বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ প্রিন্স, স্পিন কোচ হেরাথ
ক্রিড়া ডেস্কঃ জাতীয় দল জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে। শনিবার দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে বিসিবি। […]
» Read more