দেশের শীর্ষ এনজিও ‘ব্র্যাক’

নিজস্ব প্রতিবেদক: আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে দেশব্যাপি হাতে নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। ঋণ বিতরণ ও নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করায়, দেশের শীর্ষ এনজিও’র তালিকায় নাম লিখিয়েছে ব্র্যাক। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সংস্থাটি ঋণ বিতরণ করেছে ১ লাখ ৪০ হাজার ৪০২ কোটি টাকা। সুবিধাভোগীর সংখ্যা ৫৯ লাখ ৫৭ হাজার ৯৫১ জন। […]

» Read more

বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করার স্বপ্ন মেসির

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন লিওনেল মেসি- সংবাদমাধ্যমের এমন খবরের পর আর্জেন্টিনা অধিনায়ক জানালেন, কাম্প নউয়ে ক্যারিয়ার শেষ করার স্বপ্ন তার। এ মৌসুমের অনেকটা সময় জুড়ে আলোচনার বিষয় ছিল বার্সেলোনার সঙ্গে মেসির নতুন চুক্তি হওয়া না হওয়া। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুম শেষে। নতুন চুক্তির প্রক্রিয়া ধীর গতিতে এগোলেও দুই পক্ষ থেকেই বলা হচ্ছে, […]

» Read more

কাতারি ভাইদের পাশে আছি: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নেতৃত্বে কাতারকে বয়কটের সিদ্ধান্ত থেকে দেশগুলোকে সরে আসার অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কাতারে বাড়তি সেনা মোতায়েনের বিল পাস হওয়ার পর রিয়াদকে বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল-জাজিরার। এরদোয়ান বলেন, কাতারকে বয়কট করে এ অঞ্চলের কোনো সমস্যার সমাধান হবে না। আঞ্চলিক সমস্যা সমাধানে ক্ষমতার সবটুকু দিয়ে সহযোগিতারও প্রতিশ্রুতি দেন […]

» Read more

বৌদ্ধ মন্দিরে ফ্রিতে ইফতার বিতরণ: সম্প্রীতির অনন্য নজির

নিজস্ব প্রতিবেদক: ইফতার নিচ্ছেন দুস্থ নারীরাসুফিয়া খাতুন পঁচাশি বছর বয়সেও দু’বেলা খাবারের জন্য সংগ্রাম করছেন। তার এ সংগ্রাম দীর্ঘ দিনের। তবে রোজার মাস আসলে তাকে আর ইফতারের জন্য কষ্ট করতে হয় না। প্রতিবছর রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির থেকে তাকে ইফতার দেওয়া হয়। শুধু সুফিয়া খাতুনই নন, এই মন্দিরে ইফতার দেওয়া হয় এলাকার সব দুস্থদের। রোজার মাসে এই এলাকার গরিব মানুষের […]

» Read more

ওমরাহ হজ্বে গেলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: ওমরাহ হজ্ব পালনে সৌদি আরব গিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শুক্রবার রাতের ফ্লাইটে মক্কার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা ছাড়ার আগেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন এ নায়ক। ওই অবস্থাতেই সৌদি আরব পাড়ি দিয়েছেন। এ নায়কের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রচার সম্পাদক রিয়াজ উদ্দীন রিয়াজ শনিবার বিকেলে পরিবর্তন ডটকমকে বলেন, ‘পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ঢাকা ছেড়েছেন ইলিয়াস […]

» Read more

বিশ্বের ধনী দেশ কাতার, বাংলাদেশ ১৪৩তম

আন্তর্জাতিক ডেস্ক: মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার। শনিবার (১০ জুন) গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের জরিপে এ তথ্য উঠে এসেছে।সবচেয়ে গরিব দেশ আফ্রিকার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। ধনী ও গরিব দেশের তালিকা করেত বিবেচনায় নেয়া হয়েছে ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে (পিপিপি) হিসাব করা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারকে। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত […]

» Read more

জাপান সম্রাটের সিংহাসন ত্যাগের বিল অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: সম্রাট আকিহোতোর সিংহাসন ত্যাগের বিলের অনুমোদন দিলো জাপান পার্লামেন্ট। দুইশ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো সম্রাটকে সিংহাসন ছাড়ার সুযোগ করে দিতে শুক্রবার এ বিলটির অনুমোদন দেওয়া হলো। ৮৩ বছরের সম্রাট আকিহোতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে। গত বছর টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, বয়স ও স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা […]

» Read more

তিন বাঙালি কন্যার বৃটেন জয়

নিজস্ব প্রতিবেদক: এক সময় ব্রিটিশরা শাসন করতো ভারতীয় উপমহাদেশকে। সময়ের পরিক্রমায় আজ বৃটিশ পার্লামেন্টে থাকছেন বাংলাদেশিরা। বৃটেনের গত জাতীয় নির্বাচনের মতো এবার দেশটির আগাম সাধারণ নির্বাচনে বাংলাদেশের তিন কন্যা রুশনারা আলী, রূপা হক এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বিজয়ী হয়েছেন। এই জয় বাঙালি জাতিস্বত্তার বিজয়। তিন কন্যাই গতবারের চেয়ে আরও বড় ব্যবধানে জয় পেয়েছেন। তিনজনই লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা […]

» Read more

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি খালিদ মঞ্জুরুল রোমেলকে (৩৮) সিরাজগঞ্জে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। শুক্রবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিদ মঞ্জুরুল রোমেল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাদাই বাদরা গ্রামের মৃত এম এ গোফরানের ছেলে। বিকেলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন […]

» Read more

নতুন সরকার গঠনের ঘোষণা দিলেন তেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক: নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ডেমোক্র্যাট ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থন নিয়ে সরকার গঠন করবেন তিনি আজ শুক্রবার এই ঘোষণা দেন। বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করার পর এ কথা বলেন তেরেসা মে। আজ শুক্রবার সরকার গঠনের অনুমতি নিতে রানির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তেরেসা মের দল কনজারভেটিভ […]

» Read more
1 492 493 494 495 496 811