চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৮০ স্বর্ণের বারসহ এক কর্মচারী আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ৮০ স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। শনিবার সকালে বিমানবন্দর এলাকা থেকে তাকে ওই স্বর্ণের বারসহ আটক করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ জানান, ৮০ স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের ওই কর্মচারী আটক করা হয়। ওই স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

» Read more

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি ও লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানিতে ১২ দিনের সফরের উদ্দেশে আজ শনিবার ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন বলেন, ‘কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে আজ ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।’ ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের […]

» Read more

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশি সহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে দুটি বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। আহত বাংলাদেশিরা বিমানবন্দরের কর্মী বলে জানা গেছে। বাকিদের মধ্যে ছয় জন সৌদি আরবের এবং এক জন সুদানের নাগরিক।

» Read more

আজ বিশ্ব ডাক দিবস

নিউজ ডেস্কঃ সারা দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডাক অধিদপ্তর এ দিবসটি পালন করবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়- ‘ইনোভেট টু রিকভার’ তথা পুনরুদ্ধারে উদ্ভাবন। ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বের্ন শহরে ২২টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ‘ইউনির্ভাসেল পোস্টাল ইউনিয়ন’ গঠিত হয়। পরবর্তীতে এ সংগঠনের […]

» Read more

আল আকসা মসজিদে ইহুদীদের প্রার্থনায় নিষেধাজ্ঞা বহাল

al-aksa

আন্তর্জতিক ডেস্কঃ ইসরায়েল-অধ্যুষিত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা করার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন ইসরায়েলের উচ্চ আদালত। এর আগে মঙ্গলবার দেশটির নিম্ন আদালত ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দিলে এ নিয়ে ফিলিস্তিন ও পুরো মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই শুক্রবার দেশটির উচ্চ আদালত এ রায় দেন। মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস, যা বিশ্বব্যাপী মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত। […]

» Read more

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমল

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৬৯৪ জন। শুক্রবার (০৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২০৮ জন হাসপাতালে ভর্তি হন। […]

» Read more

অটোরিকশা থেকে প্রেমিকের ধাক্কায় পড়ে গিয়ে প্রেমিকার মৃত্যু

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত প্রেমিকা হাসপাতালে ৭দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তানিয়া আক্তার তুলি (২০) নামের ওই যুবতী বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার। তিনি আরও জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশ তানিয়া আক্তার […]

» Read more

ডেঙ্গু পরিস্থিতির ক্রমশ অবনতি

স্বাস্থ্য ডেস্ক: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৫০ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৩৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৮৮৬ জন। এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা […]

» Read more

ই-কমার্সে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের দায়ভার সরকার নেবে না: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না। তবে যে সব কম্পানি দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। যেসব ই-কমার্স প্রতিষ্ঠান […]

» Read more

আজ বিশ্ব ডিম দিবস

হালিমা তুজ্জ সাদিয়াঃ ডিম পুষ্টি উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। একে প্রোটিন এবং পুষ্টি উপাদানের পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের জন্য ডিম একটি অত্যন্ত উপাদেয় খাদ্য। বলা হয়ে থাকে, ‘যদি সুস্থ থাকতে চান, প্রতিদিন একটি করে ডিম খান’। ডিমকে বলা হয় গরীবের আমিষ, সস্তায় আমিষের ঘাটতি পূরণে ডিমের জুড়ি নেই। প্রতিবছরই বিশ্বে ডিম দিবস পালন […]

» Read more
1 25 26 27 28 29 35