কুমিল্লার মুরাদনগরে দুর্গাপূজা মণ্ডবে প্রতিমা ভাঙচুর

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুর্গাপূজার একটি মণ্ডপের চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার রাত তিনটার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামের বিমল চন্দ্র দাসের বাড়ির মণ্ডপে এ ঘটনা ঘটে। মণ্ডপ কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাস জানান, রাতে পাহারার দায়িত্বে থাকা লোকজন দুইটার দিকে ঘুমাতে গেলে কে বা কারা দুইটা থেকে তিনটার মধ্যে মা লক্ষী, স্বরস্বথী, কার্তিক, গনেশের সুর ভাঙচুর করে। […]

» Read more

জাবিতে এ বছর ১৫ কোটি টাকার ভর্তি ফরম বিক্রি!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। নির্ধারিত সময়ে এ বছর পরীক্ষায় অংশগ্রহনের আবেদন করেছে ৩ লাখ ১৭ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর ভারপ্রাপ্ত পরিচালক কে এম আক্কাস আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৩ লাখ ১৭ হাজার ৫৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের আবেদন […]

» Read more

ভোলায় শুরু হয়েছে বাণিজ্যিক বাগদা চিংড়ি চাষ

ভোলা প্রতিনিধি: অনাবাদি জমি আর লবণাক্তটার কারণে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপজেলা ভোলায় দিন দিন বাগদা চিংড়ি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। যে কোনো পুকুর বা বদ্ধ জলাশয়ে নোনাপানি সংরক্ষণ করে খুব সহজেই এই চিংড়ির উৎপাদন করা সম্ভব। আর মাত্র তিন মাসে এ মাছ রেনুপোনা থেকে বিক্রির উপযোগী হয়। এছাড়া জেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে খুব সহজেই বাগদা রেনু সংগ্রহ করা সম্ভব। […]

» Read more

ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক: বিপাকে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। সোমবার সকালে ব্রিস্টল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে বুধবার মাঠে নামা হচ্ছে না তার। এই প্রতিবেদনটি লেখার সময় জেল থেকে ছাড়া পেয়েছেন স্টোকস। কিন্তু পুলিশি নজরদারিতে রয়েছেন। সেক্ষেত্রে এখনই ব্রিস্টল শহর ছাড়ার অনুমতি পাচ্ছেন না তিনি। তার সঙ্গে চতুর্থ ওয়ানডেতে খেলা হচ্ছে না তারই সতীর্থ […]

» Read more

শিক্ষিত ড্রাগনচাষি ইসমাইলের সফলতার গল্প

যশোর প্রতিনিধি: উচ্চশিক্ষিত চৌগাছার এনামুল হোসেন ইসমাইল। ২০০০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাস করেন। ২০০৮ সালে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিও নেন। হঠাৎ একটি দুর্ঘটনা তার জীবনকে এলোমেলো করে দিয়ে যায়। তার একটি পা ভেঙে যায়। ভাঙা পা নিয়ে সেই প্রতিষ্ঠানে তার আর চাকরি করা সম্ভাব হয়নি। তাই বাধ্য হয়েই তার চাকরি ছেড়ে দিতে হয়। ভাঙা পা নিয়ে তিনি […]

» Read more

রাবি শিক্ষক লাঞ্ছিত: মামলা, মানববন্ধন, স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনটার্নশিপ পেপারে স্বাক্ষর করাকে কেন্দ্র করে শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতকারী ছাত্রের বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রো-ভিসির সাথে দেখা করে বিচার দাবি করেছেন। এছাড়া ওই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মারধরের শিকার প্রফেসর হাছানাত আলী। হামলাকারী ছাত্র ইনস্টিটিউট অব বিজেনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) এমবিএ ৯ম ব্যাচের (স্যান্ধ্যকালীন) ছাত্র নাহিদ হায়দার। […]

» Read more

নিরাপদে ম্যাচ ভেন্যুতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম টেস্ট। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে পৌঁছেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এর আগে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলা জন্য টাইগাররা অবস্থান করছিল বেনোনিতে। নিরাপদে ম্যাচ ভেন্যুতে টাইগারদের পৌঁছানের কথা নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান […]

» Read more

টার্কির সঙ্গে পাবদা মাছ চাষ করে সফল ইমরান-আনিস

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারের মাদারকোল গ্রামের মিজানুর রহমান ইমরান ও মৌলভীপাড়া গ্রামের আবু দারদা আনাস। বেকার দুই যুবক। স্বপ্ন দেখেন নিজেরা কিছু করে ভাগ্য বদলের। ইন্টারনেটে টার্কি মুরগির খামার দেখে তাদের আগ্রহ জন্মে। বিভিন্ন খামার পরিদর্শন করে সিদ্ধান্ত নেন টার্কি মুরগির খামার করার। সাথে মাছ চাষ। গত ২০১৬ সালের ডিসেম্বরে দেলদুয়ার স্টেডিয়াম সংলগ্ন একটি পুকুরসহ প্রায় ২ একর জায়গা লিজ […]

» Read more

চতুর্থবারের মতো জার্মান চ্যান্সেলর হলেন অ্যাঙ্গেলা মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি (সিডিইউ) ফের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে। ফলে চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত হলেন ‘ইউরোপের নেত্রী’ মার্কেল। নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কেল সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, তার প্রত্যাশা ছিল দল আরও ভালো ফল করবে। এএফডি পার্টির উত্থান ঘটায় জনগণের ভয়, উদ্বেগের কথা তিনি শুনবেন বলে জানান। এছাড়া […]

» Read more

সৌদি আরবে স্কলারশীপসহ উচ্চশিক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের মাস্টার্সের পাশাপাশি অনার্স করার সুযোগ করে দিচ্ছে দেশটির সরকার। শিক্ষা নিয়ে এমন নতুন চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী আহমেদ আল-ইসা। খবরটি প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট। সৌদি বাদশার পৃষ্ঠপোষকতায় গত মাসে উচ্চশিক্ষা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন রিয়াদে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শিরোনাম ছিল- ‘সৌদি ইউনিভার্সিটি এবং ভিশন ২০৩০: জ্ঞানই আগামীর প্রেরণা।’ সম্মেলনে […]

» Read more
1 460 461 462 463 464 811