আবারো ২ দিনের রিমান্ডে পরীমনি, বললেন “সব মামলাই মিথ্যা”

বিনোদন ডেস্কঃ আবারও পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন। চারদিনের রিমান্ড শেষে এ দিন আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমণিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় পরীমনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা […]

» Read more

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশ্নের জবাবে যা বলেছে ইভ্যালি

অর্থনীতি ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চায় না সরকার। বাণিজ্য মন্ত্রণালয় আরও কিছুটা সময় নিতে চায়। এই সময়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে মন্ত্রণালয়। অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির কাছে কিছু তথ্য জানতে নোটিশ দেওয়া হয়েছিল। সেটার জবাব যথাসময়ে দিতে পারেনি ইভ্যালি। আরও ছয়মাস সময় চেয়েছে তারা। মন্ত্রণালয় এ ক্ষেত্রে কিছুটা সময় দিতে পারে বলে জানা […]

» Read more

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় যাদের মৃত্যু হয়েছে

করোনা ডেস্কঃ ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফেরদৌস আলম (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), জরিনা বেগম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), […]

» Read more

বানরের উপর বঙ্গভ্যাক্সে টিকার ট্রায়াল সম্পন্ন

করোনা ডেস্কঃ বাংলাদেশের গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী বঙ্গভ্যাক্সের টিকা বানরের ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা শুরু হয়েছে এবং তাতে ভালো ফল মিলছে বলে দাবি করেছে গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। গ্লোব বায়োটেক জানিয়েছে, দুই মাসের জন্য অর্ধ শতাধিক বানরের ওপর ‘এনিমেল ট্রায়াল’ শেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের দিকে যাবে তারা। গ্লোব বায়োটেকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি এ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, সেপ্টেম্বরে […]

» Read more

সিরাজগঞ্জে স্পিরিট পানে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিষাক্ত রেকফাইড স্পিরিট পানে চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পিন্টু শেখের মৃত্যু হয়। এর আগে রোববার (৮ আগস্ট) নিজ বাড়িতে দুজন মারা যান। এছাড়া স্পিরিট পানে অসুস্থ হয়ে সাবেক ইউপি সদস্য বাবু সেখ ও হযরত আলী নামের আরও দুজন হাসপাতালে […]

» Read more

শিক্ষার্থীদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে ফেসবুক

সাবরিন জাহান: বর্তমানে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ইন্টারনেট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (প্রধানত ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ)ছাড়া রোজকার জীবন এখন কল্পনাতীত। বিশ্বব্যাপী প্রায় ৪.১ বিলিয়ন মানুষ এখন  ইন্টারনেট ব্যবহার করছে, যা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার যথাক্রমে ৮৬.৬% এবং ৪৭%। উল্লেখযোগ্য ব্যাপারটি হলো, এই ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৭১%ই ১৫-২৪ বছর বয়সী। গত এক দশকে, […]

» Read more

আবারো ফেরির ধাক্কা পদ্মা সেতুর পিলারে!

নিউজ ডেস্ক: পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন বিস্তারিত আসছে…

» Read more

পিস্তল ঠেকিয়ে ডাক্তারের চেম্বারে চাঁদাবাজি, ব্যবস্থা নিল পুলিশ

নিউজ ডেস্কঃ কুমিল্লায় তিতাসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চাঁদাবাজকে আটক করে‌ছে পুলিশ। জানা গেছে, শামসুল হুদা নামে একজন ডাক্তার তার ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে একটি ভিডিও আপলোড করে একটি বার্তা পোস্ট দেন। বার্তায় তিনি দাবী করেন সাগর নামে এক সন্ত্রাসী তার চেম্বারে এসে পিস্তল ঠেকিয়ে তার কাছ […]

» Read more

প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে জন্ম নেয়ায় শিশুর নাম ‘শেখ মুজিবুর রহমান’

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে জন্ম নেয়ায় সন্তানের নাম রাখা হলো ‘শেখ মুজিবুর রহমান’। যশোরের শার্শা উপজেলার বালুণ্ডা গ্রামের একটি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। উপহারের ঘর পেয়ে এবং সেই ঘরে পুত্রসন্তান জন্ম নেয়ায় খুশিতে তার নাম শেখ মুজিবুর রহমান রেখেছেন বলে জানিয়েছেন আসাদুল ও হাফিজা খাতুন নামে এক দম্পতি। শিশুটির মা হাফিজা খাতুন বলেন, টানাপোড়েনের সংসারে জায়গা কিনে […]

» Read more

সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা

নিউজ ডেস্কঃ করোনার কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ১৭ মাস বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আবারও গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়। তবে এবার সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। […]

» Read more
1 28 29 30 31 32 47