এবার ঈদযাত্রায় ট্রেনে থাকছে নারীদের জন্য আলাদা বগি

নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (১৩ এপ্রিল) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী। ঈদযাত্রায় নারীদের দুর্ভোগ লাঘবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। জানা গেছে, এবার […]

» Read more

‘নিজেদের অসহায়ত্বকে প্রকাশ করে ছাত্রলীগকে মদদ দিচ্ছে রাবি প্রশাসন’

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের অসহায়ত্বকে প্রকাশ করে পরোক্ষভাবে ছাত্রলীগকে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছে প্রগতিশীল ছাত্র জোট। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষে বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক শাহরিয়ার খন্দকার আলিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার শের-ই-বাংলা হল থেকে এক আবাসিক শিক্ষার্থীকে ছাত্রলীগের হল শাখার সভাপতি জোরপূর্বক বের করে […]

» Read more

মধ্যরাতে হুমকি দিয়ে সকালে শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দিল ছাত্রলীগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ.কে ফজলুল হক হলের এক আবাসিক শিক্ষার্থীকে সিট থেকে নামি দিয়েছে ছাত্রলীগের এক নেতা। সোমবার রাত ১২টার দিকে সিট ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জিনিসপত্রসহ তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই ছাত্র রুমের সামনে জিনিসপত্র নিয়ে অবস্থান করছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান […]

» Read more

নিজেকে ঋণ খেলাপি ঘোষণা করল শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে ঠেকায় ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের বোঝা এই মুহূর্তে শোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে কার্যত দেশটি নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করল। মঙ্গলবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যেসব বিদেশি সরকার ও সংস্থা বিভিন্ন সময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, তারা চাইলে আজ […]

» Read more

পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করতে হবে

নিউজ ডেস্ক: পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, এবার রমজানের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাই কোনো খাবার দোকান খোলা থাকবে না। রমজান চলমান থাকায় এবার দুপুর ২টার মধ্যে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান […]

» Read more

২০২৩ সালের এসএসসি এপ্রিলে ও এইচএসসি জুনে

নিউজ ডেস্ক: চলতি বছরের মতো সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। এসএসসি-সমমান পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে এবং এইচএসসি-সমমান পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত […]

» Read more

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ২৫ মে, পরীক্ষা ২৪ জুলাই

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছুদের প্রাথমিক আবেদন শুরু হবে ২৫ মে। চলবে ৯ জুন পর্যন্ত। এছাড়া এবার বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন একাডেমিক শাখার ডেপুটি-রেজিস্ট্রার এএইচ এম আসলাম হোসেন। […]

» Read more

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ  মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – ঘাটাইলের গারট্ট গ্রামের হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহিদ (৮ মাস)। এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত […]

» Read more

গভীর সংকটে শ্রীলঙ্কা বন্ধ হতে পারে চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার সব শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। এর মাঝে দেশটির চিকিৎসকরা সতর্ক বার্তা দিলেন, হাসপাতালের সব জরুরি ওষুধ শেষ হয়ে আসছে, শিগগির বন্ধ হতে চলেছে জরুরি অপারেশন কার্যক্রম। দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন (এসএলএমএ) জানিয়েছে, হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাওয়া […]

» Read more

চাকরিজীবীদের এ মাসের বেতন-ভাতা ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধ: অর্থ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক: দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের চলতি মাসের বেতন ও ঈদ- উল- ফিতর উপলক্ষ্যে ভাতা আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘সরকারি বর্ষপঞ্জি ২০২২ অনুযায়ী […]

» Read more
1 6 7 8 9 10 12