নেইমার-কাভানি দ্বন্দে ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমার-কাভানি দ্বন্দ্ব চলে এসেছে মাঠের বাইরে। দলের কোচ উনাই ইমেরি দুই খেলোয়াড়কেই এই সমস্যা সমাধানের তাগিদ দেন। অবশেষে পরিস্থিতি শান্ত করতে সিনিয়র খেলোয়াড় কাভানির সঙ্গে এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নেইমার। এল’ইকুইপির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এল’ইকুইপির এক প্রতিবেদনে বলা হয় তারই স্বদেশী থিয়াগো সিলভা নেইমারকে বুঝিয়েছেন কাভানির সঙ্গে তার এমন ব্যবহার করা উচিত হয়নি। পরামর্শ দেন […]

» Read more

নওগাঁর রাণীনগরে স্বেচ্ছায় ২ হাজার তাল গাছের বীজ বপণ

নওগাঁ প্রতিনিধি: বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার পাশে ব্যক্তি উদ্যোগে ২ হাজার তালের বীজ বপণ ও চারা রোপণ করা হয়েছে। অাজ ২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার নওগাঁর-নাটোর আঞ্চলিক মহাসড়ক, রেল লাইন ও গ্রামীণ সড়কের দুই ধারে মো. আল মামুন নামের এক গাছ পাগল স্বেচ্ছায় প্রায় ২ হাজার তাল গাছের […]

» Read more

শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা

ঝিনাইদহ প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় মহা ধুম ধামে ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারের ফুলহরি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী লাঠি খেলা বৃহস্পতিবার বিকালে শুরু হয়। এবারে লাঠি খেলার সমস্ত প্রকার আয়োজনে ছিলেন ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বর আজাদুর রহমান পাতাহার, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমীটির সম্মানীত সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার বিশ্বাস, মজনু, কলম বিশ্বাস […]

» Read more

দিনাজপুরে আগাম হাইব্রিড আমন ধান কাটা শুরু

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আগাম জাতের হাইব্রিড আমন ধান কর্তন শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার বিকেলে এ ধান কর্তন উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান। এসময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জুলফিকার হায়দর, উপ-পরিচালক মো: গোলাম মোস্তফা সহ বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকগণ উপস্থিত ছিলেন। এ বছর দিনাজপুর অঞ্চলে ১৬ […]

» Read more

শাবির গবেষণা সেন্টারে ২৫ লাখ টাকা অনুদান দিল পূবালী ব্যাংক

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের হাতে চেক তুলে দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী। ব্যাংকটির বাত্সরিক অনুদানের অংশ হিসেবে এ অর্থ দেওয়া হয়েছে। তাছাড়া প্রথম ছাত্রী হলের ওয়াইফাই সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত আরো দুই লাখ […]

» Read more

১ অক্টোবর পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক: মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১ অক্টোবর বাংলাদেশে আশুরা পালিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আশুরার তারিখ ঘোষণা করা হয় বলে ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে, আগামী ১ অক্টোবর সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত […]

» Read more

র‌্যাম্প মডেল থেকে জঙ্গি নেতা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর যুবক মেহেদী হাসান (২৯) পড়াশুনা করেছেন দারুল ইহসান ইউনিভার্সিটিতে। বিবিএ সম্পন্ন করার পর কিছুদিন কাজ করেছেন র‌্যাম্প মডেল হিসেবে। পাশাপাশি করেছেন গৃহসজ্জার জিনিসপত্রের ব্যবসা। কিন্তু ২০১৫ সালে সবকিছু ছেড়ে দিয়ে তিনি যুক্ত হন জঙ্গিগোষ্ঠী জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) তুহিন […]

» Read more

১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন ইমরান

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ দুজন। বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে বিচারক তা ২৬ অক্টোবর পর্যন্ত মঞ্জুর করেন। মামলার অপর আসামি হলেন সনাতন উল্লাস। এর আগে বুধবার মামলার প্রথম হাজিরার […]

» Read more

ব্যর্থ প্রেমই সু চির মুসলিম বিদ্বেষের কারণ!

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপরে মিয়ানমানের নেত্রী অং সান সু চির ‘আক্রোশ’র কারণ কি তবে ভেঙে যাওয়া পুরনো প্রেম? রাখাইনের নিপীড়নে তার নীরবতা ও রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কারণ তিনি জানেন না বলে জানানোর পর সু চিকে নিয়ে এখন এমন প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ১৯৬৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারেক হায়দার নামে এক পাকিস্তানি ছাত্রের প্রেমে […]

» Read more

শেখ হাসিনার জন্মদিন ‘মানবতা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন ‘মানবতা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব করা হয়েছে। বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪-দলের বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করেন। আসন্ন দুর্গা পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হিন্দু ও বৌদ্ধ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়। আগামী […]

» Read more
1 462 463 464 465 466 811