ভাষা শহীদদের প্রতি মমতা ব্যানার্জীর শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে নবনির্মিত ভাষা শহীদ বেদীতে শ্রদ্ধা জানান তিনি। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্যও রাখেন। কলকাতাকে ছেড়ে গঙ্গারামপুরে ভাষা দিবসের এই অনুষ্ঠান বেছে নেওয়ার কারণ হিসাবে মুখ্যমন্ত্রী বলেন ‘আমরা বাংলাদেশের একেবারে পাশে থাকি। দেশটি আমাদের বন্ধু। এ কারণে এই জায়গাটা বেছে নিয়েছিলাম। ভারত […]

» Read more

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গণবি’র শ্রদ্ধা

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ও গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ র‌্যালী সহকারে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষার পর শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন তারা। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু […]

» Read more

বাকৃবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রভাত ফেরি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে বাকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটি। বিশ্ববিদ্যালয় পরিবার দিবসটি পালনের মাধ্যমে মহান ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে […]

» Read more

‘মোস্ট কনসিসটেন্ট অ্যাওয়ার্ড’ জিতলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর স্ট্যাটাস গুরুর ‘মোস্ট কনসিসটেন্ট অ্যাওয়ার্ড’ জিতেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার এ তথ্য প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। আর এ ক্ষেত্রে বর্তমান ক্রিকেটের সবচেয়ে সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্টিভেন স্মিথকে পেছনে ফেলেছেন মুশফিকুর রহিম। স্ট্যাটাস গুরুর তথ্যমতে, গেলো বছর টেস্ট ক্রিকেটে এই দুই তারকা ব্যাটসম্যান থেকেও ধারাবাহিক ছিলেন […]

» Read more

২১ গুণীজনের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১ বিশিষ্ট নাগরিকের হাতে এ বছরের একুশে পদক তুলে দিয়েছেন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এই অনুষ্ঠানের অয়োজন করে। জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৮ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়। পদকপ্রাপ্তদের পুরস্কার হিসেবে একটি সোনার […]

» Read more

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আবারো মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতহয়। ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টাসের শিক্ষার্থী মাসুম মোন্নাফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের সাদ্দাম হোসেন, ইংরেজি বিভাগের গোলাম মোর্শেদ, অর্থনীতি বিভাগের আমিনুল ইসলাম, আইন বিভাগের শফিকুল ইসলাম, সমাজকর্ম বিভাগের মিঠু, সমাজবিজ্ঞান বিভাগের ইমরান, পুপুলেশন […]

» Read more

সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ খান

স্পোর্টস ডেস্ক: অভিষেকের পরই নিজের জাত চিনিয়েছেন। রশিদ খানকে এখন বলা হয় ‘ছোট দলের বড় তারকা’। আফগানিস্তানের এ লেগস্পিনার তার অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করলেন এবার। ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন তিনি। রশিদ খান অবশ্য এককভাবে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেননি। তার সঙ্গে রয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তবে একটা দিক দিয়ে […]

» Read more

রোহিঙ্গাদের জন্য ১০ হাজার শৌচাগার-গোসলখানা বানাবে ইউনিসেফ

নিউজ ডেস্ক: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আরও পাঁচ হাজার শৌচাগার এবং মেয়েদের জন্য পাঁচ হাজার গোসলখানা নির্মাণ করে দেবে ইউনিসেফ (ইউনাইটেড নেশন্স ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইর্মাজেন্সি ফান্ড)। এজন্য সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউনিসেফ। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম-সচিব হাবিবুল কবির চৌধুরী ও ইউনিসেফের পক্ষে কান্ট্রি ডিরেক্টর অ্যাডওয়ার্ড বিগবেদার চুক্তিতে স্বাক্ষর করেন। এ […]

» Read more

পাকিস্তান ক্রিকেটে নতুন রূপে শোয়েব আখতার!

স্পোর্টস ডেস্ক: কিংবদন্তি হয়েও মাঠে বিতর্কিত ছিলেন শোয়েব আখতার। কখনো নিজের ব্যবহার, কখনোবা ‘ঠোঁট কাটা’ স্বভাবের জন্য। কিন্তু গুণীর কদর না করে কতদিন? শোয়েবকে কদর করতে ভোলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনেক দেরিতে হলেও সাবেক এই ফাস্ট বোলারকে বোর্ডে আনল তারা। এখন থেকে তিনি সভাপতি নাজাম শেঠির ক্রিকেট বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করবেন। বোর্ড কর্তার উপদেষ্টাই নন, তিনি কাজ করবেন […]

» Read more

গৃহকর্মী থেকে মাইক্রোসফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুড়িগ্রামের ফাতেমা

কুড়িগ্রাম প্রতিনিধি: দরিদ্র পরিবারের মেয়ে ফাতেমা মাইক্রোসফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে শুধু সবাইকে চমকেই দিলেন না; আলোচনায় উঠে এলেন নিজের জীবনের কাহিনী শুনিয়ে। কুড়িগ্রামের দিনমজুর বাবার সংসারে চার বোনসহ ছয়জনের টানাটানির সংসারে চতুর্থ শ্রেণীতেই পড়াশুনার পাঠ চুকে যায় ফাতেমার। অন্যের বাড়িতে ঠাঁই হয় গৃহকর্মী হিসেবে। ফাতেমা বলেছে, ৯ বছর বয়সে আমি অন্যের বাড়িতে কাজের মেয়ে হিসেবে বাবা-মা-বোনদের ছেড়ে চলে যাই। এরপর […]

» Read more
1 415 416 417 418 419 811