অবশেষে পিএসজিতে পাড়ি জমাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেসির পিএসজিতে(প্যারিস-সেন্ট-জার্মেন)যাওয়া নিশ্চিত হলো আজ।পিএসজির সাথে চুক্তিবদ্ধ হবার আগে আজ অথবা কাল প্যারিসে তার মেডিকেল টেস্ট করা হবে। সূত্র:ইএসপিএন

» Read more

দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

নিউজ ডেস্কঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। রোববার (০৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ […]

» Read more

অবশেষে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন, ‘স্বাস্থ্যবিধি মেনে’ চলবে যেসব

bus

নিউজ ডেস্কঃ অবশেষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৮ আগস্ট) বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধ শিথিল হবে ১১ আগস্ট বুধবার থেকে। এদিন থেকে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক […]

» Read more

বার্সেলোনা ছাড়তে চাননি মেসি; আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙ্গে পড়লেন

ক্রীড়া ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন লিওনেল মেসি। এত বছরের সম্পর্ক ছিন্ন করার কথা বলতে গিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি এই কিংবদন্তির। সেই ১৩ বছর বয়সে গ্রোথ হরমোন ডিজিজ নিয়ে আর্জেন্টিনার লা রোজা থেকে বার্সেলোনায় ঠাঁই হয়। মেসির বাবার সঙ্গে বার্সা স্কাউটের চুক্তি ছিল, মেসির গ্রোথ হরমোন ডিজিজের যে চিকিৎসা সেটা তো চলবেই, সঙ্গে […]

» Read more

সরকার গণটিকার নামে গণ-তামাশা শুরু করেছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচিকে সরকার দলীয়করণ করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (৭ আগস্ট) সারাদেশে সরকার গণটিকার নামে গণ-তামাশা শুরু করেছে। তাদের (সরকার) হাতে টিকা এসেছে ১ কোটি ৬০ লাখ। অথচ শতকরা ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন হবে ২৬ কোটি টিকা।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৮ আগস্ট) সকালে দলের জাতীয় স্থায়ী […]

» Read more

রেকর্ড গড়লেন মুস্তাফিজুর!

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত অস্ট্রলিয়ানরা। তাদের ব্যাটসম্যানরা একাধিকবার স্বীকার করেছেন যে, মুস্তাফিজকে তারা বুঝতে পারছেন না। মুস্তাফিজের বিপক্ষে কোনো পরিকল্পনাই তাদের কাজে লাগছে না। সিরিজের তৃতীয় এবং চতুর্থ ম্যাচে মাত্র ৯ রান করে দিয়েছেন মুস্তাফিজ। এর মাধ্যমে একটা রেকর্ডও হয়ে গেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো টানা দুই ম্যাচে ৪ ওভার বোলিং […]

» Read more

খুলনা বিভাগে আজ ২৮ মৃত্যু

করোনা ডেস্ক; করোনায় খুলনা বিভাগে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন।আজ রবিবার (৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে  এসব তথ্য জানা গেছে। এর আগে গতকাল শনিবার (৭ আগস্ট) বিভাগে ৩৯ জনের মৃত্যু হয় এবং করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪২৮ জন। গত বছরের ১৯ […]

» Read more

কুমিল্লায় মসজিদে লাইকি ভিডিও শুটিং, নির্মাতা আটক

like

নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সেন্টারের সামনে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে লাইকি ভিডিও নির্মাতাকে আটক করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। রোববার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ২১ জুলাই দাউদকান্দি মডেল মসজিদ কমপাউন্ডে এক তরুণীসহ বিভিন্ন ভিডিও ধারণ করে লাইকি আইডির মাধ্যমে ফেসবুকে আপলোড […]

» Read more

যে কারণে তালেবান শাসন চায় না আফগানিস্তানের নারীরা

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানের কঠোর শরিয়াহ আইন জারিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে গতমাসে অস্ত্র হাতে রাস্তায় নেমেছিলেন আফগানিস্তানের নারীরা। তালেবানের কঠোর বিধিনিষেধ আরোপের পর নারীদের এরকম প্রকাশ্য বিক্ষোভ তালেবানদের শাসন সম্পর্কে তাদের নেতিবাচক মনোভাবেরই প্রতিচ্ছবি। তালেবান যখন আফগানিস্তানে শাসন করেছিল এবং শরিয়া আইনের কঠোর ব্যাখ্যা প্রয়োগ করেছিল, সেই সময়ের অনেক স্মৃতি রয়েছে কলেজের অধ্যাপিকা মোকাদাসা রসৌলির। রসৌলি জানান, রঙিন স্যান্ডেল এবং নেলপলিশ […]

» Read more

যুবলীগ থেকে অব্যাহতি, যা বললেন ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্কঃ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। শনিবার রাতে তার অব্যাহতি পত্রে সই করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান লিখিল। এই অব্যাহতির বিষয়ে এক প্রতিক্রিয়ায় শনিবার (০৭ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমকে সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন বলেন, অব্যাহতির বিষয়টি জানলেও এখনও চিঠি হাতে পাইনি। অব্যাহতির চিঠি হাতে পেলেই […]

» Read more
1 30 31 32 33 34 47