চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন ম্যার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত হলেন আঙ্গেলা ম্যার্কেল। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রায় ছয় মাস পর পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি চ্যান্সেলর নির্বাচিত হলেন। গত বছরের ২৪ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন অনুষ্ঠানের প্রায় ছয় মাস পর তিনি চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন। বুধবার সকালে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে অনুষ্ঠিত নির্বাচনে ৩৬৪-৩১৫ ভোটে চ্যান্সেলর নির্বাচিত হন ম্যার্কেল। নয়জন সাংসদ […]

» Read more

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের টিয়ার শেল, লাঠিপেটা: আটক ৬৩

নিজস্ব প্রতিবেদক: বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬৩ জন শিক্ষার্থীকে আটক করা হয় বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। এদিকে পুলিশ বলছে, দায়িত্ব পালনে বাধা দেওয়ায় এবং ইটপাটকেল ছোড়ায় থানা থেকে তাঁদের আটক করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন আন্দোলনকারী বলেন, বুধবার হাইকোর্ট মোড়ে […]

» Read more

জীবনমঞ্চ ত্যাগ করলেন স্টিফেন হকিং

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং মারা গেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। তত্ত্বীয় পদার্থবিদ্যার এই দিকপালের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। খবর বিবিসি। হকিংয়ের সন্তান লুসি, রবার্ট ও টিম বলেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের বাবাকে হারিয়েছি। তিনি অসাধারণ বিজ্ঞানী এবং অসাধারণ বুদ্ধিমত্তার একজন মানুষ ছিলেন। স্টিফেন হকিং ১৯৪২ সালের জানুয়ারি ৮ জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের অক্সফোর্ডে। বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী […]

» Read more

ডারউইনের বিবর্তন ভিত্তিক শ্রেণীকরণ ভুল এবং ডারউইন একজন পাদ্রী ছিলেন: ড. আহাদ

নিজস্ব প্রতিবেদক: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর প্রফেসর ড. আব্দুল আহাদ-এর নতুন আবিস্কার: জীব জগতের ডারউইনের বিবর্তন ভিত্তিক শ্রেণীকরণ নেই (এটা ১১তম পঞ্চম আবিস্কার)। তার প্রবন্ধটি ‘Darwinian classification of plant and animal (taxonomical evidences) opposite to Darwin’s theory’ শিরোনামে Journal of Entomology and Zoology Studies Vol.6 no.1 pp.111-115/ 2018 সংখ্যায় প্রকাশিত হয়েছে। [আর্টিকেলটি ডাউনলোড করতে ক্লিক করুন] […]

» Read more

একজন সূর্য বেগমের আলোয় আলোকিত পায়রাবন্দ

রংপুর প্রতিনিধি: সহায় সম্বলহীন পরিবারের গৃহিনী সূর্য বেগম। স্বামী-সন্তান নিয়ে এক সময় না খেয়ে থাকতেন। বাড়ির স্বল্প পরিসরে পতিত জমিতে শাক-সবজি, মাছ ও কম্পোস্ট সার তৈরি করে দারিদ্র বিমোচনে এক অভাবনীয় সাফল্য এনেছেন তিনি। উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বী হওয়ায় সরকার তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় কৃষি পুরস্কার ও বিদেশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে। তার বাড়িটি এখন কৃষি শিক্ষার […]

» Read more

কুঁচিয়া চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নীলফামারীর বেকার যুবকদের

নীলফামারী প্রতিনিধি: যোগেশ চন্দ্র, বাবলু, চঞ্চলসহ এলাকার আরো অনেকে আছেন যাদের মাস খানেক আগে ছিল না তেমন কিছু। কর্মহীনতার মাঝে সামন্য দিন মজুরী হিসেবে চলতো তাদের সংসার। কিন্তু এখন তারা স্বপ্ন দেখছেন। কুঁচিয়া চাষে আগ্রহী হচ্ছেন তারা। এদের অনেকেই আবার কুঁচিয়া মাছ চাষ করে অনেকটা স্বাবলম্বী হওয়ার পথে। নীলফামারী জেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি গ্রামে বেসরকারি সংস্থা সেলফ হেল্প এন্ড রিহেবিলিটেশন […]

» Read more

জাবিতে গণিত বিভাগের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ (১৩ মার্চ ২০১৮) মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, অধ্যাবসায় ও পরিশ্রমের মাধ্যমে যে পদক অর্জন করতে হয়, তার গুরুত্ব অনেক। যা কিছু অর্জন, দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্যদিয়ে সেই অর্জন ফিরিয়ে দিতে হয়। অনুষ্ঠানে ২০১৫ সালে অনুষ্ঠিত স্নাতক সম্মান পরীক্ষায় […]

» Read more

ফেনীতে একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ডাদেশ

ফেনী সংবাদদাতা: বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা দায়ে ৩৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ আদশে দেন। এর আগে প্রায় চার বছর ধরে মামলার সাক্ষ্য ও যুক্তি-তর্ক শেষে গত ১৩ ফেব্রুয়ারি চার্জশিটভুক্ত ৫৬ আসামির মধ্যে জামিনে থাকা ২৪ আসামির জামিন বাতিল […]

» Read more

প্রশাসনের স্বার্থকতা নির্ভর করে কর্মচারিদের দক্ষতার ওপর

বাকৃবি সংবাদদাতাঃ দক্ষ জনবল যেকোন অফিসের জন্য সম্পদ। প্রশাসনের স্বার্থকতা নির্ভর করে কর্মচারিদের দক্ষতার ওপর। দক্ষতার সাথে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ওই প্রশাসনে অগ্রগতি সুনিশ্চিত। পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। গতকাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় […]

» Read more

রাবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাবি ছাত্র ইউনিয়নের উদ্যোগে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ফোকলোর বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম কনক। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এসময় বলেন, ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। তাদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি হচ্ছে না। এই প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র […]

» Read more
1 405 406 407 408 409 811