মাঠে নেমে এল ক্যামেরা!

বিনোদন ডেস্ক ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় দিনের খেলা চলাকালীন হঠাৎ মাঠে নেমে আসে স্পাইডার ক্যামেরা। উইকেটের কাছে এসে আটকে যায় সেটি। এর ফলে খেলা বন্ধ করে চা বিরতির ডাক দেন আম্পায়াররা। তার মধ্যেই ক্যামেরার সঙ্গে খুনসুটিতে মাতেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ঠিক চা বিরতির আগের ঘটনা। কাছ থেকে ছবি নেয়ার জন্য স্পাইডার ক্যাম নিচে নামিয়ে আনা হয়েছিল। […]

» Read more

আনন্দমোহন কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রাবাস বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রলীগের নেয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারি আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকেক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। হলগুলো রয়েছে ফাঁকা। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, শুক্রবার রাত ১১টা ৪৩ মিনিটে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগকে জেলা শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ইউনিট হিসেবে […]

» Read more

বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে ওমিক্রন

নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, করোনার দক্ষিণ আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান তিনি। তিনি বলেন, সংক্রমণের হার বাংলাদেশে এখনো দুই শতাংশের নিচে, এতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ […]

» Read more

মারা গেলেন পৃথিবীর সবচেয়ে লম্বা নারী

নিউজ ডেস্ক: তিনটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হুদা আব্দুল গাওয়াদ গতকাল মিসরে কিডনি জটিলতায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। মিসরীয় গণমাধ্যম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ১৯৯১ সালের জানুয়ারিতে জন্ম হুদার। ১২ বছর পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। এর পরই তিনি অনুভব করেন- তিনি দ্রুত অন্যদের চেয়ে লম্বা হয়ে যাচ্ছেন। তিনি তাঁর মা রুহির […]

» Read more

সিটি সার্ভিসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার পর চট্টগ্রামসহ দেশের সব শহরে সিটি সার্ভিসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। রোববার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন। ১১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত […]

» Read more

হলের সিট দখলে মরিয়া হয়ে উঠেছে ছাত্রলীগ

নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খুলতে না খুলতেই সিট দখলে মরিয়া হয়ে উঠেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈধভাবে সিটে থাকা সিনিয়র শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ না হতেই তাঁদের সিটগুলো দখলে নিতে বেপরোয়া তাঁরা। তাদের বিরুদ্ধে স্নাতকোত্তর পর্যায়ে থাকা ও গবেষণারত শিক্ষার্থীদের কক্ষে আগেভাগেই মালপত্র রাখাসহ নানাভাবে সিট দখলে নেয়ার অভিযোগ উঠেছে। সূত্র জানায়, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান […]

» Read more

দুই সন্তানকে ফিরে পেতে জাপানি মায়ের আপিল

নিউজ ডেস্ক: আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ রবিবার (৫ ডিসেম্বর) দুই সন্তানকে ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেন জাপানি মা নাগানো এরিকো। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে গত ২১ নভেম্বর রায় দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর […]

» Read more

বগি রেখে চলে গেলো ট্রেন!

নিউজ ডেস্ক: আজ শনিবার ময়মনসিংহ- ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন একটি বগি ছেড়ে চলে গেছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্লাটফর্মে। প্রতক্ষদর্শীরা জানায়, বিকালে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যখন ময়মনসিংহ থেকে ঢাকা অভিমূখে যাচ্ছিল তখন পিছন থেকে একটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে বাকৃবি প্লাটফর্ম বরাবর এসে থেমে যায়। এতে যাত্রীদের মনে দেখা দেয় আতঙ্ক। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ এসে বগিটি উদ্ধার করে […]

» Read more

ব্রাহ্মবাড়িয়ায় সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত পুলিশ

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গেটের সামনে শনিবার পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতি ও দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করেছে। জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর ও পৌর এলাকার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবত নারী সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে […]

» Read more

১০ লাখ টাকা মুক্তিপণ দিতে না পারায় কঙ্কাল পেল পরিবার

নিউজ ডেস্ক: শুক্রবার সকালে নরসিংদীর বৃহত্তর রায়পুরা উপজেলায় বাড়ির পাশ থেকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে না পারায় পাঁচদিন পর আট বছরের শিশু ইয়ামিনের কঙ্কাল পেল পরিবার। উল্লেখ্য যে, গত ২৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিল শিশু ইয়ামিন। সে ঐ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের জামাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, নিখোঁজের পরদিন থেকে বিভিন্ন সময় মোবাইলে কল দিয়ে […]

» Read more
1 16 17 18 19 20 23