বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে রোববার (২৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)। ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দরের ক্যাম্প সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মরদেহ ভারতীয় চ্যাংড়াবান্ধা অংশে পড়ে আছে। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান […]

» Read more

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের ‘বাইক হামলা’, আহত ১০

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘বাইক হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে […]

» Read more

কক্সবাজারে সমুদ্র ছুঁয়ে নামবে বিমান

নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দর উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার কক্সবাজার বিমানবন্দরে দেশের দীর্ঘতম রানওয়ে সম্প্রসারণের কাজ উদ্বোধন করবেন। এটি শেষ হলে সমুদ্র ছুঁয়ে রানওয়েতে অবতরণ করবে প্লেন। রোববার (২৯ আগস্ট) ভার্চুয়ালি রানওয়ে সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রানওয়ে সম্প্রসারণ হলে এ বিমানবন্দরে বোয়িং-৭৭৭ ও বোয়িং-৭৪৭ মডেলের প্লেনগুলো ওঠা-নামা করতে পারবে বলে জানিয়েছেন […]

» Read more

তালেবান ইস্যুতে ভিন্ন ভিন্ন বক্তব্য, সমালোচনার মুখে আজহারী

নিউজ ডেস্কঃ আফগানিস্তানে নতুন করে তালেবানের ক্ষমতা দখলের ঘটনা এখন ‘টক অব দ্যা ওয়ার্ল্ড’। বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তিরা আফগানিস্তান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। এর মধ্যে রয়েছেন নানা ইসলামিক ব্যক্তিত্বও। তবে তালেবান ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। আজহারী বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন। তালেবানদের কাবুল দখলের পর গত ১৫ আগস্ট সামাজিকমাধ্যম ফেসবুকে একটি […]

» Read more

সংসদ ভবন এলাকা থেকে সরানো হবে জিয়ার কবর, কারণ জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজ ডেস্কঃ সংসদ ভবন কমপ্লেক্স এলাকা লুই আই কানের মূল নকশায় ফিরিয়ে আনতে নকশা বহির্ভূত স্থাপনা অন্যত্র স্থানান্তর বা ভেঙে ফেলা হবে। পাশাপাশি মূল নকশায় থাকলেও এখনও নির্মিত হয়নি এমন স্থাপনাগুলোও নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। তাই জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুধু জিয়াউর রহমান নয়, সব কবরই অপসারণ করতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি […]

» Read more

মৎস্য খাত দেশে স্বর্ণালি অধ্যায় সৃষ্টি করছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে শনিবার (২৮ আগস্ট) রাজধানীর মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মৎস্য খাত বাংলাদেশে স্বর্ণালি অধ্যায় সৃষ্টি করছে। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে- মাছে-ভাতে […]

» Read more

করোনায় গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, শনাক্তের হার ১৩.৬৭

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮০ জন মারা গেছেন। এর মাধ্যমে ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নামল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯২৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৩৬ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে। শনিবার […]

» Read more

নেশায় মগ্ন নোবেলের উদ্ভট কাণ্ডে ক্ষুব্ধ বান্দরবানবাসী, মধ্যরাতে ছুটে এলো পুলিশ

nobel

বিনোদন ডেস্কঃ ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া বাংলাদেশের মাইনুল আহসান নোবেল বিভিন্ন সময় উদ্ভট মন্তব্যের জেরে অসংখ্য মানুষের অপছন্দের পাত্র হয়ে উঠেছেন। যতটা না আলোচিত হয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে জাতীয় সঙ্গীত অবমাননা, সনামধন্য শিল্পীদের নিয়ে কটূক্তি, বিয়ে, সড়ক দুর্ঘটনার নাটকসহবিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় এই তরুণ শিল্পী। তবে বিষয়গুলো নিয়ে একাধিকবার […]

» Read more

দেশের ফুটবলে ডাক পান নি অথচ আজ লা লিগায় বাংলাদেশের জিদান মিয়া

স্পোর্টস ডেস্কঃ ‘জিনেদিন জিদান ছিলেন পছন্দের ফুটবলার। তার নামানুসারেই ছেলের নাম রাখি।’- গত বছর একটি ফেসবুুক লাইভ অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটলার জিদান মিয়ার বাবা সুফিয়ান মিয়া। ছেলেকে নিয়ে এবার সুসংবাদ দিলেন তিনি। স্প্যানিশ লা লিগায় নাম লিখিয়েছেন জিদান। লা লিগার দল রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন জিদান মিয়া। মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি অ্যান্থেম স্পোর্টস তার চুক্তির বিষয়টি নিশ্চিত […]

» Read more

করোনা নয়, আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনার কারণে নয়, শিশুদের নিরাপত্তার কারণে নয়, আন্দোলনকে ঠেকানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর বিশ্ববিদ্যালয় ঘিরে একটি গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রসঙ্গে শনিবার (২৮ আগস্ট) এই অভিযোগ করেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের মাজারে তার মরদেহ না থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর […]

» Read more
1 2 3 4 5 47