রিয়ালে ফিরে আসবেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ যখন চলছিল, তখন সবাই বিশ্বকাপ নিয়েই ছিল ব্যস্ত। অথচ, তখনই সবার চোখ দৃষ্টি নিজের দিকে টেনে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ, রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন তিনি। বিশ্বকাপ ছেড়ে সারা বিশ্ব তখন মেতে ওঠে রোনালদোর ক্লাব ছাড়া নিয়ে। শেষ পর্যন্ত ৯ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে, ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদো পাড়ি জমান জুভেন্টাসে। তবে, রিয়াল মাদ্রিদ […]

» Read more

ফিফা বর্ষসেরায় নেইমার একটা ভোটও পাননি

স্পোর্টস ডেস্ক: ‘অতি লোভে তাঁতী নষ্ট’ কথাটা সম্ভবত এখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্ষেত্রে খুব বেশি মানিয়ে যায়। ২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখানোর পর ছিলেন লিওনেল মেসির ছায়ায়। তবুও দু’বার (২০১৫-২০১৭) ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় নাম উঠেছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের। কিন্তু নেইমারের খায়েশ হলো, তিনি কারও ছায়া থেকে বের হয়ে আসবেন। নিজের একটি দল হবে। যে দলকে সবাই […]

» Read more

সাকিব খেলবেন ইনজেকশন নিয়ে, মাশরাফি ওষুধ খেয়ে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াই, এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল। এই ম্যাচে জয়ের উপরই নির্ভর করছে ফাইনাল খেলা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তো কারও নিজেকে নিয়ে ভাবার উপায় নেই। চোট আঘাত সবকিছুকেই দূরে ঠেলে মাঠে নিজেকে উজার করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা। খেলোয়াড়দের একটু বাজে পারফরম্যান্সেই সমালোচনা তেড়ে আসতে থাকে বিষমাখানো তীরের মতো। অথচ তারা দলের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে […]

» Read more

সৌদিতে একই স্কুলের চার নারীকে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বহুবিবাহ আইনত বৈধ। সক্ষম কোনো পুরুষ যদি সমানভাবে তার সব স্ত্রীকে ভরণ-পোষণ দিতে পারেন তবে সে একের অধিক বিয়ে করার যোগ্যতা রাখেন। আর তাই দেশটিতে বহুবিবাহের ঘটনা অহরহই ঘটছে। কিন্তু এবার ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে যা বেশ আশ্চর্য হওয়ার মতোই। ৫০ বছর বয়সী এক সৌদি পুরুষ একই স্কুলের ছাত্রী, শিক্ষকা, তত্ত্বাবধায়ক এবং অধ্যক্ষকে বিয়ে করেছেন। সৌদি […]

» Read more

বিভিন্ন মেয়াদে চবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন মেয়াদে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন। তিনি বলেন, বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির রিপোর্টের সুপারিশক্রমে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী আদেশে এ ১১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার আদেশ দেন। প্রত্যেকের বহিষ্কারাদেশ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) […]

» Read more

আনুশকার সততায় মুগ্ধ বরুণ

নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা। ‘সুই ধাগা’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে সিনেমার প্রচার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন বরুণ-আনুশকা। জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে ব্যক্তিগত জীবনেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে এই জুটির। সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে […]

» Read more

জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো কোনো শিশু

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিল কোনো শিশু। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাকিন্ডা আরডার্ন সোমবার প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন। ভাষণের আগে তিনি তিন মাস বয়সি কন্যাশিশু নিয়ে অধিবেশনে যোগ দেন। জাতিসংঘের ইতিহাসে কোনো নারীর শিশু নিয়ে অধিবেশনে যোগ দেওয়ার প্রথম ঘটনা এটি। এর ফলে এটি কোনো শিশুর জন্য জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার প্রথম রেকর্ড। জাতিসংঘে যোগ দেওয়ার […]

» Read more

ফিফার বর্ষসেরার একাদশে জায়গা নেই সালাহ-নেইমারের

স্পোর্টস ডেস্ক: সোমবার রাতে লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা দেয়া হয় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ এর। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন লুকা মদ্রিচ, বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন থিবো কুর্তোয়া, বর্ষসেরা গোলের পুরষ্কার জিতেছেন মোহাম্মদ সালাহ। কিন্তু ঝামেলা বেঁধেছে অন্য জায়গায়। ফিফার বর্ষসেরা একাদশে ঠাই মেলেনি বর্ষসেরা গোলরক্ষক থিবো কুর্তোয়া কিংবা বর্ষসেরা খেলোয়াড়ের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা মোহাম্মদ সালাহরও। […]

» Read more

যুক্তরাষ্ট্রের হাতেও রোহিঙ্গা হত্যা-ধর্ষণের প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনী পরিকল্পিত সহিংসতা চালিয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের ব্যাপক হারে হত্যা ও ধর্ষণে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত সহিংসতা চালানোর যথেষ্ঠ প্রমাণ তাদের হাতে আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সম্প্রতি জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গাদের জন্য ১৮৫ মিলিয়ন ডলারের নতুন ফান্ড ঘোষণা করা […]

» Read more

নেপালে বাঘের সংখ্যা দ্বিগুণ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বাঘের সংখ্যা বিগত নয় বছরে বেড়ে দ্বিগুন হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে দেশটির নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপের কারণে এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সোমবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। নতুন নতুন কৌশলগত সংরক্ষণ পদ্ধতি গ্রহণ এবং এ ব্যাপারে রাজনৈতিক সম্পৃক্ততার ফলে বিলুপ্তপ্রায় রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়ছে দেশটিতে। বন্যপ্রাণী সংরক্ষণ গ্রুপগুলো এই পদক্ষেপকে […]

» Read more
1 2 3 4 5 16