বাকৃবি’র দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দাঁড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ কৃষি শিক্ষায় দক্ষিন এশিয়ার বৃহত্তম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই দুর্বল। দীর্ঘদীনের অব্যবস্থাপনা থাকলেও করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী উঠে বিভিন্ন ভাবে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে জোড় প্রচেষ্টা চালনো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থান এবং কিছু শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টায় আবাসিক এলাকার […]

» Read more

চাষিরা নতুন আমন ব্রি ধান চাষে ব্যস্ত

নিউজ ডেস্কঃ ফরিদপুরে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে উচ্চ ফলনশীল চিকন জাতের আমন ধান ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-৭৫ (বীজ ধান উৎপাদন হবে) চাষে ব্যস্ত সময় পার করছে ফরিদপুর বিএডিসি তাম্বুলখানা বীজ উৎপাদনকারী খামারের চাষিরা। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলে ফলন ভালো আশা তাদের। আর বিএডিসি’র কর্মকর্তা জানালের এখানকার উৎপাদিত বীজ স্থানীয় চাহিদা পূরণ […]

» Read more

দিশেহারা গফরগাঁওয়ের ৩৫০০ নিরাপদ সবজি চাষী

নিউজ ডেস্কঃ মানুষকে বিষমুক্ত শাকসবজি খাওয়াতেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী, টাঙ্গাব, পাঁচবাগ ইউনিয়নের কিষান-কিষানিরা। দীর্ঘদিন যাবত বালাইনাশক ছাড়াই নিরাপদ সবজি আবাদ করছেন তারা। এতে উৎপাদন একটু কম হলেও মানুষকে বিষমুক্ত শাকসবজি খাওয়াতে পারছেন- এই ভেবে গর্বিত ছিলেন তারা। গফরগাঁওয়ে সবজির আবাদের সুনাম ছড়িয়ে দেশ জুড়ে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ উপজেলার সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। চলতি বন্যা এ উপজেলায় […]

» Read more

ভুয়া নিয়োগ গণস্বাস্থ্য কেন্দ্রের নামে

নিউজ ডেস্কঃ গণস্বাস্থ্য কেন্দ্র’র নাম ব্যবহার করে একজনকে ভুয়া নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। তবে কে বা কারা এ ‘ভুয়া নিয়োগ’ দিয়েছে, তা জানাতে পারেনি গণস্বাস্থ্য। আজ শনিবার (২২ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্র তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘ভুয়া নিয়োগ’-এর সময়কার টাকা প্রাপ্তির রশিদ প্রকাশ করেছে। গণস্বাস্থ্য কেন্দ্র তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, ২২ হাজার ৫০০ টাকা বেতনে চাকরি […]

» Read more

১২ বস্তা টাকা-স্বর্ণালঙ্কার মসজিদের দান বক্সে

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবক্স থেকে এবার পাওয়া গেছে ১২ বস্তা টাকা। টাকা ছাড়াও দান হিসেবে অনেক স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে মসজিদের ৮টি দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। চলছে টাকা গণনা। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছন। এবার প্রায় ৬ মাস ৭ দিন […]

» Read more

করোনার ক্ষত কাটিয়ে চিংড়ি শিল্প ফের পুনরুজ্জীবিত হতে শুরু করেছে

নিউজ ডেস্কঃ মহামারি করোনার ক্ষত কাটিয়ে চিংড়ি শিল্প ফের পুনরুজ্জীবিত হতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে চিংড়ির দাম বাড়ায় বৃহত্তর খুলনাঞ্চলে এ শিল্পের সঙ্গে জড়িতরা আশায় বুক বেঁধেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পতনের সম্মুখীন হওয়া চিংড়ির দাম গত দুই সপ্তাহ ধরে বাড়ছে। এতে চাষিদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। পাশাপাশি গোটা সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসেছেন। আগামী ১ […]

» Read more

জাতিসংঘের ‘রিয়েল লাইফ হিরো’ এখন রূপসা চরের কিশোরী

নিউজ ডেস্কঃ কম দামে মাস্ক তৈরি করে গরিব মানুষের কাছে বিক্রি করায় জাতিসংঘ ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে স্বীকৃতি পেয়েছে খুলনার রূপসা চরের কিশোরী আঁখি। দারিদ্র্যের চরম কষাঘাতে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া আঁখি এখন খুলনার গর্ব। রূপসা চরের বস্তিতে বসবাসরত মাসুদ মোল্লা ও আনোয়ারা বেগমের দ্বিতীয় মেয়ে আঁখি জানান, যখন করোনাভাইরাস শুরু হয়েছিল তখন বাজারে মাস্ক পাওয়া যাচ্ছিল না। কিছু কিছু […]

» Read more

করোনার রিপোর্ট যেভাবে অনলাইনে পাওয়া যাবে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি রোগ শণাক্তকরণ পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশেও প্রতিনিয়ত নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা চলছে। করোনা পরীক্ষার জন্য যারা নমুনা দিয়েছেন তাদের ফলাফল মোবাইলের মেসেজে, ইমেইলে ও অনলাইনে জানিয়ে দেওয়া হচ্ছে। বাসায় বসেই অনলাইনে করোনা পরীক্ষার ফলাফল জেনে নিতে পারেন। কভিড-১৯ এর রিপোর্ট […]

» Read more

শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে নেটফ্লিক্স

নিউজ ডেস্কঃ জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স শিশুদের ‘আপত্তিকর’ ভঙ্গির পোস্টর ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। ফরাসি সিনেমা ‘কিউটিজ’-এ এমন পোস্টার ব্যবহার করে তারা। পোস্টারটি শেয়ার করায় ক্ষমা চেয়ে নেটফ্লিক্স তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, কিউটিজ সিনেমার আপত্তিকর পোস্টার শেয়ার করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। পোস্টারটি ঠিক ছিল না। সানড্যান্স পুরষ্কার জেতা এই সিনেমার প্রচারের জন্য এই পোস্টারটি ব্যবহার উচিৎ হয়নি। ইতোমধ্যে আমরা […]

» Read more

পানি বেড়েছে ৫৬টি পয়েন্টে

নিউজ ডেস্কঃ দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৬টি স্টেশনে পানি সমতল বৃদ্ধি এবং ৩৯টি স্টেশনে হ্রাস পেয়েছে। এছাড়া ছয়টি স্টেশনে অপরিবর্তিত রয়েছে, তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিনটি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ […]

» Read more