দেশ বরেণ্য সুরকার আলী আকবর রুপু আর নেই

বিনোদন ডেস্ক: দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু আর নেই। আজ (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন গীতিকার-সাংবাদিক কবির বকুল। গেল কয়েকদিন ধরে আলী আকবর রুপু রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি অনেক দিন থেকেই হৃদরোগে ভুগছিলেন। […]

» Read more

রাজশাহীতে নতুন আট থানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটনে নতুন করে যোগ হলো ৮টি থানা। রাজশাহীর আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণের আগে এসব থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০মিনিটে জনসভা মঞ্চের পাশে রাজশাহীর উন্নয়ন প্রকল্পগুলোর নাম ফলকের ভিত্তিপ্রস্তরের উন্মোচন ও উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ৩টা ৫৫ মিনিটে জনসভা মঞ্চে আসন গ্রহণ […]

» Read more

এখনো বেরই হয়নি মাহফুজুর রহমানের ‘সাড়াজাগানো উপন্যাস’!

নিজস্ব প্রতিবেদক: বই এখনো প্রকাশিত হয়নি, অথচ পোস্টার, ব্যানার ও বিজ্ঞাপনে লেখা যাচ্ছে, ‘সাড়াজাগানো উপন্যাস’। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একুশে বইমেলায় মিজান পাবলিশার্সে এমন দৃশ্যই দেখা যায়। প্রকাশনা সংস্থাটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের ‘স্মৃতির আল্পনা আঁকি’ নামের একটি ‘উপন্যাস’ প্রকাশ করতে যাচ্ছে। এক সপ্তাহ আগে থেকে প্রচারণায় ‘সাড়াজাগানো’ শব্দটি যাচ্ছে। শুধু পত্রপত্রিকাতেই নয়, […]

» Read more

বাকৃবিতে পিএইচডি ডিগ্রী প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে পিএইচডি ডিগ্রী প্রাপ্ত ৩৬ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহ:পতিবার (২২ ফেব্রুয়ারি ২০১৮) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পিএইচডিএসএ)। অনুষ্ঠানে পিএইচডিএসএ’র সভাপতি এ.বি.এম. শহীদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং পিএইচডিএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে […]

» Read more

ইরানে আগাম নির্বাচন চান আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আহমাদিনেজাদ আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি খোলা চিঠি দিয়েছেন। বুধাবার রাতে দেশটির দেভলেত-আই-বাহার ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে তুর্কি সরকারি গণমাধ্যম আনদলু। সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় যাদের আটক করা হয়েছে চিঠিতে তাদের মুক্তিও দাবি করেছেন সাবেক এ প্রেসিডেন্ট। দেশের বর্তমান পরিস্থিতির অবসান […]

» Read more

তামিম ইকবাল দেশ ছাড়লেন সবার শেষে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান। আঙুলের চোটে সাকিব আল হাসান খেলতে না পারায় কপাল খুলেছে সাব্বিরের। তবে তাদের সাথে যেতে পারেননি তামিম ইকবাল। স্ত্রী আয়েশা সিদ্দিকা ও ছেলে আরহাম খান ভিসা পেয়ে গেলেও আটকে গিয়েছেলেন তামিম। অবশেষে ভিসা জটিলতা শেষ করে বুধবার রাতে সংযুক্ত আরব […]

» Read more

বাকৃবি কৃষি অনুষদ ছাত্র সমিতির নয়া কমিটি, ভিপি সামী, সম্পাদক শাহেদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ ছাত্র সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সহ-সভাপতি (ভিপি) হিসেবে মাহাথীর মুহাম্মাদ সামী ও সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহেদ হোসেন আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে কৃষি অনুষদের ডিন প্রফেসর […]

» Read more

ছাত্রীকে নগ্ন হয়ে নাচতে বললেন জবি শিক্ষক!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের এক ছাত্রীকে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে নগ্ন হয়ে নাচতে বলার অভিযোগ উঠেছে একই বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ড. মিল্টন বিশ্বাসের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে এমন একটি অভিযোগ দিয়েছেন বলে জানা যায়। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি (সোমবার) ক্লাস চলাকালীন ওই ছাত্রী পাশের […]

» Read more

মুন্সীগঞ্জে টমেটোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জে এবার টমেটোর আবাদ বেড়েছে, ফলনও হয়েছে ভাল। টমেটোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। দেখতে আকর্ষণীয়, উৎপাদন বেশি এবং সংরক্ষণে সুবিধাজনক বলে এ জেলায় আপেল সাদৃশ হাইব্রিড জাতের টমেটোর আবাদ হয় বেশি। জেলা সদর উপজেলার কৃষক গাজী রহিমউদ্দিন জানান, তিনি এবার গত বছরের চেয়েও দ্বিগুণ বেশি  টমেটোর আবাদ করেছেন। গাছে গাছে টমেটোর ছড়াছড়ি। এ বছর তিনি টমেটো বিক্রি […]

» Read more

মাশরাফিকে টি-২০ দলে পেতে মরিয়া বিসিবি

স্পোর্টস ডেস্ক: আসছে মার্চে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মাশরাফি বিন মর্তুজাকে দলে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কায় বাংলাদেশ ও ভারতকে নিয়ে স্বাগতিক দেশটি নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘নিদাহাস’ ট্রফি নামে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে। এ ব্যাপারে বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, ত্রিদেশীয় সিরিজে মাশরাফিকে তারা ফেরার জন্য অনুরোধ করবেন। সংবাদ সম্মেলনে […]

» Read more
1 414 415 416 417 418 811