বঙ্গবন্ধু সেতুর সড়কে ৬০ কিলোমিটার যানজট

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের নলকা ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পারায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশে ৪০ কিলোমিটার ও পূর্ব টাঙ্গাইল অংশে ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ৬টা থেকে সেতু পূর্ব টোল প্লাজা বন্ধ রয়েছে। এতে হাজার হাজার যানবাহন আটকে পড়েছে। চরমভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। বঙ্গবন্ধু সেতু টিসিআর ও হাইওয়ে পুলিশ […]

» Read more

বরিশালে মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলা; আহত ২

মৎস্য ডেস্ক: বরিশালের হিজলায় মৎস্য অধিদপ্তরের ট্রলারে হামলায় আহত হয়েছেন মাঝি ও তার সহযোগী। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে আটক করা হয়েছে ১৩ জন জেলেকে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযানে আটক ১৩ অসাধু জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা ভূমি কর্মকর্তা […]

» Read more

পটুয়াখালিতে ২৫ টি বিষাক্ত সাপ উদ্ধার

সারাদেশ: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজলায় বিষধর ২৫টি পদ্মগোখরা সাপ উদ্ধারের পর বুধবার (১৩ অক্টোবর) বিকেলে সাপগুলো উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ। বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন আগে উপজেলার মাদারবুনিয়া গ্রামের সাপুড়ে নুরু মিয়া ছোটবাইশদিয়া ও সামুদাবাদ গ্রামের লোকালয় থেকে দুটি প্রাপ্তবয়স্ক এবং ২৩টি বাচ্চা পদ্মগোখরা ধরে এনে বিক্রির […]

» Read more

বাংলাদেশকে আরো টিকা দেবে জাপান

করোনা ডেস্ক: আগামী নভেম্বরে জাপান কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরো টিকা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ টিকা উপহার দিয়েছে জাপান। আগামী নভেম্বরে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরো টিকা পাঠাবে জাপান। […]

» Read more

গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি চট্রগ্রামে

করোনা ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ জন। এরমধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৭৪ জনে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় […]

» Read more

দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক: চলমান দুর্গোৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) থেকেই বিজিবি কাজ করছে বলে জানান তিনি। রাজধানীতে বিজিবি মোতায়েন […]

» Read more

আইপিএলে কার্তিককে তিরস্কার

ক্রীড়া ডেস্কঃ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের এবারের আসরে ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে ওঠার ম্যাচে দলটির উইকেটরক্ষক দীনেশ কার্তিকের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। ফলে শাস্তিস্বরূপ তিরস্কার করা হয়েছে তাকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে দিল্লি সংগ্রহ করে ৫ উইকেটে ১৩৫ রান। দিল্লির […]

» Read more

ঢাকায় উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে চট্টগ্রামের বিস্ময়বালক

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস মোহাম্মদ আশিরের। এসএসসিতে ৩.৯ এবং এইচএসসিতে ৩.৫ পাওয়া এই সাধারণ যুবকের মাঝে রয়েছে অনন্যসাধারণ প্রতিভা। প্রত্যন্ত অঞ্চলে সুযোগ সুবিধার অভাব থাকা সত্ত্বেও নিজের মেধার জোরে সে বানিয়ে চলেছে বিভিন্ন বিমানের ড্রোন মডেল। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে সেখানকার এক স্থানীয় পলিটেকনিক কলেজে পড়াশোনা করত আশির। তবে সম্প্রতি গণমাধ্যমে এই তরুনের খবর উঠে আসার […]

» Read more

কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। তিনি কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক অপশক্তির কাজ উল্লেখ করে বলেন, যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী’র শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে […]

» Read more

বাকৃবিতে মেয়েদের হলে প্রবেশের সময়সীমা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

নিউজ ডেস্ক: দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি)। জ্ঞান-গবেষণার বিস্তৃতিতে বাকৃবি যেন অনন্য। প্রত্যেক বছর-ই দেশের বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি দেশের বাহিরে থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রমান করে, স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে বাকৃবিতে আসে। ব্রহ্মপুত্রের পাড় ঘেঁসে- গড়ে উঠা বিশাল ১২০০ এককের মাঝেও শিক্ষার্থীদের গুটিশুটি হয়ে থাকতে হয়। এখানে যারা আসে তাঁদের অধিকাংশই […]

» Read more
1 20 21 22 23 24 35