ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৪৯

palestaine

আন্তর্জাতিক ডেস্কঃ গত ১০ মে থেকে ফিলিস্তিনিদের ওপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৫০ জন। রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জ্ন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন […]

» Read more

তুরস্ক চুপ থাকবে না, ইসরায়েলকে হুমকি এরদোয়ানের

edogan

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ‘ক্ষুব্ধ’ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য […]

» Read more

ফিলিস্তিনে বোমা বর্ষণের প্রতিবাদে ইসরায়েলে রকেট হামলা চালাল লেবানন

lebanon

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজাতে টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদে এবার ইসরায়েলে রকেট হামলা চালাল লেবানন। এর আগে হামাস ইসরায়েলে সহস্রাধিক রকেট হামলা চালিয়েছিল। জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, […]

» Read more

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ফিলিস্তিন। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে এবার অস্ত্র তুলে নিচ্ছেন ফিলিস্তিনের প্রতিবাদী নারী ও শিশুরা। পবিত্র জেরুজালেম শহর এবং আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলিদের তাণ্ডবের কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। সোমবার থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত শিশুসহ ৬৫ জন ফিলিস্তিনি নিহত […]

» Read more

গাজা শহরের হামাসের ব্রিগেড কমান্ডার নিহত

aaa

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে হামাসের সামরিক শাখার ১৫ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সিন বেট নিরাপত্তা বাহিনী বলেছে, নিহতদের মধ্যে গাজা শহরের হামাসের ব্রিগেড কমান্ডার বাসেম ইসাও রয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি কেবল শুরু। আমরা তাদের এমনভাবে আঘাত করব, যা তারা স্বপ্নেও ভাবেনি। কমান্ডার, অন্যান্য নেতা ও […]

» Read more

জুমাতুল বিদায়ে আল-আকসায় ইসরাইলি হামলা, ১৭০ ফিলিস্তিনি আহত

hamla

আন্তর্জাতিক ডেস্কঃ আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৭০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। ওই ঘটনায় ছয় জন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। রমজানের বিদায়ী জুম্মা উদযাপনের জন্য এর আগে সেখানে হাজার হাজার মুসলমান সমবেত হয়। আল-আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনিদের। এর পর ইহুদিদের পক্ষ নিয়ে […]

» Read more
1 2 3 4