সুইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক: সুইডেনে নজিরবিহীন গার্ড অব অনার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল বুধবার (১৪ জুন) রাতে সুইডেন পৌঁছলে বিরল অভ্যর্থনা দেয়া হয় তাকে। স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে পৌঁছান তিনি। তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান সুইডেনের রাষ্ট্রাচার প্রধান ক্লস মলিন, […]

» Read more

পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৬

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে ও কক্সবাজারে পাহাড় ধসে কমপক্ষে ১৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ১০৫ জন, বান্দরবানে ৯ জন এবং চট্টগ্রামে ৩০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকে চাপা পড়ে আছেন। কক্সবাজারে পাহাড় ধসের কারণে দেয়াল ধসে […]

» Read more

আসছে হৃদয়-মিলার ‘বেয়াড়া প্রেম’

বিনোদন প্রতিবেদক: হৃদয় খান আর মিলার বন্ধুত্ব অনেক দিনের। মজার বিষয় হলো, একই মঞ্চে গান করলেও এক গানে তাদের শোনা যায়নি আগে। এবার তা-ই হতে যাচ্ছে। গানটির শিরোনাম ‘বেয়াড়া প্রেম’, আর তৈরি হয়েছে ‘মনে রেখো’ ছবির জন্য। কথা লিখেছেন এসএ হক অলীক, সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। ‘মনে রেখো’ পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রধান দুই চরিত্রে অভিনয় […]

» Read more

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় মোদির শোক

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের প্রাণহানির খবরের পর বুধবার টুইটার অ্যাকাউন্টে এ শোক ও সমবেদনা জানান মোদি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে পাহাড় ধসে […]

» Read more

ফের রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

স্পোর্টস ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে বড় অঙ্কের কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেনের সরকারি কৌসুলিরা। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। অনেক দিন ধরেই, রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছিল। শুরু থেকেই তিনি বলে আসছেন, কোনোরকম অপরাধ করেননি তিনি, তার লুকানোরও কিছু নেই। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা […]

» Read more

রাজু ভাস্কর্যে বেপরোয়া গতির গাড়ি তুলে দিলেন তরুণী

বিশ্ববিদ‌্যালয় প্রতিবেদক: বেপরোয়া গতির প্রাইভেটকারের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিরাপত্তা বেষ্টনি ভেঙে গেছে। উল্টে গেছে নিরাপত্তা বেষ্টনির ইটের দেয়াল। তবে ভাস্কর্যটির কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় একজন তরুণী গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় এতে গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে দুইজন নারী আরোহী ছিলেন। এদের একজনই গাড়িটি চালাচ্ছিলেন। খয়েরি রঙের […]

» Read more

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতি কর্তৃক সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর রংপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর কে. এম. গোলাম দস্তগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আবদুর রহমান সরকার। আরো […]

» Read more

বাদাবনের দস্যুরাণী মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক: এবার দস্যুরাণীর চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। টেলিফিল্মের নাম ‘বাদাবন’। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। সম্প্রতি টেলিভিশনের নন্দিত এ নির্মাতা টেলিফিল্মটির প্রোমো প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দস্যুরাণীর ভীতিকর অবতারে দেখা যায় ছোট ও বড়পর্দার নায়িকা মৌসুমী হামিদকে। তার পরনে লাল শাড়ি, খাকি রঙের শার্ট, এক নলা বন্দুক, বেল্ট ভর্তি গুলি, কোমরে পিস্তল ও পায়ে বুট জুতা। খুনোখুনিতেও […]

» Read more

তিন জেলায় পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৭

চট্টগ্রাম, রাঙামাটি প্রতিনিধি: টানা বর্ষণের ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধসে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে সেনা কর্মকর্তা, নারী-শিশুসহ অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চট্টগ্রামে ২৩, রাঙামাটিতে ৪৮ জন ও বান্দরবানে ৬ জন রয়েছেন। প্রতিনিধিদের পাঠনো তথ্যে পাহাড় […]

» Read more

বাকৃবিতে জামালপুর-শেরপুর সমিতির সংবর্ধনা, ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জামালপুর-শেরপুর জেলা সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে ওই সংবর্ধনা ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে সংবর্ধনা ও ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ, প্রফেসর ড. মোঃ […]

» Read more
1 490 491 492 493 494 811