বিশ্বে ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ১১০। এর মধ্যে ৯ লাখ ২৪ হাজার […]

» Read more

নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হচ্ছে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু হচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এ স্তরের ক্লাস শুরু হবে। এ লক্ষ্যে ১ অক্টোবর বাজারে এই ক্লাসের পাঠ্যবই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা […]

» Read more

সাড়ে সাত হাজার টাকায় ইলিশ বিক্রি

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে সাত হাজার ৫০০ টাকায় আড়াই কেজি ওজনের ইলিশ বিক্রির খবর পাওয়া গেছে। গত শুক্রবার খাজা ফিশ আড়ত থেকে মাছটি কিনে নেন আরেক আড়তদার মো. ইউসুফ মিয়া। তিনি জানান, নিকটাত্মীয়ের জন্য মাছটি কিনেছেন। মণ হিসেবে দাম পড়েছে এক লাখ ২০ হাজার টাকা। এই মৌসুমে এ ধরনের ইলিশ আর পাওয়া যায়নি বলে দাবি করেন […]

» Read more

প্লেনের সব সিটেই আজ থেকে যাত্রী পরিবহন

নিউজ ডেস্কঃ আজ রবিবার থেকে প্লেনে পাশাপাশি সিটে যাত্রী বসিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবে দেশের বিমান সংস্থাগুলো। তবে সামনে ও পেছনে দুটি করে মোট চারটি সিট ফাঁকা রাখতে হবে। মূলত কোনো যাত্রী অসুস্থতা অনুভব করলে যেন তাকে আলাদা করে সেখানে বসানো যায় সেই লক্ষ্যে চার সিট ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ […]

» Read more

স্নায়বিক সমস্যায় পড়েছিলেন এক স্বেচ্ছাসেবী

নিউজ  ডেস্কঃ সম্প্রতি একজন নারী স্বেচ্ছাসেবকের অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়ে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। গত বৃহস্পতিবার এই ভ্যাকসিনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, টিকা গ্রহণের পর জটিল স্নায়বিক সমস্যায় পড়েছিলেন ঐ নারী স্বেচ্ছাসেবক। তবে ক্রমশ তিনি সুস্থ হয়ে উঠছেন। স্বাস্থ্যবিষয়ক মার্কিস সংবাদমাধ্যম স্ট্যাট নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ৮ সেপ্টেম্বর তৃতীয় […]

» Read more

কবে আসবে করোনাভাইরাস প্রতিরোধী টিকা

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে মানুষ অপেক্ষায় আছে একটি সুখবরের জন্য, আর সেটি হচ্ছে কবে করোনাভাইরাস প্রতিরোধী টিকা আসবে। মাস যত গড়াচ্ছে মানুষের অপেক্ষার সঙ্গে অস্থিরতাও তত বাড়ছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণের পর থেকে অনেকেই আশা করছেন, টিকাই হবে করোনা সংক্রমণ প্রতিরোধের স্থায়ী সমাধান। অবশ্য গবেষকেরা বলছেন, টিকার ওপর বিশ্বের সব দেশের মানুষের সমান আস্থা নেই। আস্থা থাকলেই মানুষ […]

» Read more

নতুন চেহারা বিশ্বজুড়ে বিদ্যালয়গুলোর

নিউজ ডেস্কঃ কভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার রীতি পুরোপুরি বদলে দিয়েছে। বিভিন্ন দেশে সরকারি দিকনির্দেশনার ওপর নির্ভর করে অনেক বিদ্যালয় অনলাইনে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আবার অনেক বিদ্যালয় বিভিন্ন ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে পুনরায় খুলে দেয়া হয়েছে। এ অস্বাভাবিক সময়ে বিশ্বজুড়ে বিভিন্ন বিদ্যালয়ের এবং শিক্ষক-শিক্ষার্থীদের চিত্র তুলে ধরেছে মার্কিন গণমাধ্যম হাফপোস্ট। গ্রীষ্মের ছুটি এবং করোনাভাইরাস লকডাউন শেষে জার্মানির হ্যানাওয়ে […]

» Read more

তিউনিসিয়ায় ছয়দিনের ভারি বৃষ্টিপাতে নিহত ৬

নিউজ ডেস্কঃ তিউনিসিয়ায় ছয়দিনের ভারি বৃষ্টিপাতে তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কৃষিসমৃদ্ধ অঞ্চল জেনদৌবা থেকে পূর্বের পর্যটন এলাকা মাহদিয়ার বিস্তীর্ণ অংশে এ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেয়। খবর এএফপি। নিহতদের মধ্যে সমুদ্রতীরবর্তী শহর মোনাস্তিরে মারা যায় দুই শিশু। তাদের একজনের বয়স চার ও আরেকজনের ১০ বছর। এছাড়া একই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেনদৌবায় মারা যায় চার বছর বয়সী […]

» Read more

মোছা হলো মানচিত্র থেকে রোহিঙ্গা গ্রামের অস্তিত্ব

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম কান কিয়ায় বছর তিনেক আগে আগুন ধরিয়ে দেওয়ার পর পুরো গ্রাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। এবার দেশটির সরকারি মানচিত্র থেকেও গ্রামটির অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। মিয়ানমার সরকার দেশের নতুন যে মানচিত্র তৈরি করেছে, সেখানে কান কিয়া গ্রামের অস্তিত্ব নেই বলে জানিয়েছে জাতিসংঘ। নাফ নদ থেকে প্রায় তিন মাইল দূরে কান কিয়া […]

» Read more

জীবিকা সংকটে ঋষিপল্লীর কারিগররা

নিউজ ডেস্কঃ এক দশক আগেও যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ার চাউলিয়া ঋষিপল্লীতে কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলত বাঁশের বিভিন্ন পণ্য তৈরির কাজ। পুুরুষের পাশাপাশি নারীরাও এ কাজে সমানভাবে সহযোগিতা করতেন। কিন্তু বাজারে প্লাস্টিক পণ্যের দৌরাত্ম্য, পুঁজি ও সরঞ্জাম সংকটের কারণে হারাতে বসেছে বাঁশের তৈরি বিভিন্ন শৌখিন পণ্য। তার পরও বাপ-দাদার এ পেশা আগলে ধরে কোনো রকম পরিবার […]

» Read more
1 14 15 16 17 18 24