সীমান্তে আটকে আছে ইপিবির ভুলে রফতানি পণ্যের অর্ধশত গাড়ি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। সম্প্রতি স্থলবন্দরগুলো খুলে দেয়া হলেও বেশিরভাগ বন্দর দিয়ে বাংলাদেশের ট্রাক ঢুকতে দিচ্ছিল না ভারত। এর ফলে ক্ষতির মুখে পড়েন দেশের রফতানিকারকরা। ইতোমধ্যে সে সমস্যা কেটে গেছে। তবে এবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভুলে বিপদে পড়েছেন রফতানিকারকরা। সংস্থাটির খামখেয়ালির কারণে সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে দুই দিন ধরে আটকে আছে ৫১টি […]

» Read more

অনার্স-মাস্টার্স, পিএইচডি’র সবার প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিউজ ডেস্কঃ সবার জন্য অনার্স-মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২০’ উপলক্ষে ড্যাফোডিল পরিবার ও এটুআই-এর যৌথ আয়োজনে কোভিড-১৯ এবং পরবর্তী সময়ের প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় আমরা কি প্রস্তুত?’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এই কথা বলেন। দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বপ্ন ও তার পড়াশোনার মধ্যে যোগসূত্র […]

» Read more

বাকৃবিতে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাকৃবি প্রতিনিধিঃ ‘মুজিব বর্ষের আহ্বান- লাগাই গাছ বাড়াই বন’ এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃক্ষের চারা রোপনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল […]

» Read more

মানব শরীরে কার্যকর ফল পেয়েছে মডার্নার ভ্যাকসিন

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাসাচুসেটস বায়োটেকনোলজি সংস্থার (মর্ডানা) তৈরি ভ্যাকসিন মানবদেহে প্রথম পর্যায়ের ট্রায়ালে দুর্দান্ত সাফল্য পেয়েছে। প্রথম পর্যায়ে ৪৫ জন স্বেচ্ছাসেবীর উপরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। তারা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ আছে বলে জানিয়েছে সংস্থাটি। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনকে গবেষক দল জানিয়েছে, যে সব স্বেচ্ছাসেবীদের এই ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে দেখা গিয়েছে ভাইরাস-কিলিং […]

» Read more

বর্ণবৈষম্যের শিকার হচ্ছে কাতারে দ. এশীয় শ্রমিকরা: জাতিসংঘ

নিউজ ডেস্কঃ কাতারে কর্মরত অভিবাসী শ্রমিকরা মারাত্মক বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন; বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং পূর্ব ও পশ্চিম আফ্রিকান শ্রমিকরাই এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী। অভিবাসী শ্রমিকদের সঙ্গে কাতারের এমন আচরণে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি বর্ণবৈষম্য বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টেন্ডায়ি আচিউমি এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছেন। চলতি সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। জাতিসংঘ দূতের ওই […]

» Read more

হাটে একটি পশু কিনতে দুজনের বেশি নয়

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে একটি পশু কিনতে দুজনের বেশি প্রবেশ করা যাবে না। এজন্য হাট কমিটির প্রতি নির্দেশনা ও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব থেকে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাসহ কোরবানিকালীন সংশ্লিষ্ট সকলকে নিরাপদ রাখতে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা বা গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। গাইডলাইনে হাট কমিটির […]

» Read more

দেশে চামড়া নিয়ে চাঁদাবাজি অরাজকতা বরদাশত করা হবে না: আইজিপি

নিউজ ডেস্কঃ কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুলিশের সকল ইউনিট প্রধানের সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত জুম মিটিংয়ে সভাপতিত্বকালে তিনি একথা বলেন। এসময় চামড়া পাচার রোধেও প্রয়োজনীয় […]

» Read more

‘নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টার’ করোনার রিপোর্ট দিতো পরীক্ষা ছাড়াই

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে টাকা হাতিয়ে নেয়া ও পরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট দেয়ার অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে ‘নিউ শেভরন’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ওই উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে অবস্থিত এ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ […]

» Read more

ঈদের আগে না পরে ,গণপরিবহন বন্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি

নিউজ ডেস্কঃ ঈদের আগে ও পরে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে একবার বলা হচ্ছে ঈদের আগে ও পরে মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাকবে। আবার বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পশুবাহী ট্রাক ব্যতীত সকল সাধারণ পন্যবাহী পরিবহন ওই ৯ দিন ফেরী পারাপার বন্ধ থাকবে। তবে ঈদে গণপরিবহন বা লঞ্চ, বাস ও ট্রেন বন্ধের […]

» Read more

বাংলাদেশের জনসংখ্যা ২১০০ সালের মধ্যে অর্ধেক কমে যাবে‍!

নিউজ ডেস্কঃ আগামী ৮০ বছরে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক কমে যাবে। অর্থাৎ ২১০০ সালে এ দেশের জনসংখ্যা ৮ কোটি ১৩ লাখে নেমে যাবে। আর ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হলে এই সংখ্যা আরও কমে ৭ কোটি ৪১ লাখে গিয়ে দাঁড়াবে। বুধবার ‌’দ্য ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২১০০ […]

» Read more
1 2