মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী করোনা’য় আক্রান্ত

করোনা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর করোনার নমুনা পরীক্ষা করান প্রতিমন্ত্রী। পরে ১ অক্টোবর রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার শারীরিক জটিলতা নেই। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী। তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বলে জানা গেছে।

» Read more

অবশেষে শিশুদের জন্য অনুমোদন পেল প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন!

স্বাস্থ্য ডেস্ক: প্রাণঘাতী ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকা জুড়ে শিশুদের জন্য একটি ঐতিহাসিক মূহুর্ত হিসেবে এসেছে ভ্যাকসিন বা টিকার অনুমোদন। বুধবার টিকার অনুমোদনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, “এটি ঐতিহাসিক এক মূহুর্ত”। “দীর্ঘ প্রতীক্ষিত ম্যালেরিয়া ভ্যাকসিন বিজ্ঞান, শিশু স্বাস্থ্য ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য একটি যুগান্তকারী সাফল্য। এটি প্রতিবছর লাখো শিশুর জীবন রক্ষা করবে,” বলেছেন তিনি। ম্যালেরিয়াকে এখনো […]

» Read more

পবিত্র ঈদে মিলাদুন্নবীর সম্ভাব্য তারিখ ১৯ অক্টোবর

ইসলাম ও জীবন: ১৪৪৩ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ ও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে আজ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এর আগে দেশের কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ […]

» Read more

বর্তমানে যে বিদেশি চ্যানেল সম্প্রচার হচ্ছে

বিনোদন ডেস্কঃ ক্লিন ফিড হয়ে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলগুলো আবার দেখা যাচ্ছে। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়ার পর চ্যানেলগুলো সম্প্রচারে আসে। সরকারের নির্দেশনা ছিল, ক্লিন ফিড (বিজ্ঞাপনমুক্ত) ছাড়া বিদেশি টেলিভিশন চ্যানেল চলবে না। কিন্তু কেবল অপারেটররা ক্লিন ফিড হয়ে সম্প্রচার হয় এমন চ্যানেলগুলোও চালানো বন্ধ করে দেয়। এতে আবার বাঁধে বিপত্তি! দেশে ক্লিন ফিড সম্প্রচার করে […]

» Read more

নোবেল মানসিকভাবে অসুস্থ,সে মাদক এবং নারীতে আসক্ত; সালসাবিল

বিনোদন ডেস্কঃ বিচ্ছেদ ইস্যুতে আলোচনায় আবারও আলোচনায় গায়ক নোবেল। স্ত্রী মেহরুবা সালসাবিল তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন গত ১১ সেপ্টেম্বর। বুধবার (৬ অক্টোবর) তা প্রকাশ্যে আসে। মূলত নোবেলের ফেসবুক পোস্টের সূত্র ধরেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। নোবেল তার ফেসবুকে লিখেছেন, ‘ডিভোর্সড’। পরে জানতে চাইলে সত্যতা স্বীকার করেন নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল। গণমাধ্যমে তিনি বলেন, ‘নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। […]

» Read more

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও ছয়জন শিশু রয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। রিখটার স্কেলে […]

» Read more

আবরার হত্যার দুই বছর পেরিয়ে, বিচার শেষ হয়নি খুনিদের

নিউজ ডেস্ক: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দুই বছর হয়ে গেলেও এখনও এর বিচার শেষ হয়নি। খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে যেতে চান ৯০ বছর বয়সী দাদা আব্দুল গফুরসহ পরিবারের সদস্যরা। আর আবরারের ব্যবহৃত জামা-কাপড় বইপত্র হাতড়ে আদরের সন্তানকে খুঁজে ফেরেন মা রোকেয়া খাতুন। বুয়েটের মেধাবী ছাত্র আবরার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের বরকত উল্লাহ ও রোকেয়া দম্পতির বড় […]

» Read more

তরুণদের মডার্ণার টিকা দেওয়া বন্ধ করেছে সুইডেন

করোনা ডেস্ক: সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ত্রিশ বছর ও এর চেয়ে কম বয়সীদের মডার্নার উদ্ভাবিত করোনা টিকা দেওয়া বন্ধ করেছে সুইডেন। বুধবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, মডার্নার ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় হৃদপিণ্ডের পেশি বা হৃদপিণ্ডের চারপাশের থলিতে প্রদাহের ঝুঁকি বেড়ে যাওয়ার ইঙ্গিত পাওয়ার কারণে […]

» Read more

আগামী শুক্রবার (৮ অক্টোবর) একই দিনে ১৪টি চাকরির পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা  

নিউজ ডেস্ক: আসছে শুক্রবার, ৮ অক্টোবর- একই দিনে ১৪টি চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে। যার দরুন খুব সমস্যা এবং ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা। তারা প্রশ্ন তুলছে- যারা একের অধিক জায়গায় নিবন্ধন করেছে কিভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে! পরীক্ষাগুলির মধ্যে রয়েছে- ১. তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি ২. বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) ৩. সিভিল এভিয়েশন […]

» Read more

একনজরে আজ দেশে টিকাগ্রহীতার পরিসংখ্যান

করোনা ডেস্ক: সারাদেশে চলছে করোনা টিকাদান কর্মসূচি। এরই ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৬৭৮ জন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ৫ কোটি ৩০ লাখ ১৬ হাজার ২২০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ১০৫ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২২ হাজার […]

» Read more
1 27 28 29 30 31 35