দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

rainnn

আবহাওয়া ডেস্ক: আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১০ এপ্রিল) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি […]

» Read more

‘পুরুষ ধর্ষণ’ আইন সংশোধনে রুল জারি করেছে আদালত

নিউজ ডেস্ক: আজ রোববার হাইকোর্টে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ‘পুরুষ ধর্ষণসহ অন্যান্য ধর্ষণকে’ নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন প্রশ্নে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে আইনসচিব ও স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস […]

» Read more

লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না । টিকিট কাটতে  যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে তিনি […]

» Read more

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে ভোট ১১ এপ্রিল

নিউজ ডেস্ক: ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার (১১ এপ্রিল) । দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক বলেন, প্রধানমন্ত্রীর প্রার্থীতার জন্য নমিনেশনপত্র পূরণ করে স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) সকাল ১১টার মধ্যে জমা দিতে হবে। পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২০২৩ সালের আগস্টে। […]

» Read more

ফেসবুক লাইভে এসে রাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি সংবাদদাতা: ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের সোহাগ খন্দকার নামের এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে ভোর ৫ টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ওই বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী নুর আহম্মেদ। সোহাগ খন্দকার […]

» Read more

রাবিতে মুক্তিযুদ্ধ সময়ের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধ সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন সদস্য বিশিষ্ট একটি এক্সপার্ট টিম মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করে। স্থানীয় মেহেরচন্ডির মারুফ হোসেন নামের এক যুবক জানান, আজ সকাল […]

» Read more

কিউএস জরিপের কৃষি ও বনবিজ্ঞান বিভাগে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে বাকৃবি

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাজ্যভিত্তিক কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) জরিপে প্রথমবারের মত কৃষি ও বনবিজ্ঞান বিভাগে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে স্থান করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তালিকার শীর্ষ ৩০১-৩৫০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বাকৃবি। বাংলাদেশের কৃষি ও বনবিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র বাকৃবি নাম রয়েছে এই তালিকায়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সংস্থার ওয়েবসাইটে জরিপের ফল প্রকাশ করা হয়। ফল ঘেঁটে দেখা যায়, কৃষি ও বনবিজ্ঞান […]

» Read more

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫)। তবে আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]

» Read more

প্রাথমিকের শিক্ষক মারা গেলে তার সন্তানের ভরণপোষণ দায়িত্ব সরকারের

নিউজ ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনও শিক্ষক মারা গেলে তার অপ্রাপ্ত বয়স্ক কিংবা প্রতিবন্ধী সন্তান সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেবে সরকার। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন-২০২২’ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী […]

» Read more

ছাত্রাবাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা রাবি শিক্ষার্থীর

রাবি প্রতিনিধি: ছাত্রাবাসে গলায় ফাঁস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার মন্ডলের মোড়ে অবস্থিত মাস্টার আব্দুর রহিম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থীর নাম হাসানুর হাসান বান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী । তার বাসা লালমনিরহাট জেলায় । বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা […]

» Read more
1 7 8 9 10 11 12