দেশে পরীক্ষামূলক ফাইভ জি চালু হচ্ছে আগামীকাল থেকে

নিউজ ডেস্ক: আগামীকাল রোববার থেকে দেশে পরীক্ষামূলক ভাবে উচ্চগতি সম্পন্ন ইন্টানেট সেবা ৫-জি চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক। তবে প্রাথমিকভাবে ছয়টি স্থানে ফাইভ জি চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন জানিয়েছেন, ২০২২ সালের মধ্যে ঢাকার ২শ স্থানে ফাইভ জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে। […]

» Read more

একটি মুরগির চারটি পা !

নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার পা নিয়ে জন্ম নিয়েছে একটি মুরগি। দুই সপ্তাহ আগে উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে মুরগির বাচ্চাটির জন্ম হয়। চার পা থাকলেও বাচ্চাটির চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। স্বাভাবিকভাবেই করতে পারছে চলাচল। আমিনুল ইসলামের স্ত্রী নুরী আক্তার বলেন, “আমার পালিত একটি মুরগি সাতটি ডিম দেয়। সেই ডিমগুলো বাচ্চা ফোটানোর জন্য দেওয়া হয়। এর […]

» Read more

ভারত থেকে ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি উদ্ধার

নিউজ ডেস্ক: দুবাই থেকে দিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতের আসাম থেকে উদ্ধার করা হয়েছে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে আসাম থেকে ঘড়িটি উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আসাম পুলিশ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ব্যক্তির নাম ওয়াজিদ হুসেন। ঘড়িটি উদ্ধারের সময় শনিবার ভোর ৪টার দিবে শিবসাগর জেলায় ওই ব্যক্তির বাড়ি থেকে তাকে […]

» Read more

ব্ল্যাক বেঙ্গল ছাগলে মাতৃত্বকালীন খাদ্যশক্তির মাত্রা উৎপাদিত বাচ্চার কর্মক্ষমতায় প্রভাব ফেলে- বাকৃবিতে গবেষণায় সাফল্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে ” Influence of maternal dietary energy level on performance of Black Bengal kids” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ টায়,  পশুপালন অনুষদের কাজী ফজলুর রহিম ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সম্ভাবনা, প্রতিকূলতা ও এর উৎপাদনের মাধ্যমে  দারিদ্র দূরীকরণ নিয়েই এই কর্মসূচীর আয়োজন […]

» Read more

বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত

নিউজ ডেস্ক: জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, “দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছে। আমার সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।” বাছাইপর্ব শেষে গত ৩০ নভেম্বর দেশে ফেরে নারী ক্রিকেটাররা। গত সোমবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে […]

» Read more

নির্বাচনে পরাজিত হয়ে মসজিদ ভেঙে নিলেন ইউপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক: নির্বাচনে পরাজিত হয়ে তিন বছর আগে নির্মিত একটি মসজিদ ভেঙে নিয়ে গেছে চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুরের বহুরিয়া ইউনিয়নে। গত ১১ নভেম্বর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া সেলিম পরাজিত হন। এতে বিজয়ী হন বিদ্রোহী প্রার্থী নুরে আলম মুক্তা। গোলাম কিবরিয়া সেলিম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের ছেলে। অভিযোগ রয়েছে, বহুরিয়া […]

» Read more

আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না।” রাজধানীর কারওয়ান বাজারে আজ শনিবার ঢাকা ওয়াসার উদ্যোগে আয়োজিত ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী আরও বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা বস্তুনিষ্ঠভাবে দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের […]

» Read more

বাংলা মোটরে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক: আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বাংলা মোটরের আরকে টাওয়ার নামের একটি বহুতল ভবনের ছয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিয়া আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আরকে টাওয়ারের ১০ তলা ভবনের ৬ তলায় আগুন লেগেছে। দুপুর ১২টা ১৫ […]

» Read more

নাইজেরিয়ায় মসজিদে সন্ত্রাসী হামলায় ১৬ মুসল্লি নিহত

নিউজ ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মাশেগু এলাকার বা’আর গ্রামের মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৬ জন মুসল্লি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার মাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা মসজিদে থাকা বাকি মুসল্লিদের অপহরণ করেছে। স্থানীয় সরকারের চেয়ারম্যান আলহাসান ইসা মাজাকুকা জানান, “গত বৃহস্পতিবার নাইজার প্রদেশের মাশেগু এলাকার বা’আর গ্রামে কয়েক ঘণ্টা ধরে হামলা চালানো হয়। কয়েক ডজন আততায়ী মোটরসাইকেলে করে এসে গ্রামে […]

» Read more

পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়নে ২৪তম অবস্থানে বাকৃবি

নিউজ ডেস্কঃ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৫৪.৪  নম্বর পেয়ে ২৪তম স্থান অর্জন করেছে এ বিশ্ববিদ্যালয়। প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে ৯৮ দশমিক ৩৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ৯৩ দশমিক ৮ নম্বর পেয়ে […]

» Read more
1 2