সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি গ্যাস; অসন্তোষ ভোক্তাপর্যায়ে

নিউজ ডেস্ক: সরকার ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) খুচরা মূল্য নির্ধারণ করে দিলেও দিনাজপুরের হিলিতে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাসের সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ১০০ টাকার বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ভোক্তারা। এদিকে লকডাউনের মধ্যে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে […]

» Read more

শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ, তবুও বহাল তবিয়তে ব্যবসা করছেন তিনি!

BAU

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার, দাম বেশি রাখা, সময়মত পণ্য ডেলিভারি না দেওয়াসহ নানা অভিযোগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কামাল-রণজিত মার্কেটের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নজির আহমেদের বিরুদ্ধে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করলেও চূড়ান্ত কোন সমাধান করে নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহাল তবিয়তে ব্যবসা করে যাচ্ছেন তিনি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের […]

» Read more

গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরো ৪৮ জনের মৃত্যু

করোনা ডেস্ক: খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ হিসেবে রোববারের (১১ জুলাই) তুলনায় মৃত্যু কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৬৪২ জন। সোমবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ […]

» Read more

কুষ্টিয়ায় আরো ১৪ জনের মৃত্যু

করোনা ডেস্ক: কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৮ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৪ জন । এদিকে কুষ্টিয়ায় দুইশ’ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ […]

» Read more

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

mym

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা যায় ১১ জন। সোমবার (১২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৪২) ও ত্রিশাল উপজেলার আব্দুল খালেক (৬৭), […]

» Read more

চট্টগ্রামে রেকর্ড করোনা রোগী শনাক্ত

করোনা ডেস্কঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮০ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৮২১ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৮২৯ জনে। রোববার (১১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা বিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এতথ্য জানা […]

» Read more

ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা, চালু হতে পারে বাস!

lock

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চলমান করোনা বিধি-নিষেধে কিছুটা শিথিলতা আনতে যাচ্ছে সরকার। এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট বসানো, শপিংমল খুলে দেওয়া এবং সিটি করপোরেশন ও জেলার ভেতর বাস চলার অনুমতি দেওয়া হতে পারে। তবে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ-ট্রেন বন্ধ রাখা হবে। আর ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হবে। এ বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে […]

» Read more

করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষ দশে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন আক্রান্ত অঞ্চলে করোনার প্রভাব যেখানে কমে আসছে, সেখানে বাংলাদেশে চিত্র পুরোটাই বিপরীত। করোনায় মৃত্যুর দিক থেকে এখন বিশ্বের শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে (৯ জুলাই পর্যন্ত হালনাগাদ) করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বিশ্বে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। রোববার করোনাভাইরাসের সংক্রমণে একই দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যু ও […]

» Read more

পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয় দিনাজপুর

সাবরিন জাহানঃ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গ। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ভিড় জমান অসংখ্য পর্যটক। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এর কুলিক পক্ষীনিবাস পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পরিযায়ী পক্ষীনিবাস এই কুলিক ফরেস্ট। তবে অন্যান্য স্থানেও পরিযায়ী পাখিদেরও দেখা মেলে প্রতি বছর। উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার সাপনিকলা এমন একটি স্থান। অনেক পাখি আছে যারা […]

» Read more

রাজশাহীতে কমছেনা করোনায় মৃত্যু

করোনা ডেস্কঃ গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। সোমবার (১২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের চারজন, পাবনার একজন, নওগাঁর দুজন ও চাঁপাইনবাবগঞ্জের দুজন রয়েছেন। মৃতদের পরিবারকে […]

» Read more
1 32 33 34 35 36 54