নীলফামারীতে কমছে ক্ষতিকর তামাকের আবাদ

নীলফামারী প্রতিনিধি: লাভ বেশি হওয়ায় তামাক আবাদ করছেন নীলফামারীর কৃষকরা। তবে তামাক চাষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনে দিনে দিনে আবাদ অনেক কমে এসেছে। সদর উপজেলার রামনগর ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের তামাক চাষী আবু জাহেদ আলী জানান, এবার তিনি সাড়ে পাঁচ বিঘা জমিতে আবাদ করেছেন। তবে আগামীতে আবাদ আরো কমিয়ে দেবেন বলে জানান তিনি। সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের কৃষক আজিজুল […]

» Read more

পুলিশ হেফাজতে সাবেক ফ্রান্স প্রেসিডেন্ট নিকোলা সারকোজি

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে। ২০০৭ সালে লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী প্রচারাভিযানের তহবিল আদায়ের একটি অভিযোগের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করছেন তাকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফরাসি বিচার বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এখবর দিয়েছে। তবে এ বিষয়ে নিকোলা সারকোজির আইনজীবীর কোনো বক্তব্য জানা যায়নি। ২০০৭ সালে সারকোজি দলটির প্রধান […]

» Read more

পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ‘নির্বাচিত’

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে আরো ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন ভ্লাদিমির পুতিন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রায় সব ভোট গণনা শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, তিনি ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষিত হওয়ার পর রাজধানী মস্কোয় এক সমাবেশে ভাষণ দিয়েছেন পুতিন। ভাষণে তিনি বলেছেন, “গত কয়েক বছরের […]

» Read more

ভেটেরিনারিয়ানদের প্রাণের দাবি অর্গানোগ্রাম বাস্তবায়ন না হলে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদফতরের প্রস্তাবিত জনবল কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভেটেরিনারিয়ানরা। রবিবার রাজধানীর প্রাণিসম্পদ অধিদফতর প্রাঙ্গণে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) আয়োজিত সারাদেশের ভেটেরিনারিয়ানদের অবস্থান কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান। বিভিএ মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেছেন, সারাদেশের ভেটেরিনারিয়ানদের প্রাণের দাবি দ্রুত বাস্তবায়িত না হলে দেশব্যাপি বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রাণিসম্পদ […]

» Read more

কোটা সংস্কারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ ইবি শাখার উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়। ক্যাম্পাস সূত্রে, রোববার বেলা ১১টায় ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না […]

» Read more

মামলা প্রত্যাহারসহ কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিতে প্রবেশে শিক্ষিত তরুণদের ৫৬ শতাংশ কোটার যাতাকলে পিষ্ট হতে হচ্ছে। দেশের প্রায় ২৬ লক্ষাধিক বিশাল শিক্ষিত বেকার জনগোষ্ঠী এ কোটার বৈষম্য থেকে মুক্তি চায়। কোটা সংস্কারের ৫ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে গ্রেফতার, মামলা ও হয়রানির স্বীকার হচ্ছেন আন্দোলনকারীরা। তারা কোটা প্রথার সংস্কার এবং মামলা ও হয়রানির বন্ধের দাবিতে সারাদেশব্যাপী […]

» Read more

মামলা প্রত্যাহারসহ কোটা সংস্কারের ৫দফা দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে চাকরিপ্রার্থীরা। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে প্রায় কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক […]

» Read more

দিনাজপুর থেকে নাসায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি: আপনি কি জানেন? বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর ২৫%- এর বেশি মানুষের নিরাপদ পানির সংস্থান নেই। হ্যাঁ। আর এই পানির দূষণে কত প্রকার রোগ যে তৈরি হচ্ছে তা কি জানেন? মার্কিন বিজ্ঞানীদের করা সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ তথ্য। পৃথিবী খুব দ্রুতই একটি প্লাস্টিক গ্রহে পরিণত হচ্ছে। গবেষণা অনুযায়ী, এখন পর্যন্ত উৎপাদিত প্লাস্টিকের পরিমাণ ৮ দশমিক ৩ বিলিয়ন টন। […]

» Read more

বাকৃবিতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ১৭ মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। একই সঙ্গে সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাঙ্গালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত এই নেতা। তার সাহসী ও আপসহীন নেতৃতে অনুপ্রাণিত হয়েই পাকিস্থানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন বাঙ্গালি জাতি। জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা […]

» Read more

অস্ট্রেলিয়ার আদালতে সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা নিধনের জন্য অং সাং সু চিকে সরাসরি দায়ী করে বিচারের জন্য অস্ট্রেলিয়ার আদালতে আবেদন করা হয়েছে। আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে বিচার চাওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ার কয়েকজন আইনজীবী গতকাল শুক্রবার মেলবোর্নের ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রাইভেট প্রসিকিউশন আবেদন করেছেন। আবেদনে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গারা নিরাপত্তা বাহিনীর দ্বারা পদ্ধতিগত (সিস্টেমেটিক) নিপীড়নের শিকার […]

» Read more
1 403 404 405 406 407 811