বার্সালোনা ছাড়ছেন মেসি

নিউজ ডেস্কঃ বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২১ সাল পর্যন্ত। ২০১৯/২০ সালে একটিও ট্রফি জিততে পারেনি দলটি। তার মধ্যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হতে হয়েছে কাতালানদের। এরইমধ্যে গুঞ্জন রটে বিদায় জানাতে চলেছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসি। চট জলদি দলটির কোচ কিকে সেতিয়েনকে ছাটাই করা হয়। এমনকি বিদায় জানানো হয় পরিচালক এরিক আবিদালকেও। যোগ দিয়েছেন […]

» Read more

টেস্টে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক অ্যান্ডারসনের

নিউজ ডেস্কঃ প্রথম ফাস্ট বোলার ও চতুর্থ বোলার হিসেবে ৬০০ টেস্ট উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। সাউদাম্পটনে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের পঞ্চম দিনে একটি উইকেট প্রয়োজন ছিল তার। শেষ বিকেলে আজহার আলীকে ফিরিয়ে দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। একই সঙ্গে মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলের পাশে বসেন তিনি। এর আগে যারা ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তারা […]

» Read more

মুজিববর্ষ উপলক্ষে সংসদ সদস্যরা গাছ লাগালেন সংসদ চত্বরে

নিউজ ডেস্কঃ মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে মঙ্গলবার (২৫ আগস্ট) গাছ রোপণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামসহ একাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন সংসদ সদস্য। তারা হলেন হুইপ সামশুন হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মো. মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য—মো. মকবুল হোসেন, […]

» Read more

মিয়ানমারকে আইসিজের কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘ

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ঢলের চার বছর পূর্তির দিনে মিয়ানমারকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস—আইসিজে) চলমান মামলার কথা স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের জাতিসংঘ কার্যালয়ের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এসংক্রান্ত একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, আইসিজের নির্দেশনার পরও মিয়ানমারে ২৫ রোহিঙ্গাসহ কমপক্ষে ১৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোহিঙ্গা গ্রামগুলো গুঁড়িয়ে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিবৃতিতে ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ […]

» Read more

সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে

নিউজ ডেস্কঃ খোলার পরিবেশ সৃষ্টি না হওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হচ্ছে। সেপ্টেম্বর পুরো মাসও ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে। এ সময় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে প্ল্যাটফর্মে পাঠদানের কার্যক্রম পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা […]

» Read more

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ

নিউজ ডেস্কঃ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে সরকার। কলেজে ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ জানিয়েছেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনকে মনোনীত করা হয়েছে। এদের ২৬ থেকে ৩০ […]

» Read more

ডিসেম্বরে পৌরসভায় ভোট

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে পৌরসভার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ওই সময়ে ভোট করার প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। প্রায় আড়াইশ’র মতো পৌরসভায় ভোট হতে পারে। এই লক্ষ্যে ইসি সচিবালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কমিশন। রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। বৈঠক সূত্রে জানা যায়, ওই সভায় পৌরসভা নির্বাচনের বিষয়টি এজেন্ডাভুক্ত না হলেও বিষয়টি […]

» Read more

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এবং শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে এমন ব্যক্তিদের রক্ত থেকে আক্রান্ত ব্যক্তিদের প্লাজমা দেয়া হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৭০ হাজারেরও বেশি মানুষের ওপর এ চিকিৎসা ব্যবহার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্লাজমা চিকিৎসা মৃত্যুর হার […]

» Read more

৩০ শতাংশ জমির ফসল জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্কঃ জোয়ারের পানিতে বরিশালে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে গ্রীষ্মকালীন শাকসবজি, সদ্য রোপণ করা আমন ধানের চারা, আমনের বীজতলা ও পানের বরজের ক্ষতি হয়েছে। তবে আগামী কয়েক দিন টানা রোদ থাকলে ক্ষতির পরিমাণ কমে আসতে পারে বলে মনে করছেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলায় বর্তমানে ৪ লাখ […]

» Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

নিউজ ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বর্তমান ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আজ ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য। আগামী ৩১ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে। ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবসহ বিভাগীয় প্রধানদের ভার্চুয়াল সভা হয়েছে বলেও জানা গেছে। এর […]

» Read more
1 156 157 158 159 160 811