টিকার বদলে দেয়া হচ্ছে লবণপানি

করোনা ডেস্কঃ টিকার বদলে দেয়া হচ্ছে লবণ পানি। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় ভুয়া টিকার বিষয়টি সামনে এসেছে। তবে তার আগেই মুম্বাইয়েও ভুয়া প্রতিষেধকের ঘটনা জনসমক্ষে এসেছিল। সেখানে নকল টিকা নিয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এ ঘটনায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। খবর আনন্দবাজার। মুম্বাই পুলিশ জানিয়েছে, যারা ভুয়া টিকার শিকার হয়েছে, তাদের সম্ভবত লবণপানি দেওয়া হয়েছে। […]

» Read more

করোনায় আরও সাড়ে ৮ হাজার মানুষের প্রাণহানি

করোনা ডেস্কঃ সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজার মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে। একই সময়ে আরও ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর […]

» Read more

রাজশাহীতে আজ করোনায় মৃত্যু ১৭ জনের

রাজশাহী প্রতিবেদকঃ রাজশাহীতে করোনার আগ্রাসন থামার কোনো লক্ষন নেই। গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে ১৭ জন মারা গেছেন তাদের […]

» Read more

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্কঃ কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে নির্যাতন করে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শাউভিনকে সাড়ে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে। বিচারক কাঠগড়ায় বসে থাকা শাউভিনের উদ্দেশে বলেন, ‘কর্তৃত্ব ও আস্থার অবস্থানে থেকে এর অপব্যবহার করেছেন’ এবং যে ‘সুনির্দিষ্ট নিষ্ঠুরতা’ আপনি দেখিয়েছেন তার ভিত্তিতে আপনার শাস্তি নির্ধারিত হলো। মিনেসোটা অঙ্গরাজ্যের আইনি ভিন্নতার […]

» Read more

দেশে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আসছে সামনে সপ্তাহে

করোনা আপডেটঃকোভ্যাক্স ফ্যাজিলিটিসের আওতায় আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার (২৫ জুন) এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সে হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেওয়ার কথা আমাদেরকে। আজ চিঠি পেয়েছি, তারা আমাদেরকে ২৫ লাখ মডার্নার টিকা দেবে। আগামী সাত থেকে […]

» Read more

সোমবার থেকে সারাদেশে সব সরকারি-বেসরকারি অফিস, যানবাহন বন্ধ

lock

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তথ্য অধিদফরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। ‘কঠোর লকডাউনে’ সারাদেশে সব সরকারি-বেসরকারি অফিস, যানবাহন বন্ধ থাকবে। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পারবেন না। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, […]

» Read more

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

lock

নিউজ ডেস্কঃ আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন […]

» Read more

বাকৃবিতে সকল পরীক্ষা স্থগিত!

bau exam

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সবুজ বাংলাদেশ 24 ডট কমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নূরুল হক। এর আগে রবিবার (১০ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অক্টোবর-মার্চ ২০২১ সেমিস্টারের এম.এস কোর্সের ছাত্র-ছাত্রীদের ফাইনাল […]

» Read more

করোনায় ১০৮ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৬৯

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে। শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. […]

» Read more

এইচএসসির ফরম পূরণ শুরু

শিক্ষা ডেস্কঃ চলতি বছরে করোনার কারণে আটকে থাকা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২৯ জুন এবং ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত। এ–সংক্রান্ত নিয়মকানুন ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কাজটি করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম […]

» Read more
1 7 8 9 10 11 52