ফ্রিল্যান্সিং জনগোষ্ঠীর তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: ফ্রিল্যান্সিং হচ্ছে উন্মুক্ত চাকরির বাজার। একজন ফ্রিল্যান্সারের জন্য তার বাসস্থান কোথায়, সেটি জরুরি নয়। আর এজন্য প্রথমেই ধন্যবাদ দিতে হয় ইমেইল, ভিডিও চ্যাট এবং মেসেজিং সেবার মতো প্রযুক্তিগুলোকে। সম্প্রতি অক্সফোর্ড ইন্টারনেট ইন্সটিটিউটের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সাররা বাস করেন এবং দেশগুলোর উন্নতিকল্পে কোন খাত বেশি ভূমিকা রেখেছে, তা দেখানো হয়েছে […]

» Read more

উত্তরবঙ্গে জনপ্রিয় হচ্ছে বিদেশী সবজির চাষ

বগুড়া প্রতিনিধি: উত্তরবঙ্গে এখন দেশী সবজির সঙ্গে বিদেশী সবজিরও চাষ হচ্ছে। সবজি চাষে অবারিত ফসলের মাঠ জীবনমান ও খাদ্যাভাসের সঙ্গে নতুন মাত্রা এনে দিয়েছে। লোকজন এখন বিদেশী সবজি খাওয়াও শিখেছে। দেশে বছর কয়েক আগে মাশরুম সবজির খাতায় নাম লেখায়। আগে অনেকে মাশরুম খেত না। মনে করত এটা ব্যাঙের ছাতা। এটা যে ব্যাঙের ছাতা নয় লোকজন তা জানতে পারায় দিনে দিনে […]

» Read more

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে পিরলো

স্পোর্টস ডেস্ক: কোনো কিছুই চিরস্থায়ী নয়। সবাইকেই একদিন বিদায় বলতে হয়। বিদায়ের সেই সময়টা চলে এসেছে আন্দ্রে পিরলোর। দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ইতালির বিশ্বকাপজয়ী এই ফুটবলার। চলতি বছরের ডিসেম্বরে নিউ ইয়র্ক সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষেই বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি। ক্যারিয়ারে সাফল্য অগুণিত। কিন্তু বয়সটাও তো বাড়ছে, সঙ্গে হানা দিয়ে যাচ্ছে চোট […]

» Read more

সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি রাজপ্রাসাদে একটি হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার ওই হামলা চেষ্টার ঘটনায় হামলাকারী এবং দুজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। তবে রাজধানী জেদ্দার সমুদ্র উপকূলবর্তী আল-সালাম রাজপ্রাসাদে এ হামলা চেষ্টার বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এদিকে সামাজিক মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়লে […]

» Read more

এবার বাংলাদেশেও ‘ব্লু হোয়েল’ গেমস, আত্মঘাতী কিশোরী!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশেও পৌঁছে গেছে মারণনেশার ‘ব্লু হোয়েল’ গেমস। আর এই নেশায় পড়ে রাজধানীতে আত্মঘাতী হয়েছে এক কিশোরী। গত বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল রোডের বাসায় নিজের পড়ার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অপূর্বা বর্ধন স্বর্ণার লাশ উদ্ধার করে পুলিশ। সে (১৩) অ্যাডভোকেট সুব্রত বর্মনের মেয়ে এবং ফার্মগেটের হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণা […]

» Read more

বিয়ে করলেন নাগা চৈতন্য-সামান্থা

বিনোদন প্রতিবেদক: চলতি বছরের শুরুর দিকেই বাগদান হয়েছিল তামিল সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর। পাত্রী দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গেল ৬ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন নাগা চৈতন্য ও সামান্থা। গোয়াতে ঘটা করে আয়োজন করা হয়েছিল নাগা ও সামান্থার বিয়ের অনুষ্ঠান। নাগার্জুনের ছেলের বিয়েতে খরচ হয়েছে ১০ কোটি টাকা। জানা গেছে, হিন্দু ও ক্রিশ্চান রীতি মেনে বিয়ে করেন নাগা-সামান্তা। নিজের […]

» Read more

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে (০৭ অক্টোবর ২০১৭) শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গৃহীত কর্মসূচির মাঝে ছিল বর্ণাঢ্য র‌্যলি, আলোচনা সভা, কৃষক সমাবেশ, শস্যবীজ বিতরণ, বিশ্ববিদ্যালয় কর্তৃক বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি প্রদশনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

» Read more

চতুর্থবারের মতো বায়ার্নের কোচ হলেন ইয়ুপ হেইঙ্কেস

ক্রীড়া ডেস্ক: ইয়ুপ হেইঙ্কেস জার্মান বুন্দেসলিগার দল বায়ার্ন মিউনিখের কোচ হয়েছেন। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে হেইঙ্কেসের নাম ঘোষণা করে বায়ার্ন। এ নিয়ে চতুর্থবারের মতো বায়ার্ন মিউনিখের কোচ হলেন তিনি। ১৯৮৭ সালে প্রথমবারের মতো বায়ার্নের কোচের দায়িত্ব নেন তিনি। ১৯৯১ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ২০০৯ সালে আবার ভারপ্রাপ্ত কোচ হিসেবে বায়ার্নে আসেন। এক বছরও থাকেননি। ২০১১ সালে আবার […]

» Read more

যৌতুকের জন্য মিলাকে মারধর মামলায় স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কণ্ঠশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারিকে গ্রেপ্তার করেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার মিলা বাদী হয়ে নারী নির্যাতন দমন আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা (নম্বর ৪(১০)২০১৭) দায়ের করেন। এরপর শুক্রবার রাতে পারভেজকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার […]

» Read more

‘শিরোনামহীন’ ব্যান্ড ছাড়লেন তানযীর তুহিন

বিনোদন প্রতিবেদক: ‘শিরোনামহীন’ ব্যান্ডের হয়ে আর মঞ্চ কিংবা টেলিভিশনে গাইবেন না জনপ্রিয় এই ব্যান্ডের লিড ভোকালিস্ট তানযীর তুহিন। শুক্রবার সন্ধ্যায় তুহিন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তুহিন লিখেন, ‘আমি তানযীর তুহিন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ব্যান্ড থেকে সরে যাচ্ছি, কিন্তু গান ছাড়ছি না। বিষয়টি জানতে তুহিনের সঙ্গে মুঠোফোনে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। […]

» Read more
1 455 456 457 458 459 811