বিমান হামলায় মায়ানমারে চীন স্টেট তছনছ

নিউজ ডেস্ক: গতকাল শুক্রবারে (২৯ অক্টোবর), কয়েকদফা বিমান হামলায় মায়ানমারে চীন স্টেট এর Thantlang টাউনশীপ তছনছ করে দিয়েছে মায়ানমার এয়ারফোর্স। এই হামলায় ১০০ এর অধিক সিভিলিয়ান এর ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সিভিলিয়ান এরিয়ায় এধরণের কাপুরুষোচিত বিমান হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্হা। সূত্র : ডিইএফআরএস

» Read more

যুক্তরাজ্য প্রবেশে মিজানুর রহমান আজহারীর উপর নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক : আগামী ৩১ অক্টোবর একটি ইসলামি কনফারেন্সে যোগ দিতে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিলেন মিজানুর রহমান আজহারী। লন্ডনে আসার পথে কাতারে ট্রানজিটে আটকা পড়েন তিনি। কাতারের ইমিগ্রেশন থেকে আজহারীকে লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি। ২ দিন পর ব্রিটিশ সরকার তার ভিসা বাতিল করে দেয়। এদিকে, বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে […]

» Read more

অ্যাম্বুলেন্স উল্টে খাদে পড়ে মামা-ভাগিনার মৃত্যু

নিউজ ডেস্ক : আজ শনিবার (৩০ অক্টোবর) ভোরের দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা এলাকায় ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্স উল্টে খাদে পড়ে মামা-ভাগিনার মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার শাহিন প্রামানিক ও তার ভাগিনা রফিক খান। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ইমরান শিকদার বলেন, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগীসহ মোট সাতজন যাত্রী ছিল। তাদের মধ্যে পাঁচজন […]

» Read more

দিল্লিতে ‘শব্দবাজি’ নিষিদ্ধ:সুপ্রিম কোর্ট

দিল্লিতে ‘শব্দবাজি’ নিষিদ্ধ:সুপ্রিম কোর্ট নিউজ ডেস্ক : শুক্রবার (২৯ অক্টোবর),ডিভিশন বেঞ্চের এক আদেশে ,ভারতের রাজধানী দিল্লিতে আগামী ১ জানুয়ারি পর্যন্ত যাবতীয় শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে। বিচারপতি এমআর শাহ ও এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।দূষণ রোধেই এ পদক্ষেপ নিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এ নির্দেশনা মেনে শব্দবাজির বিক্রি, তৈরি ও ব্যবহার […]

» Read more

সৌর ঝড়ে বিঘ্নিত হবে যোগাযোগ

নিউজ ডেস্ক: আজ ৩০ অক্টোবর, শনিবার পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে এক ভয়ানক সৌরঝড়। যার ফলে বিঘ্নিত হবে এই গ্রহের যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞানীরা অনেক অঘটনেরই আশঙ্কা করছেন। তবে আসলে ব্যাপারটা ঠিক কী ঘটবে, তা ব্যাখ্য়া করেছেন বিজ্ঞানীরা। যেমন, এই সৌর ঝড়ের ফলে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর দুই মেরুতে আরও ঘনঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যেতে পারে […]

» Read more

মুজিববর্ষের বিজয় দিবসের অনুষ্ঠানে আসছেন ভারতের রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : ৫০ বছর পূর্তিতে,বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ বছর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক, মিত্রবাহিনীর কাছে দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ৫০ বছর পূর্তি। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুজিববর্ষ উদযাপন শেষ হচ্ছে। এই উদযাপনকে আরো তাৎপর্যপূর্ণ করতে ও ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্ক আরো জোরদারে ওই দেশটির রাষ্ট্রপতিকে সফরের আমন্ত্রণ […]

» Read more

স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল ,পুলিশসহ আটক ৪

নিউজ ডেস্ক : গত বৃহস্পতিবার(২৮ অক্টোবর) সন্ধ্যায়,পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল করে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে ডিও লেটার দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। আটক ব্যক্তিরা হলেন রংপুরের সদর উপজেলার মহেশপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে জুয়েল রানা (২৮) ও নয়া মিয়ার ছেলে আল-আমিন (১৯), মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুয়াপাড়া […]

» Read more

ভিন্ন ছায়াপথে নতুন গ্রহ আবিষ্কারের পথে জ্যোতির্বিজ্ঞানীরা

সাবরিন জাহান মহাকাশের বুকে লুকায়িত রহস্য সম্বন্ধে জানার আগ্রহ মানুষের চিরন্তন। আর বিভিন্ন গ্রহ নক্ষত্রের সন্ধানের তোড়জোড় বিজ্ঞানীদের নতুন কিছু নয়। এবার সেই সন্ধানেই বড়সড় সাফল্য আসতে চলেছে। আমাদের অতি পরিচিত মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে একটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসা এর ‘চান্দ্রা এক্স-রে টেলিস্কোপ’এর সহায়তায় গ্রহটি আবিস্কার করা সম্ভব হয়েছে বলে জানান তারা। সৌরজগতের বাইরে অন্যান্য নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত […]

» Read more

পুলিশ লাইনের নিয়োগ পরীক্ষা দিতে এসে বিদ্যুৎস্পর্শে মৃত্যু!

নিউজ ডেস্ক : আজ শুক্রবার(২৯ অক্টোবর) সকাল ১১টায়,গাজীপুরে নিয়োগ পরীক্ষা দিতে এসে পুলিশ লাইনের ভিতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কনস্টেবল প্রার্থীর মৃত্যু হয়েছে। নিহত ফাহিম চৌধুরী (২০) আসন্ন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার খাইলকুর এলাকার কৃষক মো. ইসমাইল হোসেন চৌধুরীর ছেলে। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট ছিলেন। জানা গেছে, আজ শুক্রবার ছিল গাজীপুর জেলার পুলিশ কনস্টেবল প্রার্থীদের […]

» Read more

উপাচার্যের আশ্বাসে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

নিউজ ডেস্ক : বিভিন্ন ফি কমানোর দাবিতে টানা তিনদিন আন্দোলনের পর উপাচার্য ড. এ কিউ এম মাহবুবের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার(২৭ অক্টোবর), সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।ফি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আজ শুক্রবার […]

» Read more
1 2 3 4 5 35