুষ্টু একটা ছেলে। ছোটবেলা থেকে খুব কাছ থেকে তাকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। আমি যখন ক্লাস নাইনে পড়ি, তখন ওর বাবার কাছে বিজ্ঞানের জটিল সব বিষয় পড়তে যেতাম। যখন তার বাবা আমাদেরকে পড়াতেন, তখন মাঝে মাঝে ছোট্ট গুঁটি গুঁটি পায়ে স্যারের সেই ছোট্ট রুমটাতে আসতেন। […]

» Read more

বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন দেশে পলাতক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। রবিবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সভাপতি মো. সবুজ […]

» Read more

চাঁদ দেখা গেছে, ২২ আগস্ট ঈদুল আযহা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে যিলহজ মাসের ১০ তারিখ আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আযহা তথা কুরবানি ঈদ উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়। বৈঠকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, রোববার বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ মাসের […]

» Read more

৪১তম বিশেষ বিসিএস: নিয়োগ হবে ২ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: সরকারি কলেজে দীর্ঘদিনের শিক্ষক সঙ্কট নিরসনে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে দুই হাজার শিক্ষক নিয়োগে জনপ্রশাসনে চাহিদা পাঠানো হয়েছে। ৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র জানায়, সারা দেশে বর্তমানে কমার্শিয়াল ইনস্টিটিউট, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, আলিয়া মাদরাসাসহ ৩২৯টি সরকারি কলেজ রয়েছে। এসব কলেজে […]

» Read more

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিউতে রোনালদো

স্পোর্টস ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ইংল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে জানা যায়, ৪১ বছর বয়সী সাবেক এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে শুক্রবার ইবিজার ক্যান মিসেস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতির দিকে যেতে থাকে তার। এরপর রোনালদোকে বেসরকারি হাসপাতাল ক্লিনিকা নিউএস্ট্রায় নিয়ে যাওয়া হয়। সেখানেই […]

» Read more

বাকৃবিতে চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করছে তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও কারিগরি কর্মচারীরা। রবিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জড়ো হয় তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি এবং কারিগরি কর্মচারীরা। কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে টানা চতুর্থ দিনের মতো এ কর্মসূচি পালন করেন তারা। প্রায় দুই ঘণ্টা […]

» Read more

দ্বিগুণ বেতনে মদ্রিচকে দলে রেখে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস যাত্রার আগে থেকেই লুকা মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিল। ইন্টার মিলান তাকে বেশি পারিশ্রমিক দিয়ে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত মদ্রিচকে ধরে রাখতে পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। এদিকে মদ্রিচও পরিবারের সঙ্গে কথা বলে রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রোনালদোর পর রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবলারকে হারানোর আশঙ্কা দেখা দিয়েছিল রিয়াল […]

» Read more

খুলনা বেতারে ৮ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮ কোটি ২৯ লাখ ৯১ হাজার টাকা। আগামীকাল রবিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ ভাস্কর্যের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, খুলনা সিটি করপোরেশনের […]

» Read more

দেশবাসীর কাছে দোয়া চেয়ে হজে গেলেন সাকিব

ক্রিড়া প্রতিবেদক: আগেই জানা গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে পবিত্র হজ পালন করতে যাবেন সাকিব আল হাসান। এজন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসর থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট সফর শেষে গেল বৃহস্পতিবার দলের সঙ্গে দেশে ফিরেছেন সাকিব। এর দুইদিন পর সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন। ১১ আগস্ট, শনিবার পবিত্র হজ পালনের […]

» Read more

শেকৃবিতে হাইব্রিড ভূট্টার দুটি নতুন জাত উদ্ভাবন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ভূট্টার দুটি নতুন জাত উদ্ভাবন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সাউ হাইব্রিড ভূট্টা ১ ও সাউ হাইব্রিড ভূট্টা ২ নামে ভূট্টার এ দুটি জাত উদ্ভাবন করা হয়েছে। নীল সাগর বীজ কোম্পানীর গবেষণা বিভাগের সহযোগীতায় উদ্ভাবিত নতুন জাতের এ হাইব্রিড ভূট্টা জাত দুটি সারা দেশেই চাষ করা যাবে। কৃষক পর্যায়ে চাষ বাড়ানো গেলে লাভবান হবে কৃষক। নিশ্চিত হবে […]

» Read more
1 3 4 5 6 7 10