আইসিইউতে হেফাজত আমির আল্লামা শফী

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ৬ জুন মঙ্গলবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। আল্লামা শফীর আরোগ্য কামনায় দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে […]

» Read more

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব: ১৫ রোগী শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গবাদি পশুর রোগ অ্যানথ্রাক্স মানবদেহে ছড়িয়ে পড়েছে। গত ২৯ মে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। গত ৪ জুন বিষয়টি জানতে পেরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে টিম গঠন করে আক্রান্তদের বাড়িতে গিয়ে দুই দিন ধরে চিকিৎসা দিচ্ছেন। তবে প্রাণিসম্পদ বিভাগ সঠিক সময় গবাদি পশুকে ভ্যাকসিনের আওতায় না আনায় বারবার এ রোগের প্রাদুর্ভাব […]

» Read more

ঐতিহাসিক ছয় দফা দিবস বুধবার

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ছয় দফা দিবস আগামীকাল বুধবার। ১৯৬৬ সালের ৭ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর’র গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ বাঙালি শহীদ হন। এরপর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে […]

» Read more

পদ্মাসেতুর পাইলিং কাজে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার

নিজস্ব প্রতিবেদক: পদ্মাসেতু প্রকল্পের পাইলিং কাজের জন্য ৩ হাজার কিলোজুল শক্তিসম্পন্ন বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার আইএইচসি ৩০০ বাংলাদেশে এসেছে। ৫ জুন সোমবার সকালে পদ্মাসেতুর নির্মাণ এলাকা মুন্সিগঞ্জের মাওয়ায় এসে পৌঁছায় হ্যামারটি। এর আগে গত ২৭ এপ্রিল নেদারল্যান্ডসের পোর্ট অব রটারড্যাম থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় জার্মানির মিউনিখে তৈরি এ হ্যামারটি। পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, পদ্মাসেতুতে বর্তমানে ২৪০০ […]

» Read more

প্রথমবারের মত ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছে পশুপালন অনুষদের ১৭ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি:  ইন্টানশিপ প্রোগামে অংশ নিতে বিদেশ যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ১৭ জন শিক্ষার্থী। ইন্টানশিপের জন্য থাইল্যান্ড, জাপান ও নেপালে যাবেন তারা। জানা যায়, প্রতি বছর ইন্টার্নশিপ প্রোগামে অংশ নেয় পশুপালন অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছেন ওই অনুষদের ১৭ জন শিক্ষার্থী। আগামী তিন মাস তারা বিদেশে অবস্থান করবেন। এদের মধ্যে থাইল্যান্ডের […]

» Read more

পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। তবে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে ডন অনলাইনে বলা হয়েছে, শনিবার নিয়ন্ত্রণরেখায় পাট্টা পানি সেক্টরে বিনা উসকানিতে সীমান্ত […]

» Read more

সোমবার বিশ্ব পরিবেশ দিবস

নিজস্ব প্রতিবেদক: সোমবার বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বের ১০০ টিরও বেশি দেশে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। এ বছর […]

» Read more

ড. আতিকুর রহমান খোকন বাকৃবির নয়া প্রক্টর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন। রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সভাকক্ষে বিদায়ী প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

৮ জুনের আগাম নির্বাচন হবেই: থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক: পরিকল্পনা অনুযায়ী ৮ জুন ব্রিটেনের আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। শনিবার রাতে লন্ডন ব্রিজ ও পাশের একটি মার্কেটে ভ্যান ও ছুরি হামলায় ৭ জন নিহত হয়। পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হওয়ার আগে তাদের তাণ্ডবে আহত হয় আরো ৪৮ জন। এর আগে দেশটির বেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস দেশটির জাতীয় নির্বাচন পেছানোর […]

» Read more

আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের ৫টি শোরুম থেকে সাময়িক জব্দকৃত সাড়ে ১৩ মণ সোনা বাংলাদেশ ব্যাংকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা। জুয়েলার্স কর্তৃপক্ষ সোনার কোনো বৈধ কাগজ দেখাতে না পারার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার সকাল ৯ টায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এই সোনা আনুষ্ঠানিকভাবে জব্দ করে বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে। বর্তমানে ওই সোনা ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে […]

» Read more
1 494 495 496 497 498 811