আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাদশকে ২৯ রানের ব্যবধানে হারিয়ে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮’ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্রিকেট একাদশ। শুক্রবার রাবি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাবি ক্রিকেট টিমের অধিনায়ক সুমন। ব্যাটিংয়ে নেমেই দলকে দারুণ সূচনা উপহার দেন দুই ওপেনার আহমেদ ও সাদমান। দুজনেই খেলেন মারকুটে ইনিংস। […]

» Read more

মাগুরায় উচ্চফলনশীল ‘বিনা মসুর-৮’ আবাদে বাজিমাত

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মসুর ডালের নতুন জাত উদ্ভাবন করেছে। মসুরের এই নতুন জাতের নাম ‘বিনা মসুর-৮’। কম সার ও সেচ প্রয়োগে এবং স্বল্প সময়ে এ ডালের ফলন ঘরে তুলে ব্যাপক সাফল্য পাচ্ছেন মাগুরার চাষিরা। এদিকে সাধারণ মসুরের চেয়ে ফলন দুই থেকে তিনগুণ বেশি হওয়ায় চাষিদের মধ্যে সাড়া ফেলেছে মসুরের এই নতুন জাত। স্থানীয় সূত্রে এসব […]

» Read more

হাবিপ্রবিতে হাইড্রোসেফালাস আক্রান্ত বাছুরের সফল অস্ত্রোপচার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালে এ হাইড্রো সেফালাস আক্রান্ত একটি বাছুরের সফল অস্ত্রোপচার করা হয়। ডিভিএম এর ডিন ও মেডিসিন সার্জারি ও অবস্টেটিকস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হকের নেতৃত্বে এ অপারেশনটিতে ৫ সদস্যের একটি মেডিকেল টিম কাজ করে। টিমের অন্যান্য সদস্যরা হলেন সহযোগী […]

» Read more

শিক্ষার্থীদের ওপর র‌্যাগিং বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর র‌্যাগিং এর নামে শারীরিক ও মানসিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এসময় র‌্যাগিং বন্ধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ সম্প্রতি র‌্যাগিংয়ের ঘটনার সাথে সংশ্লিষ্ট দোষীদের বিচারের দাবি জানান তারা। বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়। মানবন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি […]

» Read more

গাজীপুরের তরুণের লেখা বইটি তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে

নিজস্ব প্রতিবেদক: এবারের একুশে বইমেলায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জীবনী নিয়ে লেখা তরুণ লেখক হাফিজুর রহমানের বই ‘এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার’ প্রকাশিত হয়। অবাক করা বিষয় হলো বাংলা অক্ষরে লেখা সেই বইটি চলে গেছে প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে। তুরস্কের প্রেসিডেন্ট গতকাল হাফিজুরের হাত থেকে বইটি গ্রহণ করেছেন। সেই দৃশ্য প্রচারিত হয়ে তুরস্কের অনেকগুলো টেলিভিশনে। গাজীপুরের এই তরুণকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর […]

» Read more

রাবির বাংলা বিভাগের দ্বিতীয় অ্যালামনাই আগামীকাল থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় অ্যালামনাই শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবে বিশিষ্ঠ লোকবিজ্ঞানী রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের ১৫০ নম্বর কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যালামনাই সম্মিলনের সভাপতি আপেল আবদুল্লাহ। তিনি আরো জানান, সম্মেলনের প্রথম দিনে সকাল ৯টায় জাতীয় সংগীত ও […]

» Read more

কোটার শূন্য পদ মেধা তালিকা থেকে পূরণ করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সরাসরি নিয়োগে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে সেসব পদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে জারি করা সরকারি কোটা সংরক্ষণ সংক্রান্ত একটি নির্দেশনা শিথিল করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান স্বাক্ষরিত এক আদেশে নতুন এ সিদ্ধান্ত জানানো হয়। সেখানে বলা হয়, “সকল সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটার কোনো […]

» Read more

শুভশ্রীকে বিয়ের আংটি পরালেন রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক: অনেক জল্পনা কল্পনার পরে এবার নায়িকা শুভশ্রীকে বিয়ের আংটি পরালেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। মঙ্গলবার আরাবানা কমপ্লেক্সে রাজ-শুভশ্রীর আংটি বদল হয়েছে। উভয়ের পরিবারারের সদস্যদের উপস্থিতিতে এই শুভ কাজ সম্পন্ন হয় । বিয়েটাও হচ্ছে শিগগিরই। আগামী ১১মে সাতপাকে বাঁধা পড়বেন তারা। বহুদিন ধরেই টলিউডের এই দুই তারকার মধ্যে রসায়নকে ঘিরে নানা মুখরোচক গল্প শোনা যাচ্ছিল। তার মাঝেই রাজের […]

» Read more

ট্রাম্পের উচ্চপদস্থ অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চপদস্থ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন পদত্যাগ করেছেন। হোয়াইট হাউজের বরাত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বুধবার (০৭ মার্চ) এ পদত্যাগের খবর প্রকাশ করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অনেক শীর্ষ কর্মকর্তাই পদত্যাগ করেছেন। সবশেষ কর্মকর্তা হিসেবে এ বহরে যুক্ত হলো গ্যারি কন এর নাম। গ্যারি কন মুক্ত বাণিজ্যে বিশ্বাসী। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ইউরোপ থেকে […]

» Read more

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এসময় মানববন্ধন বক্তারা বলেন, জাফর ইকবালের ওপর হামলা করা মানেই জাতির মেধার ওপর হামলা করা । অবৈধভাবে ক্ষমতায় আসতে একটি কুচক্রি মহল নানাভাবে সাম্প্রাদায়িকতাকে উসকে দিচ্ছে। […]

» Read more
1 407 408 409 410 411 811