৯০ মিলিয়নে কাভানিকে দলে চায় রিয়াল

স্পোর্টস ডেস্ক: পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ায় রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। তবে নতুন মৌসুম শুরুর আগেই নিজেদের শক্তি বাড়াতে ব্যস্ত বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। আক্রমণভাগে গতি আনতে গোলমেশিন খ্যাত উরুগুইয়ান স্ট্রাইকার এডিনস কাভানিকে চাইছে দলটি। প্যারিস সেইন্ট জার্মান তারকা কাভানিকে দলে পেতে ৯০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। ফরাসি ক্লাবটিকে এ জন্য […]

» Read more

শপথ অনুষ্ঠানে আমির খান-গাভাস্কার-কপিলকে আমন্ত্রণ ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক: শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার, কপিল দেব ও ক্রিকেটার থেকে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো নবজ্যোত সিং সিধুকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও হবু প্রধানমন্ত্রী ইমরান খান। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড সুপারস্টার ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানকেও। আগামী ১১ আগস্ট (শনিবার) শপথ গ্রহণ করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। গত ২৫ জুলাই দেশটিতে সাধারণ […]

» Read more

ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রাবাসে নেপালি শিক্ষার্থীর আত্মহনন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ (সিবিএমসিবি) ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে বুধবার দুপুরে রাজিব কুমার শ্রীবাস্তু নামে নেপালি এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজিব এই প্রতিষ্ঠান থেকেই এমবিবিএস পাস করে এবার ইন্টার্নশিপ করছিল। তার মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, যেহেতু দরজা-জানালা বন্ধ ছিল, তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বৃহস্পতিবার নেপাল […]

» Read more

গ্রেফতার জাবালে নূরের বাস মালিক ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূরের ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ (যে বাসচাপা দেয়) বাসের মালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার তাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর […]

» Read more

বৃহস্পতিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Education Ministry

নিজস্ব প্রতিবেদক: উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার (০২ আগস্ট) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার (০১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষামন্ত্রী বলেন, গাড়িচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রাইমারি ও […]

» Read more

শিক্ষার্থী হত্যা ও শিশু ধর্ষণের শাস্তির দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকায় বাসচাপায় কলেজ শিক্ষার্থী হত্যা ও খাগড়াছড়ির দীঘিনালায় নয় বছরের শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী)। মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে এতে […]

» Read more

অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ এবং ডিএমপিকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এছাড়া বিমানবন্দর সড়কে দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া আইনানুগ ব্যবস্থার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি […]

» Read more

বাকৃবিতে ‘অ্যানিমেল জিনোমিক্স অ্যান্ড ব্রিডিং ল্যাব’ উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের ‘অ্যানিমেল জিনোমিক্স অ্যান্ড ব্রিডিং ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে অনুষদের ডিন অফিসের নিচ তলায় এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। অনুষদের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সামছুল আলম ভূঁঞা ও ড. মো. মুনির হোসেনের প্রচেষ্টায় ল্যাবটি […]

» Read more

বাসের অগ্রিম টিকিট বিক্রি ৫ আগস্ট থেকে শুরু

নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি ৫ আগস্ট থেকে শুরু হবে। মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। যাত্রী সাধারণ যাতে পর্যাপ্ত টিকিট পায় সে জন্য নতুন কিছু বাস নামানো হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন […]

» Read more

৫ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষা, ডেন্টালে ৯ নভেম্বর

নিউজ ডেস্ক: আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসের ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর। ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে […]

» Read more
1 348 349 350 351 352 811