সাড়া ফেলেছে বিদেশি ফল রামবুটান চাষ

নেত্রকোনা প্রতিনিধি: বিদেশি জনপ্রিয় ফল রামবুটান চাষ হচ্ছে এখন নেত্রকোনার কলমাকান্দায়। জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামের উসমান গণি তার নিজ বাড়িতে ১৯৯৩ সালে রামবুটান ফলের চাষ শুরু করেন। এরপর থেকে এখানে রামবুটান ফলটি আবাদে উৎসাহিত হচ্ছেন অনেকেই। কৃষি বিভাগ সূত্র জানায়, রামবুটান ফল দেখতে অনেকটা কদম ফুলের মতো। কাঁচা অবস্থায় এই বিদেশি ফলটি দেখতে সবুজ বর্ণের হলেও […]

» Read more

পাকিস্তান জাতীয় দলে ফিরছেন সালমান বাট!

স্পোর্টস ডেস্ক: স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছর নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট খেলতে পারেননি সালমান বাট। তবে ঘরোয়া ক্রিকেটে ফের ভালো করে আবারও পাকিস্তান জাতীয় দলের কড়া নাড়ছেন তিনি। তার ভবিষ্যতে দলে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন স্বয়ং জাতীয় দলের নির্বাচক ইনজামাম-উল-হক। গত জানুয়ারিতে ঘরোয়া লিগে ফেরার পর চুটিয়ে পারফর্ম করে যাচ্ছেন বাঁহাতি স্টাইলিশ ব্যাটসম্যান বাট। আর তার এই পারফরম্যান্সই তাকে জাতীয় […]

» Read more

রাবিতে চার দিনব্যাপী বার্ষিক ‘নাট্যসপ্তাহ-১৭’ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে ৪দিনব্যাপী বার্ষিক নাট্যসপ্তাহ-২০১৭ শুরু হয়েছে। এই উৎসব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। উৎসবের প্রথমদিনে মুনির চৌধুরী পরিচালিত ‘মহারাজ’ মঞ্চস্থ হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনে নাট্যকার সাইমন জাকারিয়া পরিচালিত ‘নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি স্বপ্না রানী বাইনের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে। এদিকে সোমবার স্যামুয়েল বেকেট রচিত ‘ওয়েটিং ফর গোডো’ ও মঙ্গলবার ইউজিন ইয়েনেস্কো […]

» Read more

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার খবর ভিত্তিহীন : পিএমও

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। বিদেশি গণমাধ্যমকে উদ্ধৃত করে দেশের গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পক্ষে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ […]

» Read more

শেখ হাসিনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাকৃবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সহিংসতা, হত্যা, নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। শনিবার দুপুর দেড়টার সময় ওই আনন্দ মিছিল বের করা হয়। […]

» Read more

মার্সেলোর পরিবর্তে ব্রাজিল দলে অ্যালেক্স সান্দ্রো

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে ছিলেন ব্রাজিল দলে। তবে নিজের ক্লাব রিয়ালের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার মার্সেলো। আর এতেই কলাপ খুলেছে জুভেন্টাস তারকা অ্যালেক্স সান্দ্রোর। মার্সেলোর পরিবর্তে আগামী মাসে বিশ্বকাপ বাছাইর্বে ব্রাজিল দলে ডাক পেয়েছেন এই তারকা। বুধবার রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে সমর্থকদের হতাশ করেছে গ্যালাকটিরো। সেই ম্যাচেই মার্সেলো বাম […]

» Read more

আজীবন সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম

বিনোদন প্রতিবেদক: গুণী সংগীতশিল্পী খুরশীদ আলম। চার শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। এখনো নিয়মিত গান করছেন। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এ ব্যক্তিত্ব। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১২তম আসরে খুরশীদ আলমের হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজাজ খান স্বপন। তিনিই অনুষ্ঠানটি পরিকল্পনা ও […]

» Read more

পিরোজপুরে আমড়ার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

পিরোজপুর প্রতিনিধি: আমড়া সুস্বাদু ও পুষ্টিকর ফল হিসেবে পরিচিত। এটি একটি মৌসুমী ফল। এ ফলটির রয়েছে প্রচুর পুষ্টিগুণ। বাংলাদেশে ভিটামিন সমৃদ্ধ ফলের মধ্যে আমড়া অন্যতম। এর বহুমুখী ব্যবহারের জন্য সবার কাছে সমাদৃত এ ফলটি। এটি একটি অর্থকরী ফল হিসেবেও জায়গা করে নিয়েছে। ফলে গ্রামীণ জনপদে বেড়ে গেছে আমড়ার চাষ ও উৎপাদন। মৌসুমে বাজার ছাড়াও পথে-প্রান্তরে প্রচুর বিক্রি হয় এই আমড়া। […]

» Read more

এবারও সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে অনিশ্চয়তা!

আন্তর্জাতিক ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রত্যেক বছরের নভেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু, এখন পর্যন্ত এ নিয়ে কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। গতবারের মত ভারত এবারও সার্ক সম্মেলন নিয়ে তাদের অনাগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সার্কের বিকল্প হিসেবে ইতোমধ্যে ভারত নিজেদের বিমসটেকে সক্রিয় করছে। বাংলাদেশ, ভুটান ও নেপালকে নিয়ে ‘বিবিআইএন’ নামের […]

» Read more

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ একযোগে মোট আটটি পরীক্ষা কেন্দ্রে শুক্রবার বিকাল ৩:০০ থেকে ৪:০০টা পর্যন্ত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার ‘বি’ ইউনিটের [কলা অনুষদ, সামাজিকবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (আইএমএল) অন্তর্ভুক্ত)] ৭৭৮টি আসনের বিপরীতে ১৮,৭৬৩ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে […]

» Read more
1 461 462 463 464 465 811