২০২৫ সালে নতুন শিক্ষাক্রম পূর্ণাঙ্গ বাস্তবায়ন: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: নতুন শিক্ষাক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে ২০২৫ সালে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,২০২৩ সাল থেকে এটি ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য ২০২২ সাল থেকে প্রাথমিকে ১০০টি এবং মাধ্যমিকে ১০০টি প্রতিষ্ঠানে পাইলটিং শুরু […]

» Read more

রাজধানীতে সাড়ে চারশত ভরি স্বর্ণ চুরি

নিউজ ডেস্ক: রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় দুটি সোনার দোকানে চুরি হয়েছে। এরমধ্যে একটি দোকান থেকেই চুরি হয়েছে প্রায় ৪৫০ ভরি সোনা ও নগদ সাড়ে ৭ লাখ টাকা। অন্য দোকানের হিসাব এখনও পাওয়া যায়নি। শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দুটি হলো- ‘বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’ সংবাদমাধ্যমকে বিষয়টি […]

» Read more

রামেকের ছাত্রী হলের অন্ধকার গলিতে অনৈতিক কর্মকাণ্ড

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ছাত্রী হলের সামনে কয়েকজন শিক্ষার্থীর অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যানকে মারধর করেছে তারা। আহত ডেলিভারি বয় এর নাম সেলিম রানা। সে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে রামেকের পোলিন ছাত্রী হোস্টেলের সামনে। তবে এ ঘটনায় অভিযুক্তদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী সেলিম […]

» Read more

১৫ দিনেও গ্রেপ্তার হয়নি কালপ্রিট

নিউজ ডেস্ক: ১৫ দিন পরও রাজধানীর বনানীতে প্রাইভেট কারের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক হাবিলদার মনোরঞ্জন হাজংয়ের পা হারানোর ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। উল্লেখ্য যে, এ ঘটনায় মামলা নিতেও প্রথমে গড়িমসি করলেও শেষমেশ গত বৃহস্পতিবার বিকেলে মনোরঞ্জনের মেয়ে মহুয়া হাজংয়ের অভিযোগ মামলা হিসেবে নেয় বনানী থানা। মহুয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত সার্জেন্ট। এদিকে […]

» Read more

অবসরে গেলেও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন শিক্ষক-কর্মচারীরা

নিউজ ডেস্ক: জাতীয় করা দেশের ৩২১ কলেজের শিক্ষক-কর্মচারীরা গেজেট প্রকাশ বা অস্থায়ী নিয়োগের আগে অবসরে গেলেও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন। গত ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে জাতীয় করা কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা অনেকাংশেই কেটে যাবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৮ সালের ৮ আগস্ট থেকে যাঁরা অবসরে […]

» Read more

মোনাজাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চাইলেন আওয়ামী লীগ নেতা!

নিউজ ডেস্ক: বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করা হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার রাতে ওই মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। আর এই মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। বর্তমানে এই মোনাজাত সামাজিক […]

» Read more

অ্যামাজনকে ভারতের ২০০ কোটি রুপি জরিমানা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনকে তথ্য গোপন করার অভিযোগে ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নির্দেশনামায় সিসিআই জানিয়েছে, “একাধিক নিয়ম লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সঙ্গে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে।” সিসিআই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন […]

» Read more

বিজয়ের রাতে গৃহবধূকে যুবলীগ নেতার ধর্ষণ

নিউজ ডেস্ক: বগুড়ার গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল হান্নান (৪০) নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন। যুবলীগ নেতা আব্দুল হান্নান গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকার খেরু প্রামাণিকের ছেলে এবং পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে যুবলীগ নেতা […]

» Read more

পঞ্চগড়ে সুবর্ণজয়ন্তীর দৃষ্টিনন্দন মানব মানচিত্র

নিউজ ডেস্ক: সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে তৈরি করা হয় বিশাল মানব মানচিত্র। দৃষ্টিনন্দন ও ব্যাতিক্রমী এই মানব মানচিত্রের ছবি এখন সোস্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল! জানা গেছে, মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর উপলক্ষ্যে ৫০ সংখ্যাকেও মানবপ্রাচীর দিয়ে বানানো হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় আট হাজার মানুষ […]

» Read more

নিম্ন তাপমাত্রা নিয়ে হাজির হচ্ছে শৈত্যপ্রবাহ

আবহাওয়া ডেস্ক: আগামী সোমবার রাত থেকে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, “রাতের তাপমাত্রা আরো কমতে পারে।” আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “আগামী সোমবার থেকে উত্তরাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তা এখনো নিশ্চিত […]

» Read more